Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৫ অক্টোবর, ২০২৬
১৫ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৫ অক্টোবর, ২০২৬
১৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

নির্বাচনী প্রচার ঘিরে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৬, ২১: ৩০
নির্বাচনী প্রচার ঘিরে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে নির্বাচনী প্রচারে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ মঙ্গলবার সচিবালয়ে আইনশৃঙ্খলা-সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের এমন কথা জানান তিনি।

Advertisement

উপদেষ্টা জানান, গত ২২ জানুয়ারি থেকে নির্বাচনী প্রচার শুরু হয়েছে, যা আগামী ১০ ফেব্রুয়ারি সকাল ৭টা ৩০ মিনিট পর্যন্ত চলবে। এই সময়ে রাজনৈতিক দল ও প্রার্থীদের মধ্যে সংঘাত এড়াতে পুলিশ ও অন্যান্য বাহিনীকে বিশেষ নজরদারি করতে বলা হয়েছে।

উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলেন, “সরকার একটি নিরপেক্ষ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচন জাতিকে উপহার দিতে চায়, যা বাংলাদেশের নির্বাচনের ইতিহাসে একটি রোল মডেল হিসেবে বিবেচিত হবে।”

আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকার বিষয়ে জাহাঙ্গীর আলম বলেন, “শক্তি প্রয়োগের চেয়ে জনগণের আস্থা অর্জনই শান্তি প্রতিষ্ঠার প্রধান হাতিয়ার।”

Advertisement
Advertisement
Advertisement

বাহিনীকে কোনো ধরনের বেআইনি আদেশ, স্বার্থান্বেষী এজেন্ডা বা পক্ষপাতমূলক কর্মকাণ্ডে জড়িত না হওয়ার কঠোর নির্দেশ এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কোনো অবৈধ আদেশ পালন না করার বিষয়ে সর্তক করেন উপদেষ্টা।

প্রেস ব্রিফিংয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিষয়:
জাহাঙ্গীর আলম চৌধুরী
নির্বাচন
পুলিশ
ভোট
রাজনীতি
উপদেষ্টা
Advertisement
সর্বশেষ
  • ১

    চীন কেন ইরান ও সৌদি আরবের সাথে ভাল সম্পর্ক চায়?

  • ২

    গোগোলের ওভারকোট বনাম রাজধানীর রাঙা দেয়াল: আকাকিদের গল্প কেন মিলে যায়?

  • ৩

    পাকিস্তানের পেশোয়ারে স্কুলের ছাদ ধসে নিহত অন্তত ২১

  • ৪

    ‘রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন কূটনৈতিক উদ্যোগ নিচ্ছে সরকার’

  • ৫

    প্রবৃদ্ধি কমছে, মূল্যস্ফীতি বাড়ছেকী অবস্থা বাংলাদেশের অর্থনীতির?

সম্পর্কিত
  • পাকিস্তানের পেশোয়ারে স্কুলের ছাদ ধসে নিহত অন্তত ২১

    পাকিস্তানের পেশোয়ারে স্কুলের ছাদ ধসে নিহত অন্তত ২১

    পাকিস্তানের পেশোয়ারে একটি স্কুলের ছাদ ধসে অন্তত ২১ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে ২০ জন শিক্ষার্থী ও একজন নারী শিক্ষক রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও ২১ জন। স্থানীয় সময় আজ বৃহস্পতিবার আফ্রিদি আবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

  • ‘রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন কূটনৈতিক উদ্যোগ নিচ্ছে সরকার’

    ‘রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন কূটনৈতিক উদ্যোগ নিচ্ছে সরকার’

    রোহিঙ্গা সংকট সমাধানে নতুন করে কূটনৈতিক উদ্যোগ নিচ্ছে সরকার। অতীতে বিএনপি সরকারের আমলে সফল প্রত্যাবাসনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে এ উদ্যোগ এগিয়ে নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

  • ইলহান ওমরের নাগরিকত্ব বাতিলের লক্ষ্যে তদন্ত করছে ট্রাম্প প্রশাসন

    ইলহান ওমরের নাগরিকত্ব বাতিলের লক্ষ্যে তদন্ত করছে ট্রাম্প প্রশাসন

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ডেমোক্র্যাটিক কংগ্রেসওম্যান ইলহান ওমরের নাগরিকত্ব বাতিল এবং শেষ পর্যন্ত তাকে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কারের লক্ষ্যে তদন্ত করছে। দ্য ওয়াল স্ট্রিট জার্নালের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

  • মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    সৌদি আরবে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে আটক দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে সৌদিভিত্তিক সংবাদমাধ্যম আজেল নিউজ এ খবর জানিয়েছে