চরচা ডেস্ক

যোগাযোগ, বাণিজ্য ও বিনিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে সম্পর্ক জোরদার করার লক্ষ্যে তিন দিনের সফরে শনিবার ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে।
বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পররাষ্ট্র সচিব মো. আসাদ আলম সিয়াম। খবর বাসসের।
তিনি জানান, প্রধানমন্ত্রী তোবগে শনিবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন। তাকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হবে। সফর শেষে তিনি সোমবার ঢাকা ত্যাগ করবেন।
সফরকালে ভুটানের প্রধানমন্ত্রী প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করবেন। পাশাপাশি তিনি বিভিন্ন আনুষ্ঠানিক কর্মসূচিতেও অংশ নেবেন।
উল্লেখ্য, চলতি বছরের সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের সময় অধ্যাপক ইউনূস তাকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছিলেন, যা তিনি সঙ্গে সঙ্গে গ্রহণ করেন।
এই সফর আঞ্চলিক সংযোগ বৃদ্ধি, বাণিজ্য সম্প্রসারণ এবং দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও এগিয়ে নিতে বড় সুযোগ তৈরি করবে বলে মনে করা হচ্ছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, চট্টগ্রাম সমাজসেবা অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের পরিচালক (উপসচিব) মোহাম্মদ মিনহাজুর রহমানকে সুনামগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব সোহানা নাসরিনকে কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে বদলি ও পদায়ন করা হয়েছে।

অস্ট্রেলিয়ার সাম্প্রতিক রাজনীতিতে সবচেয়ে বিভাজনমূলক ঘটনাগুলোর একটি হলো সাবেক যুদ্ধনায়ক বেন রবার্টস-স্মিথকে ঘিরে তৈরি হওয়া বিতর্ক। একসময় যিনি দেশের সর্বোচ্চ সামরিক সম্মান ‘ভিক্টোরিয়া ক্রস’প্রাপ্ত বীর হিসেবে জাতীয় গৌরবের প্রতীক ছিলেন, এখন তিনি যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত।