বরিশাল প্রতিনিধি

বরিশালের হিজলা উপজেলায় ইয়াবাসহ এক নারী ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে হিজলা থানা পুলিশের একটি টিম অভিযানে ৫৫২ পিস ইয়াবাসহ আটক করা তাকে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের নরসিংহপুর গ্রামের কাজী বাড়ি এলাকায় দীর্ঘদিন ধরে তাসলিমা বেগম ও তার ছেলে হুমায়ূন ইয়াবা ব্যবসা করে আসছেন। হিজলা থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন।
হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সোলায়মান বলেন, “মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স। মাদক নির্মূলে কঠোর ভূমিকায় রয়েছে হিজলা থানা পুলিশ। ৫৫২ পিচ ইয়াবাসহ আটক নারীর বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।”