৪ উপদেষ্টার একান্ত সচিবকে বদলি

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
৪ উপদেষ্টার একান্ত সচিবকে বদলি
জনপ্রশাসন মন্ত্রণালয়। ছবি: বাসস

অন্তর্বর্তী সরকারের ৪ উপদেষ্টার পিএসকে (একান্ত সচিব) নির্বাচনের আগে অন্যত্র বদলিপূর্বক পদায়ন করা হয়েছে। সংবাদ সংস্থা বাসসের এক প্রতিবেদনে জানানো হয়, গত সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের উনি-২ শাখার সিনিয়র সহকারী সচিব জেতি প্রু স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে এসব বদলী ও পদায়নের আদেশ জারি করা হয়।

তারা হলেন- শিক্ষা উপদেষ্টা সি আর আবরারের একান্ত সচিব এ কে এম তাজকির- উজ জামান। তাকে শিক্ষা উপদেষ্টার পিএস পদ থেকে সরিয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপসচিব হিসেবে বদলী করা হয়েছে।

সংস্কৃতি বিষয়ক উপদেষ্টার পিএস মুকতাদিরুল আহমেদকে অর্থ বিভাগের উপসচিব পদে বদলীপূর্বক পদায়ন করা হয়েছে।

নৌপরিবহন উপদেষ্টার পিএস মো. জাহিদুল ইসলামকে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের উপসচিব পদে বদলীপূর্বক পদায়ন করা হয়েছে।

এদিকে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে দায়িত্বপ্রাপ্ত (প্রতিমন্ত্রীর মর্যাদা) প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর একান্ত সচিব (পিএস) মো. কুতুব আল-হোসাইনকে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের উপসচিব পদে বদলী পূর্বক পদায়ন করা হয়েছে।

পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টার একান্ত সচিব মো. আবু ওয়াদুদকে অর্থ বিভাগের উপসচিব পদে বদলী পূর্বক পদায়ন করা হয়েছে।

সম্পর্কিত