চরচা ডেস্ক

দেশের অনলাইন মার্কেটপ্লেস দারাজ নিয়ে এসেছে ‘৪.৪ সামার সেল’, যেখানে থাকছে ৮০ শতাংশ পর্যন্ত ছাড়, ফ্ল্যাশ ভাউচার, ফ্রি ডেলিভারি এবং বিভিন্ন ক্যাটাগরিতে আকর্ষণীয় অফার। এই বিশেষ ক্যাম্পেইন শুরু হবে আগামীকাল শুক্রবার রাত ৮টা থেকে এবং চলবে আগামী ৮ এপ্রিল পর্যন্ত।
আজ বৃহস্পতিবার দারাজের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়।
গ্রীষ্মকালীন কেনাকাটার চাহিদাকে সামনে রেখে সাজানো এই সেলে গ্রাহকরা পাবেন মেগা ডিলে ৮০% পর্যন্ত ছাড় এবং হট ডিলে ৭৫% পর্যন্ত মূল্যছাড়। ফ্যাশন, ইলেকট্রনিক্স, এফএমসিজি, হোম অ্যাপ্লায়েন্স, হেলথ অ্যান্ড বিউটি ও লাইফস্টাইল–সব ক্যাটাগরিতেই থাকছে বিশেষ অফার।
সেলের শুরুতেই থাকছে বিশেষ ফ্ল্যাশ ভাউচার অফার। শুক্রবার রাত ৮টা থেকে ১টা পর্যন্ত নির্দিষ্ট কেনাকাটায় ৫০০ টাকা পর্যন্ত ৯% ছাড় পাওয়া যাবে। একই সঙ্গে রাত ১২টা থেকে ১টার মধ্যে বিশেষ উইন্ডোতে ১,০০০ টাকা পর্যন্ত ডিসকাউন্টের সুযোগ থাকবে।
দৈনন্দিন কেনাকাটাকে আরও সহজ করতে দারাজ তাদের ‘চয়েস’চ্যানেলে এনেছে বাড়তি সুবিধা। এখানে তিনটি পণ্য কিনলে ডেলিভারি ডিসকাউন্ট এবং পাঁচটি পণ্য কিনলে একটি ফ্রি গিফটসহ ডেলিভারি সুবিধা পাওয়া যাবে।
সেলকে আরও আকর্ষণীয় করতে প্রতিদিন থাকছে থিমভিত্তিক শপিং ডে। এর মধ্যে রয়েছে ফ্যাশন ডে, ইলেকট্রিক্যাল ডে, বিউটি অ্যান্ড ওয়েলনেস ডে এবং লাইফস্টাইল ডে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্দিষ্ট ব্যাংক কার্ডে ০% ইএমআই এবং বিশেষ ছাড় পাওয়া যাবে। সীমিত সময়ের এই ক্যাম্পেইনে গ্রাহকদের জন্য সেরা ডিল নিশ্চিত করতেই এই আয়োজন।