Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> প্রবাস

যুক্তরাষ্ট্রে নাগরিকত্বের প্রমাণ দিতে হবে ভোটারদের: ট্রাম্পের নির্বাহী আদেশ

বিডিজেন ডেস্ক

প্রকাশ : ২৭ মার্চ ২০২৫, ০১: ৫১
যুক্তরাষ্ট্রে নাগরিকত্বের প্রমাণ দিতে হবে ভোটারদের: ট্রাম্পের নির্বাহী আদেশ

যুক্তরাষ্ট্রের যেকোনো ভোটারকে অবশ্যই দেশটির নাগরিকত্বের প্রমাণ দিতে হবে। দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার (২৫ মার্চ) এমন একটি নির্বাহী আদেশে সই করেছেন। এই আদেশ অনুযায়ী, ভোট প্রদানে এখন থেকে পাসপোর্ট, জন্মসনদ বা কোনও নথির মাধ্যমে নাগরিকত্বের প্রমাণ দেখাতে হবে।

Advertisement
Advertisement
Advertisement

বার্তা সংস্থা রয়টার্স ওয়াশিংটন থেকে এ খবর দিয়েছে।

এ ছাড়া, নির্বাচনের পরদিন ডাকযোগে প্রাপ্ত ব্যালট গণনার ক্ষেত্রে রাজ্যগুলোয় বাধা দেওয়ার চেষ্টা করেছেন। বলা হয়েছে, এ আদেশ যেসব রাজ্য মেনে চলবে না, তাদের কাছ থেকে ফেডারেল তহবিল প্রত্যাহার করারও চেষ্টা করা হবে।

ট্রাম্প দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের নির্বাচনী ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন এবং ২০২০ সালে ডেমোক্রেটিক পার্টির কাছে তাঁর পরাজয়কে মিথ্যা দাবি করে চলেছেন। ট্রাম্পের দাবি, ২০২০ সালে নির্বাচনে ব্যাপক জালিয়াতি করে জিতেছিলেন জো বাইডেন।

Advertisement
Advertisement
Advertisement

ট্রাম্প ও তাঁর রিপাবলিকান মিত্ররা যুক্তরাষ্ট্রের নির্বাচনে দেশটির নাগরিক নন, এমন ব্যাপক ভোট পড়ার ভিত্তিহীন দাবি করে আসছেন। এ ধরনের ভোট অবৈধ। কিন্তু এ ধরনের ঘটনা খুব বেশি ঘটে না।

২০২৪ সালে বছর রিপাবলিকান-নিয়ন্ত্রিত প্রতিনিধি পরিষদ একটি বিল অনুমোদন করেছে, যাতে দেশটির নাগরিক নন এমন ব্যক্তিদের ফেডারেল নির্বাচনে ভোট দেওয়ার জন্য নিবন্ধন নিষিদ্ধ করবে। দেশটিতে এ ধরনের নিবন্ধন অবৈধ। প্রতিনিধি পরিষদে বিলটি অনুমোদিত হলেও ডেমোক্র্যাট–নিয়ন্ত্রিত সিনেটে সেটি পাস হয়নি। একই লক্ষ্য থেকে নির্বাহী আদেশে সই করেছেন ট্রাম্প।

ভোটাধিকার নিয়ে কাজ করা গোষ্ঠীগুলো বলছে, সেফগার্ড আমেরিকান ভোটার এলিজিবিলিটি অ্যাক্টের মতো আইন রূপান্তর না হওয়া বিলগুলো ভোটারদের, বিশেষ করে পাসপোর্ট বা অন্য নথি না থাকা কৃষ্ণাঙ্গ ব্যক্তিদের ভোটারাধিকার থেকে বঞ্চিত করবে।

মঙ্গলবার নির্বাহী আদেশে সই করার সময় হোয়াইট হাউসে ট্রাম্প বলেন, ‘আমাদের নির্বাচনগুলো সুষ্ঠুভাবে সম্পন্ন করতে হবে। এই দেশ নির্বাচন, ভুয়া নির্বাচন আর খারাপ নির্বাচনের কারণে এতটাই অসুস্থ। আমরা কোনো না কোনোভাবে এটিকে ঠিক করে ফেলব।’

