Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০৬ সেপ্টেম্বর, ২০২৬
০৬ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০৬ সেপ্টেম্বর, ২০২৬
০৬ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> প্রবাস

সুইজারল্যান্ড বৈশ্বিক উদ্ভাবন সূচকে আবারও শীর্ষে

সহিদুল আলম স্বপন, জেনেভা, সুইজারল্যান্ড

প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১৬: ১৮
সুইজারল্যান্ড বৈশ্বিক উদ্ভাবন সূচকে আবারও শীর্ষে

বিশ্ব মেধাস্বত্ব সংস্থা (ডব্লিউআইপিও) কর্তৃক জেনেভায় প্রকাশিত গ্লোবাল ইনোভেশন ইনডেক্স (GII) ২০২৫ অনুযায়ী সুইজারল্যান্ড আবারও বিশ্বের সবচেয়ে উদ্ভাবনী দেশ হিসেবে শীর্ষস্থান ধরে রেখেছে। টানা ১৫তম বছরের মতো আল্পস পর্বতমালার এ দেশটি মর্যাদাপূর্ণ এ সূচকে এক নম্বরে রয়েছে।

Advertisement
Advertisement
Advertisement

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) এই সূচক প্রকাশ করা হয়।

সুইজারল্যান্ডের পরের ৪টি স্থানে রয়েছে যথাক্রমে সুইডেন, যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া ও সিঙ্গাপুর।

এ বছর প্রথমবারের মতো চীন শীর্ষ দশে প্রবেশ করেছে। ১০ম স্থানে উঠে জার্মানিকে পেছনে ফেলেছে।

Advertisement
Advertisement
Advertisement

প্রায় ৮০টি সূচক–যেমন গবেষণা ও উন্নয়ন (R&D) খরচ, ভেঞ্চার ক্যাপিটাল বিনিয়োগ, পেটেন্ট আবেদন এবং সৃজনশীল উৎপাদনের ভিত্তিতে তৈরি এ সূচকে সুইজারল্যান্ডের অগ্রগতি বিশেষভাবে দৃশ্যমান মানবসম্পদ, ব্যবসায়িক দক্ষতা ও জ্ঞান সৃষ্টির ক্ষেত্রে।

তবে প্রতিবেদনে কিছু উদ্বেগও তুলে ধরা হয়েছে। বিশ্বব্যাপী গবেষণা ও উন্নয়ন খাতের প্রবৃদ্ধি মন্থর হয়েছে। ২০২৪ সালে তা নেমে এসেছে ২ দশমিক ৯ শতাংশে এবং ২০২৫ সালে আরও কমে ২ দশমিক ৩ শতাংশে পৌঁছাবে বলে ধারণা করা হচ্ছে। যদিও ভেঞ্চার ক্যাপিটাল বিনিয়োগ গত বছর ৭ দশমিক ৭ শতাংশ বেড়েছে। বেশির ভাগ প্রবৃদ্ধি এসেছে কয়েকটি বড় চুক্তি থেকে। আর সামগ্রিক চুক্তির সংখ্যা কমেছে ৪ দশমিক ৪ শতাংশ।

‘সুইজারল্যান্ড উদ্ভাবনে বৈশ্বিক মানদণ্ড স্থাপন করে চলেছে, তবে পরিবর্তনশীল বৈশ্বিক বাস্তবতায় শীর্ষস্থান ধরে রাখতে হলেও অভিযোজন জরুরি,’ সূচক প্রকাশ অনুষ্ঠানে বলেন ডব্লিউআইপিওর মহাপরিচালক ড্যারেন ট্যাং।

প্রতিবেদনটিতে আরও বলা হয়েছে, ভারত, ভিয়েতনাম ও মরক্কোর মতো মধ্যম আয়ের দেশগুলো তাদের অর্থনৈতিক অবস্থানের তুলনায় অনেক বেশি সাফল্য দেখাচ্ছে উদ্ভাবনী সক্ষমতা ও উৎপাদনে।

