Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৪ অক্টোবর, ২০২৬
১৪ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৪ অক্টোবর, ২০২৬
১৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

পেহেলগাম হামলা: পাকিস্তানি জঙ্গিগোষ্ঠী লস্কর-ই-তৈয়বার বিরুদ্ধে চার্জশিট

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৫, ১৮: ৪৫
পেহেলগাম হামলা: পাকিস্তানি জঙ্গিগোষ্ঠী লস্কর-ই-তৈয়বার বিরুদ্ধে চার্জশিট

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পর্যটন শহর পেহেলগামে চলতি বছর এপ্রিলে সংঘটিত ভয়াবহ হামলার ঘটনায় পাকিস্তানভিত্তিক দুই জঙ্গিগোষ্ঠী ও ছয়জনের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে ভারতের জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ)। এ হামলায় ২৬ জন নিহত হন, যাদের অধিকাংশই ছিলেন পর্যটক। ঘটনার পর ভারত ও পাকিস্তান যুদ্ধের দ্বারপ্রান্তে চলে যায়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

Advertisement

এনআইএ জানিয়েছে, জাতিসংঘ ঘোষিত সন্ত্রাসী সংগঠন লস্কর-ই-তৈয়বা (এলইটি) এবং তাদের সহযোগী সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট (টিআরএফ) হামলার পরিকল্পনা, সহায়তা ও বাস্তবায়নে জড়িত ছিল। ১ হাজার ৫৯৭ পৃষ্ঠার চার্জশিটটি গতকাল সোমবার জম্মুর একটি বিশেষ আদালতে দাখিল করা হয়। এতে ছয়জনের নাম উল্লেখ করা হয়েছে, যাদের মধ্যে তিনজনকে হামলার কয়েক দিনের মধ্যেই নিরাপত্তা বাহিনী হত্যা করে।

এনআইএ’র অভিযোগ অনুযায়ী, পাকিস্তানে অবস্থানরত জঙ্গি হ্যান্ডলার সাজিদ জাট এবং আরও দুজন, যারা বর্তমানে এনআইএ হেফাজতে আছেন, হামলার সঙ্গে সরাসরি জড়িত ছিলেন। জিজ্ঞাসাবাদে তারা হামলায় অংশ নেওয়া তিনজন সশস্ত্র জঙ্গির পরিচয় নিশ্চিত করেছেন এবং তারা পাকিস্তানি নাগরিক ও লস্কর-ই-তৈয়বার সঙ্গে যুক্ত বলেও স্বীকার করেছেন।

হামলার দিন ২২ এপ্রিল পেহেলগামে পর্যটকদের লক্ষ্য করে গুলি চালানো হয়। এতে ২৫ জন হিন্দু পুরুষ পর্যটক নিহত হন। আহতদের সহায়তায় এগিয়ে আসা এক স্থানীয় মুসলিম ঘোড়া-চালকও প্রাণ হারান। ২০১৯ সালের পর এটি ছিল কাশ্মীরে অন্যতম প্রাণঘাতী হামলা।

Advertisement
Advertisement
Advertisement

হামলার পর ভারত পাকিস্তানকে দায়ী করলেও ইসলামাবাদ শুরু থেকেই অভিযোগ অস্বীকার করে আসছে। ঘটনার রেশ ধরে ভারত ১৯৬০ সালের সিন্ধু পানি চুক্তি বাতিল করে এবং পাল্টা প্রতিক্রিয়ায় পাকিস্তান ১৯৭২ সালের সিমলা চুক্তি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেয়। এর পরপরই দুই দেশের মধ্যে চার দিন ধরে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনা ঘটে, যা শেষ পর্যন্ত যুদ্ধবিরতিতে গিয়ে থামে।

এনআইএ জানিয়েছে, প্রায় আট মাসের তদন্তে হামলার ষড়যন্ত্রের সূত্র পাকিস্তানে পাওয়া গেছে এবং এ বিষয়ে তদন্ত এখনো চলমান।

বিষয়: পাকিস্তানভারতকাশ্মীরে সন্ত্রাসী হামলাজঙ্গি হামলা
Advertisement
সর্বশেষ
  • ১

    ঢাকা থেকে সৌদিগামী ৮৬ ফ্লাইট বাতিল

  • ২

    ‘সবচেয়ে সুন্দর সময় যখন অ্যালবামটা করতেছিলাম’

  • ৩

    সরকার নির্ধারিত দামে এলপিজি না পাওয়ার ঝামেলায় ব্যবসায়ীরাও!

  • ৪

    সৌদি আরামকোর দাহরান কমপ্লেক্সে হুতিদের হামলা

  • ৫

    দেশে রিকসিলিয়েশনের প্রধান দায়িত্ব কার?

সম্পর্কিত
  • ঢাকা থেকে সৌদিগামী ৮৬ ফ্লাইট বাতিল

    ঢাকা থেকে সৌদিগামী ৮৬ ফ্লাইট বাতিল

    সৌদি আরবের বিমানবন্দরগুলোতে বিধিনিষেধ থাকায় বাংলাদেশ থেকজে এখন পর্যন্ত ৮৬টি সৌদিগামী ফ্লাইট বাতিল হয়েছে। এসব ফ্লাইটের মধ্যে সরাসরি ফ্লাইট ৩৬টি এবং ট্রানজিট ফ্লাইট ৫০টি।

  • সৌদি আরামকোর দাহরান কমপ্লেক্সে হুতিদের হামলা

    সৌদি আরামকোর দাহরান কমপ্লেক্সে হুতিদের হামলা

    সৌদি আরবের পূর্বাঞ্চলীয় শহর দাহরানে রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি সৌদি আরামকোর একটি প্রশাসনিক ভবনে হামলা হয়েছে। এতে ভবনটিতে আগুন ধরে যায়, তবে তার ব্যপ্তি সীমিত ছিল। ইয়েমেনের হুতির বিদ্রোহীদের সঙ্গে সৌদির চলমান সংঘাতের মধ্যেই এই হামলার ঘটনা ঘটল।

  • গণ-অভ্যুত্থানে নারীরা নেতৃত্ব দিলেও পরবর্তী রাজনৈতিক প্রক্রিয়ায় তারা উপেক্ষিত

    গণ-অভ্যুত্থানে নারীরা নেতৃত্ব দিলেও পরবর্তী রাজনৈতিক প্রক্রিয়ায় তারা উপেক্ষিত

    হোমা হুদফার বলেন, “নতুন রাজনৈতিক ব্যবস্থার নিয়মকানুন যখন প্রণয়ন করা হবে, তখন নারীদের অবশ্যই সেখানে উপস্থিত থাকতে হবে। সাংবিধানিক সমতার পাশাপাশি তা কার্যকর করার সক্ষমতাসম্পন্ন প্রতিষ্ঠানও থাকতে হবে।”

  • যশোরে অভিনেতা সমু চৌধুরীকে পিটিয়ে জখম

    যশোরে অভিনেতা সমু চৌধুরীকে পিটিয়ে জখম

    এ বিষয়ে যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, অভিনেতার ওপর হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।