
প্রযুক্তি, উদ্ভাবন ও ভবিষ্যতের সমাজ
টেকসই ভবিষ্যৎ নির্মাণের জন্য উন্নয়ন, প্রযুক্তি এবং পরিবেশের মধ্যে ভারসাম্য অপরিহার্য। প্রকৃতি রক্ষা শুধু পরিবেশের বিষয় নয়; এটি মানবসভ্যতার ভবিষ্যৎ রক্ষার বিষয়।
ফিলিস্তিনের গাজা ভূখন্ডে উত্তরাঞ্চলে জাবালিয়ার কাছে একটি শরণার্থীশিবিরে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। শুক্রবার রাতের এই হামলায় ৩৩ জন নিহত হওয়ার খবর জানিয়েছে গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা।
সংস্থাটির মুখপাত্র মাহমুদ বাসাল জানান, হামলায় ৩৩ জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।
বার্তা সংস্থা এএফপি গাজা থেকে এ খবর দিয়েছে।
এর আগে স্থানীয় আল-আওহা হাসপাতালের একটি সূত্র এএফপিকে জানায়, জাবালিয়ার তাল আল-জাতার শরণার্থীশিবিরে ইসরায়েলি হামলায় ২২ জন নিহত এবং ৭০ জন আহত হয়েছেন।
ইসরায়েলি বাহিনী ৬ অক্টোবর থেকে জাবালিয়ার চারপাশসহ গাজার উত্তরাঞ্চলে হামলা জোরদার করেছে। তারা বলছে, ওই এলাকায় হামাসের সদস্যরা আবার জড়ো হওয়ার চেষ্টা করছে। তাই সেনারা হামাসের যোদ্ধাদের লক্ষ্য করে হামলা চালাচ্ছে।
এর পর থেকে প্রায় প্রতিদিনই জাবালিয়াসহ গাজার উত্তরাঞ্চলে হামলায় হতাহত হওয়ার ঘটনা ঘটছে। যদিও এক বছরের বেশি সময় ধরে চলা যুদ্ধে আগে থেকেই কার্যত বিধ্বস্ত হয়ে রয়েছে এলাকাটি।
জাতিসংঘের মানবিক সহায়তাসংক্রান্ত সংস্থা জানায়, শুক্রবার রাতে গাজার উত্তরাঞ্চলে ভারী বোমাবর্ষণের ঘটনা ঘটেছে। মুহুর্মুহু বোমাবর্ষণ ও সাইরেনের শব্দ শোনা গেছে। হামলার জেরে স্থানীয় বেসামরিক মানুষ ভয়াবহ বিপজ্জনক পরিস্থিতির মুখোমুখি হয়েছে। স্থানীয় পরিবারগুলো নৃশংস পরিস্থিতিতে বেঁচে থাকার চেষ্টা করছে।
জনগণের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক: ডা. শফিকুর রহমান
বইপড়া কর্মসূচিতে বিকাশ ও বিশ্বসাহিত্য কেন্দ্রের এক যুগের যাত্রা
আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ: গণতান্ত্রিক যুক্তফ্রন্ট
সরকার বলছে সারের মজুত আছে, আর কৃষক পাচ্ছে না, সংকট কোথায়
কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

প্রযুক্তি, উদ্ভাবন ও ভবিষ্যতের সমাজ
টেকসই ভবিষ্যৎ নির্মাণের জন্য উন্নয়ন, প্রযুক্তি এবং পরিবেশের মধ্যে ভারসাম্য অপরিহার্য। প্রকৃতি রক্ষা শুধু পরিবেশের বিষয় নয়; এটি মানবসভ্যতার ভবিষ্যৎ রক্ষার বিষয়।

অবৈধ অভিবাসন এখনো গুরুতর উদ্বেগের বিষয়: শামা ওবায়েদ
শামা ওবায়েদ বলেন, সরকারি সংস্থাগুলো তৃণমূল পর্যায়ে কাজ শুরু করেছে। অবৈধ অভিবাসন বেশি হয়—এমন জেলাগুলো চিহ্নিত করে সমস্যা মোকাবিলায় স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করা হচ্ছে।

ইন্দোনেশিয়ায় অবৈধভাবে প্রবেশের অভিযোগে ৮ বাংলাদেশিসহ ১৬ জন আটক
দুমাই নৌঘাঁটির প্রধান কর্নেল আগুং এন কুসুমাঝি বলেন, রোববার সন্ধ্যায় পানতাই মুতিয়ারা উপকূলের একটি অবৈধ ঘাট দিয়ে ইন্দোনেশীয় ও বাংলাদেশিদের দলটির দেশে প্রবেশের পরিকল্পনার বিষয়ে গোয়েন্দা তথ্য পাওয়া যায়। ওই তথ্যের ভিত্তিতেই অভিযান চালানো হয়।

কুয়ালালামপুরে ক্রীড়া প্রতিমন্ত্রীর সফরসঙ্গী দলের সঙ্গে প্রবাসীদের ফুটসাল ম্যাচ
খেলায় প্রতিমন্ত্রী আমিনুল ইসলামও অংশগ্রহণ করেন। তার দল খেলায় ৩–১ গোলে জয়ী হয়। দলের পক্ষে প্রথম গোলটি করেন আমিনুল ইসলাম নিজে।