
লিটারে ২০ টাকা করে বাড়ল সব ধরনের জ্বালানি তেলের দাম
নতুন দর অনুযায়ী, লিটার প্রতি ডিজেল ১৩৫ টাকা, অকটেন ১৬৫ টাকা, পেট্রোল ১৬০ টাকা এবং কেরোসিন ১৫৫ টাকা করা হয়েছে। আজ রোববার দিবাগত রাত ১২টার পর থেকে, অর্থাৎ ২১ সেপ্টেম্বর থেকে এই দাম কার্যকর হবে।
সিঙ্গাপুরেই শরিফ ওসমান বিন হাদির অস্ত্রোপচার করতে পরিবারের পক্ষ থেকে অনুমতি দেওয়া হয়েছে বলে জানিয়েছে ইনকিলাব মঞ্চ।
আজ বৃহস্পতিবার ইনকিলাব মঞ্চের এক ফেসবুক পোস্টে এ কথা জানানো হয়। সেখানে বলা হয়, “ওসমান হাদি এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। পরিবারের পক্ষ থেকে সিঙ্গাপুরেই অপারেশন করবার অনুমতি দেয়া হয়েছে।”
ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে বলা হয়, “আপনারা দোয়া করুন, আল্লাহ যেন তাকে হায়াতে তাইয়্যেবাহ নসীব করেন। আর ওসমান হাদী যদি রবের ডাকে সাড়া দিয়ে শহীদের কাতারে শামিল হয়, সেক্ষেত্রে পুরো বাংলাদেশের স্বাধীনতাকামী মজলুম জনতাকে সার্বভৌমত্ব নিশ্চিতকরণে শাহবাগে জড়ো হওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে৷”
ইনকিলাব মঞ্চ বলছে, “খুনিরা গ্রেপ্তার না হওয়া পর্যন্ত আমরা শাহবাগে অবস্থান করব এবং পুরো বাংলাদেশকে অচল করে দেওয়া হবে। খুনি যদি ভারতে পালিয়ে যায়, সেক্ষেত্রে ভারত সরকারের সাথে আলোচনা করে যে কোনো মূল্যে তাকে গ্রেপ্তারপূর্বক ফেরত আনতে হবে।”
হাদি ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন। গত ১২ ডিসেম্বর বিজয়নগর কালভার্ট রোড এলাকায় চলন্ত রিকশায় থাকা হাদিকে গুলি করা হয়। গুলিটি লাগে হাদির মাথায়।
গুরুতর আহত হাদিকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয় হয়। অস্ত্রোপচারের পর রাতেই তাকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে সোমবার দুপুরে এয়ার অ্যাম্বুলেন্সে করে হাদিকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়।
সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে হাদিকে দেখে এসে গতকাল বুধবার রাতে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসকে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ভিভিয়ান বালাকৃষ্ণান বলেন, হাদির অবস্থা ‘অত্যন্ত সংকটাপন্ন’।

লিটারে ২০ টাকা করে বাড়ল সব ধরনের জ্বালানি তেলের দাম
নতুন দর অনুযায়ী, লিটার প্রতি ডিজেল ১৩৫ টাকা, অকটেন ১৬৫ টাকা, পেট্রোল ১৬০ টাকা এবং কেরোসিন ১৫৫ টাকা করা হয়েছে। আজ রোববার দিবাগত রাত ১২টার পর থেকে, অর্থাৎ ২১ সেপ্টেম্বর থেকে এই দাম কার্যকর হবে।

এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রীকে থানায় নিয়েছে পুলিশ
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর বহিষ্কৃত সদস্য গাজী নজরুল ইসলামের কক্ষে তার দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের মরদেহ আজ সন্ধ্যায় ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সংসদ সদস্য গাজী নজরুল ও তার প্রথম স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাওয়া হয়েছে।

সিলেটে প্রতিমা ভাঙচুর, যুবক কারাগারে
সিলেটের বালাগঞ্জে মণ্ডপে ঢুকে দুর্গাপূজার প্রতিমা ভাঙচুরের ঘটনায় সাঈদুজ্জামান শিমুল (২৯) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার রাত ৭টা থেকে ৮টার মধ্যে উপজেলার সদর ইউনিয়নের বালাগঞ্জ পশ্চিম বাজার নবীনগর সার্বজনীন পূজামণ্ডপে এ ঘটনা ঘটে। আজ রোববার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

প্রথমবারের মতো তদন্তে এসআরবি
রাজধানীর মিরপুরে বাড়ি দখল, মারধর ও চাঁদা দাবির অভিযোগে তিন আসামির বিরুদ্ধে ঢাকার আদালতে মামলা দায়ের হয়েছে। মামলাটিতে প্রথমবারের মতো স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নকে (এসআরবি) তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।