
ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ মৃত্যু
দেশে আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশে নতুন করে ১ হাজার ৭৮২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।
চরচা প্রতিবেদক

গাজীপুরের কাশিমপুর থানার চক্রবর্তী এলাকায় ঝালমুড়িতে ঝাল বেশি দেওয়া নিয়ে বাক্বিতণ্ডার জেরে ছুরিকাঘাতে গাজী রাফিজ উদ্দিন (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। গতকাল বুধবার পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত রাফিজ উদ্দিন খুলনার দাকোপ উপজেলার বাঁশখালী গ্রামের বাসিন্দা। তিনি গাজীপুরের একটি পোশাক কারখানায় চাকরি করতেন। এ ঘটনায় অভিযুক্ত ঝালমুড়ি বিক্রেতা আতাউর রহমানকে (৪২) পুলিশ আটক করেছে। আতাউর গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ফলগাছা গ্রামের বাসিন্দা এবং চক্রবর্তী এলাকায় ভাড়া বাসায় থাকেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে চক্রবর্তী এলাকায় আতাউরের দোকানে বসে ঝালমুড়ি খাচ্ছিলেন রাফিজ। মুড়িতে ঝাল বেশি হয়েছে জানালে বিক্রেতা আতাউর ক্ষিপ্ত হয়ে বলেন, ‘‘যা বানিয়ে দিয়েছি খেলে খাও, না খেলে চলে যাও।’’ এ নিয়ে দুজনের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। একপর্যায়ে আতাউর পেঁয়াজ-মরিচ কাটার ধারালো ছুরি দিয়ে রাফিজসহ তাঁর সঙ্গীদের ওপর হামলা চালান।
ছুরিকাঘাতে রাফিজের পেটের ডান পাশে গুরুতর জখম হয়। হামলায় মুরাদ হোসেন (২৫) ও আশরাফ আলী (২৯) নামের আরও দুজন আহত হন। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে প্রথমে স্থানীয় কেপিজে বিশেষায়িত হাসপাতালে নিয়ে যান। সেখানে রাফিজের অবস্থার অবনতি হলে তাকে রাত ১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়, যেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। অন্য দুজন কেপিজে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার পরপরই স্থানীয়দের সহযোগিতায় পুলিশ অভিযুক্ত আতাউরকে আটক করে। এ ঘটনায় বৃহস্পতিবার সকালে নিহতের ছোট ভাই গাজী রিয়াজ আহমেদ বাদী হয়ে কাশিমপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালিদ হোসেন জানান, অভিযুক্ত আতাউর রহমানকে আটক করা হয়েছে। তদন্তে জানা গেছে, তার বিরুদ্ধে আগেও একটি হত্যা মামলা রয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ মৃত্যু
দেশে আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশে নতুন করে ১ হাজার ৭৮২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।

বাংলা কিউআর-এ দৈনিক ১৩২ কোটি টাকা লেনদেন, শীর্ষে বিকাশ
দেশে ডিজিটাল বা ক্যাশলেস লেনদেনের পরিধি বাড়ার সাথে সাথে দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে ‘বাংলা কিউআর’ কোড। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, বর্তমানে বিভিন্ন ব্যাংক ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রতিষ্ঠানের মাধ্যমে ৩৭ লাখ ৫৩ হাজার মার্চেন্ট বাংলা কিউআরের আওতায় এসেছেন। এসব কিউআরের মাধ্

হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু
দেশে পর্যন্ত গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৫ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ২৮৩টি শিশু। আজ বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

উপাচার্য বদলের প্রতিবাদে তৃতীয় দিনেও বন্ধ চুয়েট
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) উপাচার্য বদলের সিদ্ধান্তকে কেন্দ্র করে শিক্ষার্থীদের ডাকা সর্বাত্মক ‘শাটডাউন’ কর্মসূচি আজ টানা তৃতীয় দিনে গড়িয়েছে। আন্দোলনের কারণে আজ বৃহস্পতিবারেও চুয়েটে একাডেমিক, পরীক্ষাসংক্রান্ত ও প্রশাসনিক সব ধরনের কার্যক্রম সম্পূর্ণ বন্ধ ছিল।