চরচা প্রতিবেদক

বৈশ্বিক জ্বালানি পরিস্থিতি বিবেচনায় সরকারি কার্যক্রমে বড় ধরনের পরিবর্তন এনেছে প্রশাসন।
সম্প্রতি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রধানমন্ত্রীর মুখ্য সচিবসহ সরকারের সকল স্তরের সিনিয়র সচিব, বিভাগীয় কমিশনার, ডিসি এবং ইউএনওদের কাছে এই বিশেষ নির্দেশনা সংবলিত একটি চিঠি পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, মন্ত্রণালয়/বিভাগ আয়োজিত বিভিন্ন প্রোগ্রাম (যেমন-সভা, কর্মশালা, প্রশিক্ষণ)-এ মাঠ পর্যায়ের অংশগ্রহণকারীদের ভার্চুয়াল প্ল্যাটফর্মে অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। অর্থাৎ, বিভাগীয় পর্যায়ের প্রোগ্রামে জেলা পর্যায় থেকে এবং জেলা পর্যায়ের প্রোগ্রামে উপজেলা পর্যায় থেকে অংশগ্রহণ ভার্চুয়াল মাধ্যমে সম্পন্ন করতে হবে।
একান্ত প্রয়োজন ব্যতীত সশরীরে সভা আয়োজন পরিহার করতে হবে যাতে যানবাহনের জ্বালানি সাশ্রয় করা যায় বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বিষয়টি যথাযথভাবে প্রতিপালন নিশ্চিত করতে হবে।