চরচা ডেস্ক

সাইবার নিরাপত্তা সক্ষমতা বৃদ্ধি এবং গুরুত্বপূর্ণ তথ্য অবকাঠামো (সিআইআই) সুরক্ষায় জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সি আয়োজিত ‘জাতীয় সাইবার ড্রিল ২০২৬’এ চ্যাম্পিয়ন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি) পিএলসির দল ‘সাইবারস্যাভি’।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৬ মে এ প্রতিযোগিতায় দেশের ৬৮টি ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ সংস্থার দল অংশ নেয়। বাস্তবধর্মী সাইবার হামলা মোকাবিলা, ডিজিটাল ফরেনসিক, ওয়েব সিকিউরিটি এবং থ্রেট অ্যানালাইসিসসহ বিভিন্ন বিষয়ে অংশগ্রহণকারীদের দক্ষতা যাচাই করা হয়।
প্রতিযোগিতায় সর্বোচ্চ ৫৭৫০ স্কোর অর্জন করে চ্যাম্পিয়ন হয় এমটিবির ‘সাইবারস্যাভি’ দল। দ্বিতীয় স্থান অর্জন করে ডাচ্-বাংলা ব্যাংক পিএলসির ‘ডিবিবিএল সাইবার স্কোয়াড’ এবং তৃতীয় স্থান লাভ করে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির ‘সিবিবিএল ওয়ারিয়র’ দল।
জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সির মহাপরিচালক মো. তৈয়বুর রহমানের সার্বিক দিকনির্দেশনায় ড্রিলটি পরিচালিত হয়। অনুষ্ঠানে পরিচালক (অপারেশন-২) মো. হোসেন বিন আমিন বলেন, জাতীয় পর্যায়ে সমন্বিত সাইবার প্রতিরক্ষা সক্ষমতা গড়ে তোলা এবং সাইবার হুমকি মোকাবিলায় প্রস্তুতি বৃদ্ধিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা মনে করছেন, ব্যাংকিং ও আর্থিক খাতের তথ্য সুরক্ষা নিশ্চিত করতে এ ধরনের সাইবার ড্রিল ডিজিটাল নিরাপত্তা জোরদারে ভূমিকা রাখবে।