Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

কেসিসির কর্মকর্তার বিরুদ্ধে ২০ হাজার টাকা ঘুষ দাবির অভিযোগ

বিশেষ প্রতিনিধি, খুলনা

বিশেষ প্রতিনিধি, খুলনা

প্রকাশ : ২৫ জুলাই ২০২৬, ১৬: ০৪
কেসিসির কর্মকর্তার বিরুদ্ধে ২০ হাজার টাকা ঘুষ দাবির অভিযোগ

খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) সম্পত্তি শাখার কর্মকর্তা গাজী সালাউদ্দিনের বিরুদ্ধে ২০ হাজার টাকা ঘুষ দাবির ঘটনায় খালিশপুর থানায় জিডি হয়েছে। আজ শনিবার এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ তুলে ধরেন খুলনা ওয়াসার কর্মচারীর স্ত্রী ফরিদা ইয়াসমিন।

Advertisement
Advertisement
Advertisement

ফরিদা ইয়াসমিন জানান, ঘুষ না দেওয়ায় কেসিসির ওই কর্মকর্তা তাকে, তার স্বামী ও প্রতিবন্ধী সন্তানকে শারীরিকভাবে লাঞ্চিত করে।

সংবাদ সম্মেলনে ফরিদা ইয়াসমিন বলেন, “ আমার স্বামী মো. দুলাল উদ্দিন খান দীর্ঘদিন ধরে খুলনা ওয়াসার একজন মাস্টাররোল কর্মচারী (সহকারী পাম্প অপারেটর) হিসেবে সততার সাথে দায়িত্ব পালন করে আসছেন। গত ১২ জুলাই রোববার আনুমানিক বেলা পৌনে ১২ টার দিকে খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) সম্পত্তি শাখার কর্মকর্তা গাজী সালাউদ্দিন হঠাৎ করেই খালিশপুরস্থ আমাদের বসতি ও সংরক্ষিত পাম্প হাউজে জোরপূর্বক প্রবেশ করে। সে কোনো প্রকার নিয়ম-নীতির তোয়াক্কা না করে আমার স্বামীর ওপর চড়াও হয় এবং অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে।”

ফরিদা ইয়াসমিন আরও বলেন, “পাম্প হাউজটি জনস্বার্থে পানি সরবরাহের জন্য ব্যবহৃত হয় এবং খুলনা ওয়াসা কর্তৃক আমার স্বামীকে সেখানে বসবাসের অনুমতি ও বিদ্যুৎ ব্যবহারের অনাপত্তি প্রদান করা আছে। ওয়াসা কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী পাম্পটি সচল ও রক্ষণাবেক্ষণের জন্য আমার স্বামী নিজ খরচে সংস্কার কাজ করালে, কেসিসি'র কর্মকর্তা গাজী সালাউদ্দিন ক্ষমতার দাপট দেখিয়ে ২০ হাজার টাকা ঘুষ দাবি করে।”

Advertisement
Advertisement
Advertisement

ফরিদা ইয়াসমিন আরও বলেন, “আমার স্বামী ঘুষ দিতে অস্বীকৃতি জানালে এবং কেসিসি'র কোনো অনুমতিপত্র আছে কি না দেখতে চাইলে, অভিযুক্ত গাজী সালাউদ্দিন প্রচন্ড ক্ষিপ্ত হয়ে ওঠে। সে গালিগালাজের একপর্যায়ে আমার স্বামীর ওপর চড়াও হয় এবং মারধর করতে উদ্যত হয়। আমি তাকে থামাতে সামনে এগিয়ে গেলে সে আমাকে সজোরে ধাক্কা মেরে ফেলে দেয়। শুধু তাই নয়, আমাদের বাঁচাতে যখন আমার শারীরিক প্রতিবন্ধী ছেলে নিলয় (২২) এগিয়ে আসে, ওই নির্দয় ব্যক্তি আমার প্রতিবন্ধী ছেলের ওপরও হাত তোলে এবং শারীরিকভাবে লাঞ্ছিত করে।”

