
কাঁচপুরে গ্যাস লিকেজ থেকে আগুন: একে একে মারা গেল চারজনই
নারায়ণগঞ্জের কাঁচপুরে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে লাগা আগুনে একে একে চিকিৎসাধীন চারজনই মারা গেছেন। সবশেষ আজ শুক্রবার সকালে ১৯ বছর বয়সি রনি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশু মারা গেছে। এ নিয়ে বরিশাল বিভাগে হাম ও উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১ জনে। আজ শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, পটুয়াখালী সদরের বাদারা এলাকার বাসিন্দা মো. আব্বাসের ১০ মাস বয়সী ছেলে মো. উল্লাহকে গত ৫ মে হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়। চার দিন চিকিৎসাধীন থাকার পর গতকাল শুক্রবার রাতে তার মৃত্যু হয়।
অন্যদিকে পটুয়াখালীর পাগলা এলাকার বাসিন্দা ইলিয়াসের সাত মাস বয়সী মেয়ে আয়শা গত ১ মে হাসপাতালে ভর্তি হয়। টানা নয় দিন চিকিৎসাধীন থাকার পর আজ সকালে তার মৃত্যু হয়।
শেবাচিম হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মশিউল মুনীর জানান, হাম থেকে নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ায় দুই শিশুর মৃত্যু হয়েছে। তিনি বলেন, এ পর্যন্ত হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৭৬৯ জনে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছে ৪৩ জন এবং বর্তমানে চিকিৎসাধীন রয়েছে ১৭০ জন।
এদিকে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক ডা. মো. লোকমান হাকিম জানান, গত ২৪ ঘণ্টায় বিভাগজুড়ে হামের উপসর্গ শনাক্ত হয়েছে ১০৮ জনের। নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ১১১ জন। বিভাগে এখন পর্যন্ত সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা ৪ হাজার ৪৬৪ জন, যার মধ্যে ১৩৩ জনের হাম নিশ্চিত হয়েছে।

কাঁচপুরে গ্যাস লিকেজ থেকে আগুন: একে একে মারা গেল চারজনই
নারায়ণগঞ্জের কাঁচপুরে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে লাগা আগুনে একে একে চিকিৎসাধীন চারজনই মারা গেছেন। সবশেষ আজ শুক্রবার সকালে ১৯ বছর বয়সি রনি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

উত্তরায় বিদ্যুতায়িত প্রাণ গেল রেস্টুরেন্ট কর্মচারীর
রাজধানীর উত্তরার দিয়াবাড়ির ২ নম্বর সেক্টরে এক রেস্টুরেন্টে কাজ করার সময় বিদ্যুতায়িত হয়ে মো. মুজাহিদ (২৩) নামের এক যুবক নিহত হয়েছেন।

বাংলাদেশের সঙ্গে অংশীদারত্ব চুক্তি করতে যাচ্ছে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, “বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব কাঠামো চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ। আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে বিশ্বব্যাংকের সঙ্গে সরকারের প্রতিনিধিদল বৈঠক করে চুক্তির বিষয়গুলো চূড়ান্ত করবে।” রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস জানায়, আজ শুক্রবার দুপুরে থাইল্যান্ডের

পতাকা বৈঠকের পর দেশে ফিরলেন ভারতে আটক দুই পুলিশ সদস্য
কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্তে মাদক কারবারিকে ধাওয়া করতে গিয়ে ভারতীয় নাগরিকদের হাতে আটক হওয়া দুই বাংলাদেশি পুলিশ সদস্যকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।