চরচা ডেস্ক

খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলায় যৌথ বাহিনীর এক অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) তিন কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বৃহস্পতিবার তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে বার্তা সংস্থা ইউএনবি।
গ্রেপ্তাররা হলেন— ওই উপজেলার থোয়াইগ্যা মারমার ছেলে হ্লাপ্রুসাই মারমা (২৬), সুমিল্লা চাকমার ছেলে তেজেন্দ্র চাকমা (২৭) এবং মোহন ত্রিপুরার ছেলে বিশ্ব ত্রিপুরা (৩২)।
মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও পুলিশের একটি যৌথ দল উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
পুলিশ জানায়, এ সময় তাদের কাছ থেকে একটি এলজি গান, একটি পিস্তল, একটি ম্যাগাজিন, দুটি বুলেট, দুটি এলজি কার্তুজ, একটি খেলনা পিস্তল, একটি ছুরি, এক জোড়া জুতো, নগদ ১১ হাজার টাকা এবং তিনটি ব্যাগ উদ্ধার করা হয়েছে।