ads

চট্টগ্রামে নালা থেকে ১৩৫০টি গুলি উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামে নালা থেকে ১৩৫০টি গুলি উদ্ধার
চট্টগ্রাম। ছবি: চরচা

চট্টগ্রামের শেরশাহ বাংলাবাজার এলাকায় নালা থেকে ১৩৫০ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার দুপুরে নালা থেকে এসব গুলি উদ্ধার করা হয়।

বায়েজিদ বোস্তামী থানার পরিদর্শক (তদন্ত) মোস্তফা কামাল চরচাকে বলেন, “স্থানীয় লোকজন পুলিশে খবর দিলে ঘটনাস্থল থেকে বস্তাবন্দি অবস্থায় এসব গুলি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে এসব গুলি অনেক পুরনো বলে মনে হচ্ছে। গুলিগুলো কোন আগ্নেয়াস্ত্রের এবং কোথা থেকে সেখানে এসেছে তা তদন্ত করছি। এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি।”

Advertisement

সম্পর্কিত