ফরিদা ইয়াসমিন আরও বলেন, “ঘটনার শেষ এখানেই নয়, যাওয়ার সময় সে তার মোবাইল ফোনে এলাকা থেকে লোকজন ডেকে এনে আমাদের দেখে নেওয়ার হুমকি দেয় ও ভয়ভীতি প্রদর্শন করে।”

এই ঘটনার বিষয়ে ফরিদা ইয়াসমিন ইতোমধ্যে ভারপ্রাপ্ত কর্মকর্তা, খালিশপুর থানা বরাবরে লিখিত অভিযোগ করেছেন। এছাড়া ব্যবস্থাপনা পরিচালক, খুলনা ওয়াসা বরাবরে তাদের নিরাপত্তা ও সামাজিক মর্যাদা রক্ষার আবেদনও জানিয়েছেন।

এদিকে ২০ হাজার টাকা ঘুষের দাবি অস্বীকার করে খুলনা সিটি করপোরেশনের সম্পত্তি শাখার কর্মকর্তা গাজী সালাউদ্দিন বলেন, “ওই এলাকায় করপোরেশনের ০ দশমিক ১৮২৫ একর জমির উপর অকেজো পাম্প রয়েছে। ওই জায়গা দীর্ঘদিন দখল করে ওয়াসার ওই কর্মচারী ঘর নির্মাণ করে বসবাস করছেন। এছাড়া একটি কোচিং সেন্টার কে বা কারা চালাচ্ছেন। জায়গাটি সিটি করপোরেশনের হওয়ায় এলাকাবাসী ওই জায়গায় পার্ক স্থাপনের জন্য আবেদন করে। এর পরিপ্রেক্ষিতে করপোরেশন ওই জায়গার উপর বৃক্ষ রোপণের উদ্যোগ নেয়।”

গাজী সালাউদ্দিন আরও বলেন, “ফলে ওইদিন আমিসহ করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীরা সরেজমিনে পরিদর্শনে গেলে দখলদাররা অসৌজন্যমূলক আচরণ করে।”

গত ২১ জুলাই ওই জায়গা ছেড়ে দেওয়ার জন্য দখলদারদের নোটিশ পাঠিয়েছে কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা বলে জানান কেসিসির কর্মকর্তা।

বিষয়: খুলনাঘুষখুলনা সিটি করপোরেশনকর্মকর্তা
সর্বশেষ
  • ১

    ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির

  • ২

    এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

  • ৩

    সিএমএসএমই খাতে বাংলাদেশ ব্যাংক ও এনআরবি ব্যাংকের চুক্তি

  • ৪

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ৫

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

সম্পর্কিত
  • ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির

    ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির

    ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ব্রিকস সম্মেলনে অংশ নেবেন না প্রধানমন্ত্রী তারেক রহমান। বার্তা সংস্থা ইউএনবি জানায়, আজ বৃহস্পতিবার ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

  • এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

    এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

    নারী এশিয়া কাপের অলিখিত নিয়ম হল, টুর্নামেন্ট জিততে হলে অন্তত একবার হলেও ভারতকে হারাতেই হবে। সাতবারের চ্যাম্পিয়ন দলটিকে হারিয়েই ৮ বছর আগে নিজেদের প্রথম ও একমাত্র এশিয়া কাপ জয়ের স্বাদ পেয়েছিল বাংলাদেশ। এবারের আসরে অবশ্য সেমিফাইনালেই সাক্ষাৎ হচ্ছে দুই দলের। শক্তি-সামর্থ্যে পিছিয়ে থাকা নিগার সুল

  • উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    পদত্যাগকারী প্রভোস্ট অধ্যাপক মো. কাউছার হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনিক পরিস্থিতিতে শিক্ষার পরিবেশ ও শৃঙ্খলা রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। এ কারণে আমরা প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছি।” তবে শিক্ষক-কর্মকর্তাদের এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন উপাচার্য।

  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক