Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২৭ আগস্ট, ২০২৬
২৭ আগস্ট, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২৭ আগস্ট, ২০২৬
২৭ আগস্ট, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

স্বত্ব © চরচা

Advertisement
Advertisement
> সংক্ষেপে

ভূমিকেন্দ্রিক সহিংসতা দেশে চরম আকার ধারণ করছে

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২৭ আগস্ট ২০২৬, ১৮: ২২
ভূমিকেন্দ্রিক সহিংসতা দেশে চরম আকার ধারণ করছে
“গ্রামীণ বাংলাদেশে ভূমির অধিকার ও নারীর প্রতি সহিংসতা” শীর্ষক সেমিনারে অতিথিরা। ছবি: এএলআরডি

বাংলাদেশে গ্রামীণ নারীদের ভূমির অধিকার থেকে বঞ্চিত করা, প্রশাসনিক জটিলতা ও পিতৃতান্ত্রিক সামাজিক কাঠামোর কারণে ভূমিকেন্দ্রিক বহুমাত্রিক সহিংসতা দিন দিন চরম আকার ধারণ করছে।

Advertisement
Advertisement
Advertisement

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর সিরডাপ মিলনায়তনে এসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্টের (এএলআরডি) উদ্যোগে “গ্রামীণ বাংলাদেশে ভূমির অধিকার ও নারীর প্রতি সহিংসতা” শীর্ষক এক সেমিনারে এ তথ্য উঠে আসে।

বক্তারা বলেন, কেবল আইনি প্রতিকার নয়, খাসজমি বন্দোবস্ত পুনরায় চালু করা, কৃষাণীদের প্রাতিষ্ঠানিক স্বীকৃতি প্রদান এবং সার্বিক সামাজিক সুরক্ষা নিশ্চিত করার মাধ্যমেই এ পরিস্থিতির স্থায়ী সমাধান সম্ভব।

এএলআরডির উদ্যোগে দেশের চারটি ভিন্ন ভৌগোলিক ও পরিবেশগত অঞ্চলের (হাওর, পার্বত্য এলাকা, চরাঞ্চল ও উপকূলীয় এলাকা) ওপর পরিচালিত এই গবেষণার তথ্য নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের (সিআরডি) গবেষণা সমন্বয়কারী মোহাম্মদ ওমর ফারুক।

প্রতিবেদনে বলা হয়, পুরুষতান্ত্রিক ভূমি ব্যবস্থা ও পরচা/রেকর্ডে পুরুষের একক আধিপত্যের কারণে নারীরা ক্রমান্বয়ে ভূ-সম্পত্তি ও নিরাপত্তা থেকে বঞ্চিত হচ্ছেন।

রংপুরে চার হত্যা: নানা প্রশ্ন ও অসংগতি নিয়ে যা বলছে আসকrongpur

গবেষণায় উঠে আসে, দেশের ৭২ শতাংশ নারী ভূমি সংক্রান্ত বিরোধ বা সহিংসতার শিকার হন। এছাড়া, ৫৬ শতাংশ নারী সরাসরি শারীরিক, মানসিক বা অর্থনৈতিক নির্যাতনের শিকার হন; যাদের মধ্যে ৮৯ শতাংশ চরম মানসিক নিপীড়ন, ৭৮ শতাংশ অর্থনৈতিক ক্ষতি এবং ৩০ শতাংশ শারীরিক নিরাপত্তার হুমকির সম্মুখীন হন।

ভুক্তভোগী নারীদের মধ্যে মাত্র ২০ শতাংশ আদালতে মামলা করতে সক্ষম হন; বাকি ৮০ শতাংশ ব্যয় ও আইনি জটিলতার অনিশ্চয়তায় কোনো বিচারই পান না।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর। তিনি বলেন, “মুক্তিযুদ্ধের মূল আদর্শই ছিল সমতা, সাম্য ও মানবিক মর্যাদা এবং সরকার দারিদ্র্য ও বৈষম্য নিরসনে সর্বজনীন জীবন চক্রভিত্তিক সামাজিক সুরক্ষার দিকে এগোচ্ছে। ভূমি মালিকানার সাথে দলিল, দাখিলা ও দখল যুক্ত। এই বিষয়গুলো আরও সহজে চিহ্নিত করতে পারলে সমস্যার সমাধান সম্ভব।”

