Advertisement Banner

২৫ মার্চ রাতে এক মিনিটের প্রতীকী ব্ল্যাক আউট পালনের নির্দেশ

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
২৫ মার্চ রাতে এক মিনিটের প্রতীকী ব্ল্যাক আউট পালনের নির্দেশ
ছবি: সংগৃহীত

আগামী ২৫ মার্চ রাতে সারাদেশে এক মিনিটের প্রতীকী ব্ল্যাক আউট পালনের নির্দেশনা দিয়েছে সরকার। তবে গুরুত্বপূর্ণ স্থাপনা (কেপিআই), জরুরি সেবা প্রদানকারী প্রতিষ্ঠান এবং বাংলাদেশে অবস্থিত বিদেশি মিশনসমূহ এ কর্মসূচির আওতার বাইরে থাকবে।

গতকাল সোমবার মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বাসস এ খবর জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৫ মার্চ সারাদেশে রাত ১০টা ৩০ থেকে ১০টা ৩১মিনিট পর্যন্ত এক মিনিটের প্রতীকী ব্ল্যাক আউট (কেপিআই/জরুরি স্থাপনা/ বাংলাদেশে অবস্থিত বিদেশি মিশনসমূহ ছাড়া) পালন করা হবে।

২৫ মার্চের এই প্রতীকী অন্ধকার একাত্তরের কালরাতে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন এবং পাকিস্তানি বাহিনীর বর্বর হত্যাযজ্ঞের বিরুদ্ধে জাতীয় ঐক্যের প্রতীক হিসেবে পালন করা হবে।

সম্পর্কিত