সুইজারল্যান্ড যখন উদ্ভাবনের শীর্ষে আরও একটি বছর উদযাপন করছে, তখন বিশেষজ্ঞরা সতর্ক করছেন—এই নেতৃত্ব ধরে রাখতে হলে প্রযুক্তি, বিনিয়োগ এবং শিল্প খাতে বৈশ্বিক পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নেওয়া জরুরি।

বিষয়: সূচকসুইজারল্যান্ডবিশ্ব মেধাস্বত্ব সংস্থাউদ্ভাবন
সর্বশেষ
  • ১

    জনগণের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক: ডা. শফিকুর রহমান

  • ২

    বইপড়া কর্মসূচিতে বিকাশ ও বিশ্বসাহিত্য কেন্দ্রের এক যুগের যাত্রা

  • ৩

    আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ: গণতান্ত্রিক যুক্তফ্রন্ট

  • ৪

    সরকার বলছে সারের মজুত আছে, আর কৃষক পাচ্ছে না, সংকট কোথায়

  • ৫

    কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

সম্পর্কিত
  • প্রযুক্তি, উদ্ভাবন ও ভবিষ্যতের সমাজ

    প্রযুক্তি, উদ্ভাবন ও ভবিষ্যতের সমাজ

    টেকসই ভবিষ্যৎ নির্মাণের জন্য উন্নয়ন, প্রযুক্তি এবং পরিবেশের মধ্যে ভারসাম্য অপরিহার্য। প্রকৃতি রক্ষা শুধু পরিবেশের বিষয় নয়; এটি মানবসভ্যতার ভবিষ্যৎ রক্ষার বিষয়।

  • অবৈধ অভিবাসন এখনো গুরুতর উদ্বেগের বিষয়: শামা ওবায়েদ

    অবৈধ অভিবাসন এখনো গুরুতর উদ্বেগের বিষয়: শামা ওবায়েদ

    শামা ওবায়েদ বলেন, সরকারি সংস্থাগুলো তৃণমূল পর্যায়ে কাজ শুরু করেছে। অবৈধ অভিবাসন বেশি হয়—এমন জেলাগুলো চিহ্নিত করে সমস্যা মোকাবিলায় স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করা হচ্ছে।

  • ইন্দোনেশিয়ায় অবৈধভাবে প্রবেশের অভিযোগে ৮ বাংলাদেশিসহ ১৬ জন আটক

    ইন্দোনেশিয়ায় অবৈধভাবে প্রবেশের অভিযোগে ৮ বাংলাদেশিসহ ১৬ জন আটক

    দুমাই নৌঘাঁটির প্রধান কর্নেল আগুং এন কুসুমাঝি বলেন, রোববার সন্ধ্যায় পানতাই মুতিয়ারা উপকূলের একটি অবৈধ ঘাট দিয়ে ইন্দোনেশীয় ও বাংলাদেশিদের দলটির দেশে প্রবেশের পরিকল্পনার বিষয়ে গোয়েন্দা তথ্য পাওয়া যায়। ওই তথ্যের ভিত্তিতেই অভিযান চালানো হয়।

  • কুয়ালালামপুরে ক্রীড়া প্রতিমন্ত্রীর সফরসঙ্গী দলের সঙ্গে প্রবাসীদের ফুটসাল ম্যাচ

    কুয়ালালামপুরে ক্রীড়া প্রতিমন্ত্রীর সফরসঙ্গী দলের সঙ্গে প্রবাসীদের ফুটসাল ম্যাচ

    খেলায় প্রতিমন্ত্রী আমিনুল ইসলামও অংশগ্রহণ করেন। তার দল খেলায় ৩–১ গোলে জয়ী হয়। দলের পক্ষে প্রথম গোলটি করেন আমিনুল ইসলাম নিজে।