
বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর জন্য স্বাধীন তদারকি সংস্থা গঠনের আহ্বান ফলকার টুর্কের
ফলকার টুর্ক বলেন, “বাংলাদেশে আমরা নিরাপত্তা বাহিনীর ওপর তদারকির জন্য একটি শক্তিশালী ও স্বাধীন জাতীয় প্রতিষ্ঠান গঠনের আহ্বান জানিয়ে আসছি।”
অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর ইতালিতে হামলার ঘটনাকে ‘গণতান্ত্রিক শাসনব্যবস্থার ওপর হামলা’ হিসেবে আখ্যা দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
আজ মঙ্গলবার জাতীয় সংসদে প্রতিমন্ত্রী জানিয়েছেন, রোমে বাংলাদেশ দূতাবাস এবং মিলানে বাংলাদেশের কনস্যুলেট জেনারেল বাঁধনের সঙ্গে যোগাযোগ রাখছেন। বাঁধন পুলিশের কাছে ও দূতাবাসে আনুষ্ঠানিক অভিযোগ দেবেন।
বিএনপির সংরক্ষিত নারী আসনের সদস্য জহরত আদিব চৌধুরী ও এনসিপির সংসদ সদস্য আখতার হোসেন পয়েন্ট অব অর্ডারে ফ্লোর নিয়ে বাঁধনের ওপর হামলার বিষয়ে সরকারের পদক্ষেপ সম্পর্কে জানতে চান।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, একজন জুলাই যোদ্ধার ওপর হামলা মানে এই দেশের গণতান্ত্রিক শাসনব্যবস্থার ওপর হামলা।
প্রতিমন্ত্রী হামলার ঘটনা তুলে ধরে বলেন, পররাষ্ট্র সচিবের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেছেন, উদ্বেগের কথা জানিয়েছেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন।
হুমায়ুন কবির বলেন, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আজ বিকেলে তিনি বাঁধনের সঙ্গে কথা বলেছেন। এ বিষয়ে তাকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে। ঘটনার বিষয়ে স্থানীয় পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়েছে। রোমে বাংলাদেশ দূতাবাস এবং মিলানে বাংলাদেশের কনস্যুলেট জেনারেল বাঁধনের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং প্রয়োজনীয় কনস্যুলার সহায়তা ও সহযোগিতা দিচ্ছেন।
সংসদের বৈঠকের শুরুতে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে বাঁধনের ওপর হামলার বিষয়টি তোলেন বিএনপির সংরক্ষিত নারী আসনের সদস্য জহরত আদিব চৌধুরী। তিনি বলেন, বাঁধনের ওপর হামলাকারীদের বিরুদ্ধে শক্ত ব্যবস্থা নেওয়ার বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পদক্ষেপ জানতে চান।তবে ওই সময় তখন পররাষ্ট্রমন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীর কেউ সংসদ কক্ষে ছিলেন না।
জহরত আদিবের বক্তব্যের পর ডেপুটি স্পিকার কায়সার কামাল বলেন, “এটা (বাঁধনের ওপর হামলা) অত্যন্ত অমার্জনীয়, নিন্দনীয় অপরাধ, মানবতার বিরুদ্ধে অপরাধ, নির্মমতার চরম বহিঃপ্রকাশ ঘটেছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী এক বা দুই যখনই আসেন, ওনাদের বক্তব্য আমরা শুনব।”
পরে এনসিপির সংসদ সদস্য আখতার হোসেন পয়েন্ট অব অর্ডারে বিষয়টি নিয়ে কথা বলেন। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের আমলে তিনি যখন জাতিসংঘের অনুষ্ঠানে গিয়েছিলেন, তখনো এ ধরনের ঘটনা ঘটেছে। এরপর পররাষ্ট্র প্রতিমন্ত্রী মন্ত্রণালয়ের পদক্ষেপ তুলে ধরেন। এরপর ডেপুটি স্পিকার কায়সার কামাল বিষয়টি নিয়ে সরকার কী পদক্ষেপ নিল, তার অগ্রগতি আগামীতে সংসদকে অবহিত করতে বলেন।

বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর জন্য স্বাধীন তদারকি সংস্থা গঠনের আহ্বান ফলকার টুর্কের
ফলকার টুর্ক বলেন, “বাংলাদেশে আমরা নিরাপত্তা বাহিনীর ওপর তদারকির জন্য একটি শক্তিশালী ও স্বাধীন জাতীয় প্রতিষ্ঠান গঠনের আহ্বান জানিয়ে আসছি।”

কুষ্টিয়ায় নৈশপ্রহরীদের বেঁধে রেখে ‘ডাকাতি’
নৈশপ্রহরীরা জানায়, ২০ থেকে ২৫ জনের সশস্ত্র দলটির প্রত্যেকের মুখ গামছা দিয়ে বাঁধা ছিল। তাদের কাছে রাইফেল ও ধারালো অস্ত্র ছিল।

ডেঙ্গু প্রতিরোধে বিশেষ কর্মসূচির উদ্বোধন শনিবার
ডেঙ্গু প্রতিরোধে আগামী শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের বিশেষ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ মঙ্গলবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনায় ডেঙ্গু প্রতিরোধবিষয়ক এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তার উপ-প্রেস সচিব হাসান শিপলু।

মেঘমল্লার বসু আশঙ্কামুক্ত
বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক নেতা ও ন্যাশনাল পিপলস অ্যাকশন (এনপিএ)-এর কেন্দ্রীয় কাউন্সিল সদস্য মেঘমল্লার বসুকে আশঙ্কাজনক অবস্থায় সোহরাওয়ার্দী উদ্যান থেকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।