Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৭ অক্টোবর, ২০২৬
১৭ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৭ অক্টোবর, ২০২৬
১৭ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> প্রবাস

হজযাত্রীদের সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত তাঁবুতে থাকার নির্দেশ

বিডিজেন ডেস্ক

প্রকাশ : ০৪ জুন ২০২৫, ১৩: ০৯
হজযাত্রীদের সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত তাঁবুতে থাকার নির্দেশ

দিনের তাপমাত্রা বেড়ে যাওয়ায় হজযাত্রীদের সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নিজ নিজ তাঁবুতে থাকার নির্দেশ দিয়েছে সৌদি আরব সরকার।

Advertisement

আজ বুধবার (৪ জুন) এক প্রতিবেদনে সৌদি গেজেট এ তথ্য জানিয়েছে।

সৌদি গেজেটের প্রতিবেদনে বলা হয়েছে, জেদ্দায় ৪৯তম গ্র্যান্ড হজ সিম্পোজিয়ামের ফাঁকে বিভিন্ন দেশের হজ মিশনের প্রধানদের সঙ্গে বৈঠকে সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রী তাওফিক আল-রাবিয়াহ এ নির্দেশনার কথা জানান।

তাওফিক আল-রাবিয়াহ বলেন, ‘এলোমেলোভাবে দলবদ্ধ হাঁটা জনস্রোতের গতি ব্যাহত করতে পারে এবং এতে হজযাত্রীদের নিরাপত্তা ঝুঁকির মুখে পড়তে পারে। তাই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

Advertisement
Advertisement
Advertisement

হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রী জানান, পবিত্র স্থানগুলোতে হজযাত্রীদের চলাচলে নির্ধারিত নিয়ম মেনে চলা অত্যন্ত জরুরি। আরাফাত থেকে মুজদালিফায় যাওয়ার ক্ষেত্রে হেঁটে না গিয়ে নির্ধারিত পরিবহন ব্যবহার করতে হবে। জনস্রোতের গতি সুশৃঙ্খল রাখতে ও নিরাপত্তা নিশ্চিত করতে পরিকল্পিত যাতায়াত ব্যবস্থাপনা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

হজযাত্রীদের গ্র্যান্ড মসজিদ, পবিত্র স্থান বা গণপরিবহন ব্যবহারের ক্ষেত্রে ‘নুসুক কার্ড’ ব্যবহার করা বাধ্যতামূলক বলেও জানান মন্ত্রী আল-রাবিয়াহ।

তিনি বলেন, ‘হজের প্রতিটি রীতি সঠিকভাবে পালনে ও যেকোনো অনিয়ম প্রতিরোধে এটি একটি গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রক হাতিয়ার।’

মন্ত্রী আল-রাবিয়াহ জানান, এবারের হজ মৌসুমে অনুমতিপত্র যাচাইয়ের কাজে জোর দেওয়া হয়েছে, যাতে হজযাত্রীরা নিরাপদ ও পূর্ণাঙ্গ হজ অভিজ্ঞতা লাভ করতে পারেন।

বিষয়: সৌদি আরবসরকারহজতাঁবু
Advertisement
সর্বশেষ
  • ১

    ঢাকা উত্তর বিএনপির নতুন কমিটি: পুরনো নেতৃত্ব, নাকি নতুন মুখ?

  • ২

    নির্ভয়ে ধর্মীয় অনুষ্ঠান পালন নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির

  • ৩

    উড়ন্ত গাড়ি উন্মোচন করল টেসলা

  • ৪

    মোদির দমন-পীড়ন: চ্যালেঞ্জের মুখে ভারতের গণতন্ত্র

  • ৫

    নিশ্চিন্তে উৎসব করুন: হিন্দু সম্প্রদায়ের প্রতি প্রধানমন্ত্রী

সম্পর্কিত
  • রিয়াদ ও দাম্মামে বিমানের সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত

    রিয়াদ ও দাম্মামে বিমানের সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত

    বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি আরবের চলমান পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ সময় অনুযায়ী ১৮ অক্টোবর পর্যন্ত এসব রুটে ফ্লাইট চলাচল বন্ধ থাকবে। ফ্লাইট পুনরায় চালুর বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত ও সংশোধিত সময়সূচি যথাসময়ে জানানো হবে।

  • মালয়েশিয়ায় কর্মী নিয়োগের ঘোষণা সরকারের

    মালয়েশিয়ায় কর্মী নিয়োগের ঘোষণা সরকারের

    মন্ত্রণালয় জানায়, তালিকাভুক্ত রিক্রুটিং এজেন্সিগুলো নিজেদের উদ্যোগে মালয়েশিয়ায় নিয়োগকর্তা খুঁজে বের করতে পারবে, চাকরির চাহিদাপত্র সংগ্রহ করতে পারবে এবং বাংলাদেশ থেকে কর্মী নির্বাচন করে নিয়োগ কার্যক্রম পরিচালনা করতে পারবে।

  • নিরাপদ অভিবাসন ও মর্যাদাপূর্ণ কর্মসংস্থান নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির

    নিরাপদ অভিবাসন ও মর্যাদাপূর্ণ কর্মসংস্থান নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির

    প্রবাসীদের কর্মক্ষম ও দক্ষ হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়ে তিনি বলেন, তারা যে বিদেশে যান, এই যাওয়ার ক্ষেত্রে দুর্ভাগ্যক্রমে আমরা তাদেরকে খুব বেশি তৈরি করতে পারি না, সক্ষম করতে পারি না। ফলে বেশির ভাগই দেখবেন যে, তারা অদক্ষ শ্রমিক হিসেবে যায়।

  • এএফসি চ্যালেঞ্জ লিগের গ্রুপ পর্বে অংশ নিতে কুয়েতে বাংলাদেশের ফর্টিজ এফসি

    এএফসি চ্যালেঞ্জ লিগের গ্রুপ পর্বে অংশ নিতে কুয়েতে বাংলাদেশের ফর্টিজ এফসি

    প্রতিযোগিতায় অংশ নেওয়া ফর্টিজকে ঘিরে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে কুয়েতপ্রবাসী বাংলাদেশি ফুটবলপ্রেমীদের মধ্যে।