চরচা প্রতিবেদক

সংঘবদ্ধ ছিনতাই চক্রের কবলে পড়ে নির্মম হত্যার শিকার হয়েছেন ভ্যাট কর্মকর্তা বুলেট বৈরাগী— সংবাদ সম্মেলনে এমন দাবি করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। সংস্থাটি জানিয়েছে, এরই মধ্যে এই ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। জব্দ করা হয়েছে হত্যায় ব্যবহৃত বিভিন্ন আলামত।
আজ সোমবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সংস্থাটির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার এমজেডএম ইন্তেখাব চৌধুরী। তিনি দাবি করেন, ওঁৎ পেতে থাকা ছিনতাইকারীরা বুলেট বৈরাগীকে সিএনজিচালিত অটোরিকশায় তুলে মারধর ও ছিনতাইয়ের পর চলন্ত গাড়ি থেকে ফেলে দেয়। এতে মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।
গত ২৪ এপ্রিল রাত আনুমানিক ১১টার দিকে চট্টগ্রাম থেকে ফেরার পথে নিখোঁজ হন বুলেট বৈরাগী। প্রায় ১২ ঘণ্টা পর ২৫ এপ্রিল সকাল পৌনে ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কোটবাড়ি এলাকায় একটি হোটেলের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করে ময়নামতি হাইওয়ে থানা-পুলিশ। এসময় মরদেহে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া যায়। এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে কুমিল্লার সদর দক্ষিণ মডেল থানায় অজ্ঞাতনামাদের আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

এ ঘটনায় জড়িত পাঁচজনকে গ্রেপ্তারের তথ্য জানিয়েছে র্যাব। তারা হলেন—মো. সোহাগ, ইসমাইল হোসেন জনি, ইমরান হোসেন হৃদয়, রাহাত হোসেন জুয়েল এবং সুজন।
সংবাদ সম্মেলনে এমজেডএম ইন্তেখাব চৌধুরী বলেন, ঘটনার পরপরই র্যাবের গোয়েন্দা দল মাঠে নেমে নজরদারি বাড়ায়। গোপন সংবাদের ভিত্তিতে ২৬ এপ্রিল কুমিল্লার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করা হয়। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশা, চাপাতি, সুইচ গিয়ার ও হাতুড়িসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার পাঁচজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে র্যাব জানিয়েছে, এই পাঁচজন একটি সংঘবদ্ধ অপরাধচক্রের সক্রিয় সদস্য। তারা মূলত দূরপাল্লার যাত্রীদের টার্গেট করে অটোরিকশাতে তুলে অস্ত্রের ভয় দেখিয়ে ছিনতাই ও ডাকাতি করত। ঘটনার রাতে কুমিল্লার জাগরঝুলি এলাকায় বাস থেকে নামার পর বুলেট বৈরাগীকে লক্ষ্যবস্তু বানানো হয়। পরে তাকে সিএনজিচালিত অটোতে তুলে মারধর ও ছিনতাইয়ের পর চলন্ত গাড়ি থেকে ফেলে দেওয়া হয়, এতে মাথায় গুরুতর আঘাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
র্যাব আরও জানিয়েছে, গ্রেপ্তার পাঁচজনের বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরি, ডাকাতি ও মাদক সংক্রান্ত একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।