Advertisement Banner

বরিশালে তিন পুলিশের ডোপ টেস্ট পজিটিভ

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
বরিশালে তিন পুলিশের ডোপ টেস্ট পজিটিভ
ছবি: সংগৃহীত

বরিশাল বিভাগকে মাদকমুক্ত রাখতে জেলা পুলিশের সবার ডোপটেস্ট কার্যক্রম শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় বরিশাল জেলা পুলিশ সদস্য ও উজিরপুর মডেল থানার তিন কনস্টেবল ডোপ টেস্টে পজিটিভ হয়েছেন।

উজিরপুর থানার পরিদর্শক (তদন্ত) ফারুক হোসেন জানান, ওই তিন পুলিশ সদস্যকে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে নেওয়া হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক পুলিশ সদস্য বলেন, জেলা পুলিশের সবার ডোপ টেস্ট কার্যক্রম চলমান। পর্যায়ক্রমে জেলার ১০ থানার সব পুলিশ সদস্যদের ডোপ টেস্ট করানো হচ্ছে।

গত ১৭ এপ্রিল জেলার উজিরপুর থানার তিনজনকে পুলিশ সুপারের কার্যালয়ে আনা হয়। তাদের ডোপটেস্টে পজিটিভ আসায় পুলিশ সুপারের কার্যালয়ে আটকে রাখা হয়।

সম্পর্কিত