অবশ্য ট্রাম্পের এ আদেশ আইনি বাধার মুখে পড়বে। পাবলিক সিটিজেন নামের একটি ভোটাধিকার অধিকার সংস্থার কোপ্রেসিডেন্ট লিসা গিলবার্ট বলেন, এটি গণতন্ত্রের ওপর স্পষ্ট আক্রমণ ও একনায়কতান্ত্রিক ক্ষমতা দখল।

সাম্প্রতিক বছরগুলোয় রিপাবলিকানরা ভোটদানের ওপর আরও বিধিনিষেধ আরোপ করার চেষ্টা করেছে। অন্যদিকে ডেমোক্র্যাটরা ডাকযোগে ভোট দেওয়া এবং আগাম ভোটদানের সুযোগকে সমর্থন করে ভোটদানকে আরও সহজ করার চেষ্টা করেছে।

পাবলিক সিটিজেনের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের ৩৪ কোটি জনসংখ্যার মধ্যে ১৪ কোটি ৬০ লাখ লোকের পাসপোর্ট নেই। ব্রেনান সেন্টারের গবেষণায় দেখা গেছে, যুক্তরাষ্ট্রের ৯ শতাংশ নাগরিক, যাঁরা ভোট দেওয়ার যোগ্য, অর্থাৎ ২ কোটি ১৩ লাখ মানুষের নাগরিকত্ব প্রমাণের নথি নেই।

বিষয়: যুক্তরাষ্ট্রনাগরিকত্বভোটারযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টডোনাল্ড ট্রাম্প
সর্বশেষ
  • ১

    ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্ট

  • ২

    খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

  • ৩

    ধানমন্ডি ২৭ নম্বরে আগুন, সবশেষ যা জানা গেল

  • ৪

    হানিট্র্যাপে ফেলে শিক্ষককে জিম্মি, গ্রেপ্তার ৪

  • ৫

    ই-সিগারেটসহ নতুন তামাকপণ্য ব্যবহারকারী সাড়ে ৫% তরুণ: গবেষণার ফল

সম্পর্কিত
  • সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়

    সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়

    ভালোবাসা মানুষকে পাওয়ার নাম নয়, মানুষকে তার সত্যের মধ্যে গ্রহণ করার নাম। আর সততা শুধু অন্যকে সত্য বলা নয়, অন্যের সত্যকে মেনে নেওয়ার সাহসও।

  • টরন্টোয় বজ্রঝড় ও বন্যায় বিপর্যস্ত প্রবাসীসহ হাজার হাজার মানুষ

    টরন্টোয় বজ্রঝড় ও বন্যায় বিপর্যস্ত প্রবাসীসহ হাজার হাজার মানুষ

    বজ্রঝড়ে প্রবাসী বাংলাদেশিসহ হাজার হাজার মানুষের জীবন বিপর্যস্ত হয়ে পড়ে।

  • অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারে প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র নির্বাচিত

    অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারে প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র নির্বাচিত

    দুই দশকের বেশি সময় আগে এলিজা আজাদ শিক্ষার্থী হিসেবে অস্ট্রেলিয়ায় আসেন। পরবর্তী সময়ে তিনি অস্ট্রেলিয়ার বর্তমান ক্ষমতাসীন দল লেবার পার্টির রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হন।

  • নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে আলোচনার কেন্দ্রবিন্দু বাংলাদেশ সোসাইটির নির্বাচন

    নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে আলোচনার কেন্দ্রবিন্দু বাংলাদেশ সোসাইটির নির্বাচন

    নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নিউইয়র্কে প্রায় ৩ লাখ বাংলাদেশি বসবাস করলেও বাংলাদেশ সোসাইটির সদস্য হয়েছেন প্রায় ৩৫ হাজার মানুষ। সদস্য হতে ২০ ডলার চাঁদা দিতে হয়েছে। এ হিসাবে সদস্য চাঁদা থেকেই সংগঠনটির আয় হয়েছে প্রায় ৭ লাখ ডলার।