Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৪ অক্টোবর, ২০২৬
১৪ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৪ অক্টোবর, ২০২৬
১৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

নির্বাচনে সংখ্যালঘু ও নারীদের নিরাপত্তা নিশ্চিতে নাগরিক সমাজের ৮ দফা দাবি

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৬, ১৫: ৪২
নির্বাচনে সংখ্যালঘু ও নারীদের নিরাপত্তা নিশ্চিতে নাগরিক সমাজের ৮ দফা দাবি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যালঘু, নারীসহ ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিতে আট দফা দাবি জানানো হয়েছে নাগরিক সমাজের পক্ষ থেকে।

Advertisement

গতকাল সোমবার রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে আয়োজিত এক মানববন্ধন থেকে এই দাবি জানানো হয়। ‘নারী, সংখ্যালঘু, আদিবাসী ও প্রতিবন্ধীসহ প্রান্তিক ভোটারদের নিরাপত্তা ও নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগের নিশ্চয়তা চাই’ শিরোনামে ‘নাগরিক সমাজ’–এর ব্যানারে এই মানববন্ধন হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে নাগরিক সমাজ।

মানববন্ধনে মূল বক্তব্য পাঠ করেন অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড অ্যান্ড ডেভেলপমেন্টের (এএলআরডি) নির্বাহী পরিচালক শামসুল হুদা। এতে বক্তব্য রাখেন ‘নিজেরা করি’র সমন্বয়কারী খুশী কবির, নাগরিক উদ্যোগের প্রধান নির্বাহী জাকির হোসেন, সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান, বাংলাদেশ খ্রিষ্টান অ্যাসোসিয়েশনের সভাপতি নির্মল রোজারিও , বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি মনীন্দ্র কুমারনাথ, আইনজীবী সুব্রত চৌধুরীসহ অনেকে।

ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, “ভোটকে কেন্দ্র করে যে নিরাপত্তাহীনতা সৃষ্টি হয়েছে, তাতে শুধু আদিবাসী, সংখ্যালঘু বা নারীরাই নন, প্রার্থীরাও নিরাপত্তাহীনতায় ভুগছেন। একটি অন্তর্ভূক্তিমূলক ভোটের যে পরিবেশ তৈরি করার কথা সে বিষয়ে নির্বাচন কমিশন ও সরকার উভয়ই নির্লিপ্ততা প্রদর্শন করছেন।”

Advertisement
Advertisement
Advertisement
সারা দেশে গত বছর ২৭ হাজার অগ্নিকাণ্ড, দিনে গড়ে ৭৫টিFire

রাশেদা কে চৌধুরী বলেন, “নির্বাচনে নারী, সংখ্যালঘু ও প্রান্তিক জনগোষ্ঠীর শঙ্কাহীন উপস্থিতি নিয়ে আজকে আমাদের এখানে মানববন্ধন করার কথা নয়। ভোটাধিকার নির্বিঘ্নে প্রয়োগ করা আমাদের সাংবিধানিক অধিকার। এই অধিকার নিশ্চিতে সরকার, নির্বাচন কমিশন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তৎপর হতে হবে।”

খুশী কবির বলেন, “নির্বাচন কমিশন ও সরকারকে নারী ও সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতে বিভিন্ন সময়ে দাবি জানানো হলেও কোনো পক্ষ সন্তোষজনক পদক্ষেপ নেয়নি। নির্বাচন যাতে হতে পারে, এই পরিবেশ তৈরিতে নির্বাচন কমিশন ও সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে।”

সংসদ নির্বাচনে সংখ্যালঘু, নারীসহ ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিতে ক্রাইসিস ম্যানেজমেন্ট সেল সক্রিয় করা, প্রতিটি জেলা, উপজেলা ও নির্বাচনী এলাকায় যারা মাঠ পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষা করা, নির্বিঘ্নে ও নিরাপদে তাদের ভোটাধিকার প্রয়োগ, নির্বাচনের পরও যাতে কোনো সংখ্যালঘু, আদিবাসী, দলিত এবং বিশেষভাবে প্রান্তিক ও দুর্বল সামাজিক অবস্থানে থাকা নারীরা কোনো সহিংসতার শিকার না হন, কারো বাড়িঘর সম্পদ আক্রান্ত বা নষ্ট না হয়, তার পূর্ণ নিশ্চয়তা এখন থেকেই দিতে হবে এবং জনমনে আস্থা সৃষ্টির পর্যাপ্ত ব্যবস্থা নেওয়াসহ আট দফা দাবি জানানো হয়।