এএলআরডির চেয়ারম্যান ও ‘নিজেরা করি’ সমন্বয়কারী খুশী কবিরের সভাপতিত্বে সেমিনারে আরও বক্তব্য দেন চাকমা সার্কেল চিফের উপদেষ্টা রানী য়েন য়েন, চরচা সম্পাদক সোহরাব হাসান, নারী বিষয়ক সংস্কার কমিশনের সাবেক সদস্য নিরূপা দেওয়ান, এএলআরডির নির্বাহী পরিচালক শামসুল হুদা, নারীপক্ষের প্রতিষ্ঠাতা সদস্য শিরিন পারভীন হক, রাঙামাটির নারী হেডম্যান-কারবারী নেটওয়ার্কের সাধারণ সম্পাদক শান্তনা খীসা।

সেমিনারে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ভূমিহীন ও আদিবাসী নারী নেত্রীরা নিজেদের অভিজ্ঞতা তুলে ধরেন।

বিষয়:

ভূমিহীন
১

স্ত্রীসহ নভোথিয়েটারের সাবেক মহাপরিচালকের দেশত্যাগে নিষেধাজ্ঞা

২

কবি নজরুলের সিফিলিস বিতর্ক, আসলে কী?

৩

সেপ্টেম্বরেই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, আশা সিইসির

৪

সৌদিতে নিহতদের মধ্যে ৯ বাংলাদেশির মরদেহ দেশে পৌঁছেছে

৫

বাংলাদেশে সাংবাদিক হয়রানি বন্ধে নেপাল ও শ্রীলংকান সাংবাদিক নেতাদের বিবৃতি

সম্পর্কিত

স্ত্রীসহ নভোথিয়েটারের সাবেক মহাপরিচালকের দেশত্যাগে নিষেধাজ্ঞা

স্ত্রীসহ নভোথিয়েটারের সাবেক মহাপরিচালকের দেশত্যাগে নিষেধাজ্ঞা

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও কানাডায় অর্থ পাচারের অভিযোগে নভোথিয়েটারের সাবেক মহাপরিচালক (বর্তমানে অবসরপ্রাপ্ত) আরশাদ উল্লাহ ও তার স্ত্রী রেবেকা আক্তারের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশা

সেপ্টেম্বরেই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, আশা সিইসির

সেপ্টেম্বরেই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, আশা সিইসির

আইনশৃঙ্খলা পরিস্থিতি সমন্বয়ের জন্যও সংশ্লিষ্ট কমিশনারকে কাজ শুরু করতে বলা হয়েছে বলে জানান তিনি।

সৌদিতে নিহতদের মধ্যে ৯ বাংলাদেশির মরদেহ দেশে পৌঁছেছে

সৌদিতে নিহতদের মধ্যে ৯ বাংলাদেশির মরদেহ দেশে পৌঁছেছে

সৌদি আরবের রিয়াদে একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত ১৬ বাংলাদেশির মধ্যে নয়জনের মরদেহ দেশে পৌঁছেছে। আজ বৃহস্পতিবার বিকেল ৪টা ৫ মিনিটে মরদেহ বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ৩৪০ নম্বর ফ্লাইটটি রাজধানীর হযরত শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বাংলাদেশে সাংবাদিক হয়রানি বন্ধে নেপাল ও শ্রীলংকান সাংবাদিক নেতাদের বিবৃতি

বাংলাদেশে সাংবাদিক হয়রানি বন্ধে নেপাল ও শ্রীলংকান সাংবাদিক নেতাদের বিবৃতি

বাংলাদেশে গণমাধ্যমকর্মীদের অব্যাহত আটক ও আইনি হয়রানির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে শ্রীলঙ্কান ওয়ার্কিং জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (এসএলডব্লিউজেএ) ও নেপাল প্রেস ইউনিয়ন (এনপিইউ)। পৃথক বিবৃতিতে সংগঠন দুটির নেতারা আটক সাংবাদিকদের মুক্তি, হয়রানিমূলক মামলা প্রত্যাহার এবং সাংবাদিকদের পেশাগত দায়িত্ব