চরচা ডেস্ক

এনআরবি ব্যাংক পিএলসি মাস্টারকার্ডের ‘প্রিন্সিপাল মেম্বার’ হিসেবে লাইসেন্স লাভ করেছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ব্যাংকটি এখন থেকে বাংলাদেশে মাস্টারকার্ডের ব্র্যান্ডেড ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, প্রিপেইড কার্ড এবং এসএমই কার্ড ইস্যু করতে পারবে।
এই অংশীদারিত্বের ফলে এনআরবি ব্যাংকের গ্রাহকরা এটিএম, পিওএস এবং ই-কমার্স প্ল্যাটফর্মে দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নিরাপদ এবং নিরবচ্ছিন্ন লেনদেনের সুবিধা পাবেন। এ ছাড়া গ্রাহকরা মাস্টারকার্ডের বিশ্বব্যাপী বিস্তৃত নেটওয়ার্ক এবং উন্নত ডিজিটাল পেমেন্ট প্রযুক্তির ব্যবহারের সুযোগ পাবেন। ঢাকার এনআরবি ব্যাংক পিএলসির প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানে এই মেম্বারশিপ হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল, পরিচালক সোহেল আলীম, এনআরবি ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও তারেক রিয়াজ খান, উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. শাহীন হাওলাদার ও আনোয়ার উদ্দিন।