চরচা প্রতিবেদক

বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রমের মাধ্যমে সরকার এক বছরের মধ্যে মামলার জট ৪৫ লাখ থেকে ২০ লাখে নামিয়ে আনার চেষ্টা করছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
আজ মঙ্গলবার সকালে সচিবালয়ে ১০ জেলায় মামলাপূর্ব বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রমের উদ্বোধন শেষে এ কথা জানান মন্ত্রী।
আসাদুজ্জামান বলেন, দেশে বিচারক অপ্রতুল, সেখানে ৪৫ লাখের মতো মামলা চলমান, যা বোঝাস্বরূপ। মামলাপূর্ব বাধ্যতামূলক মধ্যস্থতা করতে পারলে মামলা জট কমে যাবে বলে মন্তব্য করেন তিনি।
মন্ত্রী বলেন, বর্তমানে ৩০ জেলায় মামলা দায়েরের আগে বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রম চলমান। পর্যায়ক্রমে দেশের সকল জেলায় এ ব্যবস্থা চালু করা হবে। মধ্যস্থতা কার্যক্রমের মাধ্যমে কিছু বিরোধ নিষ্পত্তি করা গেলে, এক বছরের মধ্যে মামলাজট ৪৫ লাখ থেকে কমিয়ে ২০ লাখে নামিয়ে আনা সম্ভব হবে। এর ফলে ন্যায়বিচার হবে, হয়রানি এবং অর্থনৈতিক ক্ষতি কমবে বলে আশা প্রকাশ করেন তিনি।
আইনমন্ত্রী জানান, রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের ক্ষেত্রে ধর্ষণ এবং যৌতুকের জন্য স্ত্রীকে হত্যা মামলা বিবেচনায় আসবে না। আদালতে প্রমাণের ভিত্তিতেই এসব মামলা নিষ্পত্তি হবে।
দুর্নীতি প্রসঙ্গে মন্ত্রী বলেন, মধ্যস্ততা প্রক্রিয়ায় কোনো দুর্নীতি প্রশ্রয় দেওয়া হবে না। এক্ষেত্রে সরকার জিরো টলারেন্স নীতিতে রয়েছে।