চরচা প্রতিবেদক

ঈদুল ফিতরের দিন পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে বাবা-মার কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ শনিবার বেলা ১টার দিকে রাজধানীর জিয়া উদ্যানে গিয়ে বাবা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করেন তিনি।
এ সময় প্রধানমন্ত্রীর স্ত্রী ডা. জুবাইদা রহমান, কন্যা জাইমা রহমান, ভাই আরাফাত রহমান কোকোর স্ত্রী শামিলা রহমানসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন শেষে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন প্রধানমন্ত্রী। পরে সবাইকে নিয়ে মোনাজাতে অংশ নেন।
এ সময় প্রধানমন্ত্রী দেশবাসীর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বলেন, “ঈদের এই পবিত্র দিনে সবাই যেন পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ নিয়ে এগিয়ে আসে, সেই প্রত্যাশা।”
এর আগে, সকালে প্রথমে জাতীয় ঈদগাহে নামাজ আদায় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত যমুনায় বিশিষ্টজনদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি।