Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

আইপ্যাড ও ম্যাকবুকের দাম বাড়াল অ্যাপল

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২৬ জুন ২০২৬, ১৩: ২৬
আইপ্যাড ও ম্যাকবুকের দাম বাড়াল অ্যাপল

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) শিল্পে ডেটাসেন্টার নির্মাণের দ্রুত বিস্তার এবং এর ফলে মেমোরি ও স্টোরেজ চিপের ব্যয় বেড়ে যাওয়ায় প্রযুক্তি জায়ান্ট অ্যাপল তাদের কয়েকটি ম্যাক ও আইপ্যাড মডেলের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে। প্রতিষ্ঠানটি বলেছে, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে চাহিদা বেড়ে যাওয়ায় এই সংকট তৈরি হয়েছে।

Advertisement

গতকাল বৃহস্পতিবার অ্যাপল জানায়, এতদিন তারা বাড়তি খরচ নিজেরা বহন করে গ্রাহকদের ওপর চাপ কমিয়ে রেখেছিল, কিন্তু বর্তমান পরিস্থিতিতে তা আর সম্ভব হচ্ছে না।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, তবে এই মূল্যবৃদ্ধি এখনই অ্যাপলের সবচেয়ে বড় আয়ের উৎস আইফোনে প্রভাব ফেলছে না।

নতুন এই ঘোষণার ফলে অ্যাপলের স্বল্পমূল্যের ল্যাপটপ ‘নিও’-এর শুরুর দাম ৫৯৯ ডলার থেকে বেড়ে ৬৯৯ ডলারে দাঁড়িয়েছে। কয়েক মাস আগে উন্মোচিত এই মডেলটি সাশ্রয়ী মূল্যের উইন্ডোজ ও ক্রোমবুক ল্যাপটপের বাজারে অংশীদারত্ব বাড়ানোর লক্ষ্য নিয়ে আনা হয়েছিল।

Advertisement
Advertisement
Advertisement
প্রযুক্তি ব্যবহার করে জেন্ডারভিত্তিক সহিংসতা বাড়ছে, করণীয় কী?ai-technology

এছাড়া নতুন মূল্যতালিকা অনুযায়ী, ৫১২ জিবি ম্যাকবুক এয়ারের দাম ১ হাজার ৯৯ ডলার থেকে বেড়ে ১ হাজার ২৯৯ ডলার এবং ১ টেরাবাইট ম্যাকবুক প্রোর দাম ১ হাজার ৬৯৯ ডলার থেকে বেড়ে ১ হাজার ৯৯৯ ডলার করা হয়েছে।

অন্যদিকে, ১২৮ জিবি আইপ্যাড এয়ারের দাম ৫৯৯ ডলার থেকে বেড়ে ৭৪৯ ডলার হয়েছে। সেই সঙ্গে হোমপড স্মার্ট স্পিকারের উভয় সংস্করণ এবং অ্যাপল টিভি সেট-টপ বক্সের দামও বাড়িয়েছে অ্যাপল।

এদিকে, অ্যাপলের এই পদক্ষেপ ইঙ্গিত দিচ্ছে যে প্রযুক্তি শিল্পে সবচেয়ে শক্তিশালী সরবরাহ শৃঙ্খল থাকা কোম্পানিগুলোর একটি হয়েও তারা বৈশ্বিক মেমোরি সংকট ও ব্যয় বৃদ্ধির বাইরে থাকতে পারছে না। বিশ্লেষকদের মতে, এই পরিস্থিতি স্মার্টফোন ও ব্যক্তিগত কম্পিউটার বাজারের প্রবৃদ্ধিকেও দুর্বল করে দিতে পারে।

অন্যদিকে দাম বাড়ানোর ঘোষণার পর অ্যাপলের শেয়ার প্রায় ৫ শতাংশ কমেছে। প্রতিদ্বন্দ্বী ডেলের শেয়ারও ৮ শতাংশের বেশি কমেছে।

বিশ্লেষকদের ধারণা, আগামী কয়েক মাসে আইফোনের দামও বাড়তে পারে। এতে সম্ভাব্য ক্রেতারা নতুন দাম কার্যকরের আগেই কেনাকাটার সিদ্ধান্ত নিতে পারেন।

বিষয়: অ্যাপলপ্রযুক্তিকৃত্রিম বুদ্ধিমত্তাএআইআইপ্যাড
Advertisement
সর্বশেষ
  • ১

    সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনুরোধ আইএসপিআরের

  • ২

    ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট স্থগিত করেছে বিমান

  • ৩

    যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বন্দুক হামলায় নিহত ৯

  • ৪

    ফিলিস্তিনের নির্বাচন কেন স্থগিত করলেন আব্বাস?

  • ৫

    রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হামলায় কয়েকজন আহত, কার্যক্রম বন্ধ

সম্পর্কিত
  • সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনুরোধ আইএসপিআরের

    সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনুরোধ আইএসপিআরের

    বাংলাদেশ সেনাবাহিনী ও সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানকে জড়িয়ে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্য প্রচার করা হচ্ছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। এ ধরনের বিভ্রান্তিকর ও অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনু

  • ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট স্থগিত করেছে বিমান

    ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট স্থগিত করেছে বিমান

    অপ্রত্যাশিত এ বিঘ্নের জন্য এবং যাত্রী ও তাদের পরিবারের সদস্যদের অসুবিধার কারণে দুঃখ প্রকাশ করেছে বিমান কর্তৃপক্ষ।

  • যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বন্দুক হামলায় নিহত ৯

    যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বন্দুক হামলায় নিহত ৯

    শনিবার সকালে (স্থানীয় সময়) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গভর্নর শাপিরো লেখেন, “গত রাতে ইরিতে মর্মান্তিক বন্দুক হামলায় আমাদের পেনসিলভানিয়ার নয়জন নাগরিক নিহত হওয়ার পর আমি মেয়র ডারিয়া ডেভলিনের সঙ্গে কথা বলেছি এবং আমার প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছি।”

  • রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হামলায় কয়েকজন আহত, কার্যক্রম বন্ধ

    রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হামলায় কয়েকজন আহত, কার্যক্রম বন্ধ

    শনিবার বিমানবন্দরে থাকা এক প্রত্যক্ষদর্শী জানান, তিনি একটি বিস্ফোরণ দেখেছেন। এরপর ভেতরে মাটিতে বেশ কয়েকজনকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন। এক ডজনের বেশি অ্যাম্বুলেন্সকে বিমানবন্দরের দিকে ছুটে যেতে দেখা যায়।