Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২১ অক্টোবর, ২০২৬
২১ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২১ অক্টোবর, ২০২৬
২১ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

‘আর্জেন্টিনাকেই যদি জেতাবেন, আমাদের কেন ডেকেছেন?’

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ০৮ জুলাই ২০২৬, ১০: ৪৪
‘আর্জেন্টিনাকেই যদি জেতাবেন, আমাদের কেন ডেকেছেন?’

আর্জেন্টিনার কাছে নাটকীয়ভাবে হেরে শেষ ১৬ থেকে বিদায়ের পর ফিফাকে একহাত নিয়েছেন মিশর কোচ হোসাম হোসেন। তিনি সরাসরি ফুটবলের সর্বোচ্চ সংস্থার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনেছেন। তার দাবি, জোর করে মিশরকে হারিয়ে দেওয়া হয়েছে।

Advertisement

রোমাঞ্চে ভরপুর ম্যাচে ৭৮ মিনিট পর্যন্ত ২-০ গোলে এগিয়ে অঘটনের স্বপ্নে বুঁদ ছিল মিশর। তবে ১৪ মিনিটে তিন গোল দিয়ে ৩-২ ব্যবধানে জিতে শেষ আটে পা রেখেছে আর্জেন্টিনা। ম্যাচে রেফারি কিছু সিদ্ধান্ত নিয়েছেন, যা নিয়ে ক্ষুব্ধ মিশর।

কোচ হোসাম সংবাদ সম্মেলনে তাই রাখঢাক না রেখেই ফিফাকে ধুয়ে দিয়েছেন, “আমি সুন্দর সুন্দর কথা বলতে পারব না যে ভাগ্য আমাদের পক্ষে ছিল না। আমাদের সঙ্গে অন্যায়ভাবে প্রতারণা করা হয়েছে। আমরা অবিচারের শিকার হয়েছি। আমার সঙ্গে যা হয় হোক, তবুও আমি সত্যিটাই বলব। এটা একটা সাজানো ম্যাচ ছিল, পুরো দুনিয়া সেটা দেখেছে।”

পেনাল্টি না, আর্জেন্টিনার জিততে লাগে মাত্র ১৩ মিনিট!messi argentina

এখানেই না থেমে থেকে এরপর বিশ্বকাপ আয়োজনের যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি, “আমি আরেকটা ব্যাপারও বলতে চাই। সেটা হল, যদি আর্জেন্টিনাকেই বিশ্বকাপ জেতানোর জন্য এত চেষ্টা করবেন, তাহলে আমাদের সবাইকে কেন খেলতে ডাকলেন?”

Advertisement
Advertisement
Advertisement

বিরতির আগে মোস্তাফা জিকোর একটি গোল বতিল হয় ভিএআরে সিদ্ধান্ত বদলে যাওয়ার পর। গোলটি বাতিল করা হয় আক্রমণের শুরুর দিকে মারওয়ান আত্তিয়া লিসান্দ্রো মার্তিনেজকে ফাউল করায়। অন্যদিকে ম্যাচের অন্তিম সময়ে আলেক্সিস ম্যাক অ্যালিস্টার হামদি ফাথিকে পেছন থেকে টেনে ধরায় পেনাল্টির আবেদন করেও সাড়া পায়নি মিশর।

রেফারিং নিয়ে তাই তীব্র অসন্তোষ হোসামের, “নিরপেক্ষতার প্রতি আমরা একফোঁটা সম্মান দেখতে পাইনি। একটা পেনাল্টি বাদ দেওয়া হল, যেটা এমনকি ভিএআরে চেক করাও হলো না। অবিশ্বাস্যভাবে আমাদের একটা গোলও বাতিল হলো। কিন্তু কেন? আমাদের খেলোয়াড়দের জার্সি ধরে টেনে ধরা হল বারবার, কিন্তু একটাবারও ভিএআরে সেটা দেখা হলো না।”

বিষয়: মিশরফিফা২০২৬ বিশ্বকাপআর্জেন্টিনা
Advertisement
সর্বশেষ
  • ১

    হাজারো ভক্তের ভালোবাসায় পতেঙ্গা সৈকতে দেবী দুর্গার বিদায়

  • ২

    জনগণকে ভোগান্তি দিয়ে বাতিল বিআরটি প্রকল্প

  • ৩

    বিয়ের ছয় দিনের মাথায় নববধূর রহস্যজনক মৃত্যু

  • ৪

    এই দেশে যেভাবে সাংবাদিকদের ‘হত্যাযোগ্য’ করে তোলা হয়

  • ৫

    যুবলীগ নেতাকে বাস থেকে নামিয়ে অজ্ঞাত স্থানে নেওয়ার অভিযোগে ছাত্রদল নেতা আটক

সম্পর্কিত
  • বিয়ের ছয় দিনের মাথায় নববধূর রহস্যজনক মৃত্যু

    বিয়ের ছয় দিনের মাথায় নববধূর রহস্যজনক মৃত্যু

    লিমার স্বজনদের অভিযোগ, বিয়েতে বাবার বাড়ি থেকে পাঠানো জিনিসপত্র পছন্দ না হওয়ায় তাকে নির্যাতন করে হত্যা করা হয়েছে।

  • যুবলীগ নেতাকে বাস থেকে নামিয়ে অজ্ঞাত স্থানে নেওয়ার অভিযোগে ছাত্রদল নেতা আটক

    যুবলীগ নেতাকে বাস থেকে নামিয়ে অজ্ঞাত স্থানে নেওয়ার অভিযোগে ছাত্রদল নেতা আটক

    পুলিশের জিজ্ঞাসাবাদে হেলাল জানান, তাকে ইকোনো বাস থেকে নামিয়ে ‘ফ্যাসিস্টের দোসর’ আখ্যা দিয়ে ওই মাঠে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে মারধর এবং সংঘবদ্ধভাবে পিটুনি দেওয়ার চেষ্টা করা হয় বলেও অভিযোগ করেন তিনি।

  • ‘দুই পক্ষ এক হয়েছে’ প্রধানমন্ত্রীর অভিযোগের ব্যাখ্যা চায় মামুনুল হকের দল

    ‘দুই পক্ষ এক হয়েছে’ প্রধানমন্ত্রীর অভিযোগের ব্যাখ্যা চায় মামুনুল হকের দল

    ‘পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুই পক্ষ এক হয়েছে’ প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের সুস্পষ্ট ব্যাখ্যা দাবি করেছেন জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের শরিক ও বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ।

  • হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু, আক্রান্ত ১০১০

    হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু, আক্রান্ত ১০১০

    দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ১০ শিশু।