বিষয়: মানববন্ধননির্বাচনত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনসংখ্যালঘুসহিংসতা
Advertisement
সর্বশেষ
  • ১

    সিজিএসের আন্তর্জাতিক উপদেষ্টা পরিষদে যারা রয়েছেন

  • ২

    উপাচার্য নিয়োগ নিয়ে উত্তাল চুয়েট, বন্ধ ক্লাস-পরীক্ষা

  • ৩

    মবের শিকার ৪৫০০ শিক্ষক কেমন আছেন?

  • ৪

    বিসিএসের সাফল্য ছাপিয়ে নায়লার স্বপ্ন শিশুদের গড়া

  • ৫

    নিজ দেশেই কেন নাগরিকত্বের প্রমাণ দিতে হচ্ছে ভারতীয়দের?

সম্পর্কিত
  • বিসিএসের সাফল্য ছাপিয়ে নায়লার স্বপ্ন শিশুদের গড়া

    বিসিএসের সাফল্য ছাপিয়ে নায়লার স্বপ্ন শিশুদের গড়া

    বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে শিক্ষার পাঠ চুকিয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে (এলজিইডি) সহকারী প্রকৌশলী হিসেবে যোগ দেন নায়লা শারাফ। পরে জনতা ব্যাংকেও কর্মকর্তা হিসেবে কাজ করেন। চাইলে কর্মজীবনের এই পর্যায়ে থিতু হতে পারতেন তিনি। কিন্তু ৩৪তম বিসিএসে উত্তীর্ণ হয়েও সরকারি চাকরিতে যোগ

  • সংখ্যালঘুদের উদ্বেগ নিরসনে সম্মিলিত উদ্যোগের আহ্বান হিন্দু নেতাদের

    সংখ্যালঘুদের উদ্বেগ নিরসনে সম্মিলিত উদ্যোগের আহ্বান হিন্দু নেতাদের

    বাসুদেব ধর বলেন, সংসদে হিন্দু ধর্মাবলম্বীদের কার্যত কোনো প্রতিনিধিত্ব নেই। এ ধর্মাবলম্বীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করার উপায় খুঁজে বের করতে সরকার ও বিরোধী দলের প্রতি আহ্বান জানান তিনি।

  • ফ্রান্সে ডানপন্থী ল্য পেন জিতলে যা হবে

    ফ্রান্সে ডানপন্থী ল্য পেন জিতলে যা হবে

    নতুন এক জনমত জরিপ অনুযায়ী, ফ্রান্সে ২০২৭ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডানপন্থী রাজনীতিবিদ মারিন ল্য পেন শীর্ষ অবস্থানে উঠে এসেছেন। বলা হচ্ছে, চূড়ান্ত প্রতিদ্বন্দ্বিতায় তিনি বামপন্থী ও মধ্যপন্থী উভয় প্রতিদ্বন্দ্বীদেরই পরাজিত করতে সক্ষম হবেন।

  • বাংলাদেশে ১৮টি যাত্রীবাহী রেল কোচ পাঠাল ভারত

    বাংলাদেশে ১৮টি যাত্রীবাহী রেল কোচ পাঠাল ভারত

    একই সঙ্গে এতে প্রয়োজনীয় কারিগরি পরিবর্তনও আনা হয়েছে। যাত্রীদের অতিরিক্ত ভিড়ের সময় ছাদে ওঠার কথা মাথায় রেখে কোচের ছাদ অতিরিক্ত ওজন সহ্য করার মতো শক্ত করে তৈরি করা হয়েছে।