Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০৩ সেপ্টেম্বর, ২০২৬
০৩ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০৩ সেপ্টেম্বর, ২০২৬
০৩ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

আমি ঢাকার ছেলে, মিছিল করে বড় হয়েছি: মির্জা আব্বাস

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৫, ১৫: ০২
আমি ঢাকার ছেলে, মিছিল করে বড় হয়েছি: মির্জা আব্বাস

গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান বিন হাদির ওপর হামলা বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, এ আঘাত কেবল হাদির ওপরে নয়; এ আঘাত বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকারের ওপরে। এ আঘাত বাংলাদেশের সার্বভৌমত্বের ওপরে, স্বাধীনতার ওপরে। এগুলো প্রতিরোধ করতে হবে।

Advertisement
Advertisement
Advertisement

আজ শনিবার রাজধানীসহ সারাদেশে বিএনপির বিক্ষোভ কর্মসূচিতে এ মন্তব্য করেন তিনি। হাদির ওপর হামলার প্রতিবাদে শুক্রবার এই কর্মসূচি ডাকে বিএনপি।

মির্জা আব্বাস বলেন, “হাদি আমার প্রতিদ্বন্দ্বী নয়। সে আমার প্রতিযোগী। হাদি আমার শত্রু নয়, হাদি রাজপথের লড়াকু সৈনিক। ওর বয়সে আমরাও রাজপথে লড়াই করেছি। সে আমার সন্তান সমতুল্য।”

মুসলমান হিসেবে আমরা কখনো কারো মৃত্যু কামনা করতে পারি না উল্লেখ বিএনপি নেতা বলেন, “তবে মুসলমান লেবাসধারী কিছু লোক এই কাজ করেছে, হাসপাতালে ঢুকেও মব করার চেষ্টা করেছে। তারা ভেবেছে তাদের ধমক দেখে আমরা লেজ গুটিয়ে পালিয়ে যাব। তবে আমাদের নেতাকর্মীরা সর্বোচ্চ ধৈর্য্যের পরিচয় দিয়েছে।”

Advertisement
Advertisement
Advertisement

এই অপশক্তি ও কালো হাত ভেঙে দেওয়ার আহ্বান জানিয়ে মির্জা আব্বাস বলেন, “গুলি লাগার পরেই এক গোষ্ঠি বাড়ি ভাঙতে আহ্বান জানিয়েছে। হাসপাতালে যাওয়ার পরে এই অবস্থার আরও অবনতি হয়। সুযোগ পেয়ে কিছু বেয়াদব ছেলেপেলে বেয়াদবি করে। এরা কেউ হাদির সমর্থক নয়, একটি বিশেষ দলের কর্মী-সমর্থক।”

বিএনপির এই নেতা বলেন, “হাদির ওপর গুলি চলেছে সোয়া দুইটায়। ঠিক আড়াইটায় ফেসবুকে পোস্ট আসল, সবাই ঐকবদ্ধ হও। কোন একটা বাসায় যেতে হবে ইট খুলে নিয়ে আসতে হবে। ভাবতে পারেন ব্যাপারটা। কত পরিকল্পিত! এটাকে আরও সংহত করেছে, আমি যখন হসপিটালে যাই তখন। তারা আক্রমণাত্মক স্লোগান দিচ্ছিল। আমি ভাই ঢাকার ছেলে। ঢাকার রাজপথে মিছিল করে বড় হয়েছি। শান্ত থেকেছি। নীরব থেকেছি। কিন্তু ওই মুহূর্তে যদি আমার নির্দেশনা পেত তাহলে তোমাদের তুলাধুনা করতে…।”

জীবনে অনেক নির্বাচন করেছেন জানিয়ে মির্জা আব্বাস বলেন, “হাদি চাইলে আমি তাকে সহযোগিতা করতেও প্রস্তুত ছিলাম। আমাদের প্রার্থীদের মারামারি করার কোনো রেকর্ড নাই। এই রেকর্ড আওয়ামী লীগ আর ঘোলা পানিতে মাছ শিকার করে যে দল তাদের আছে।”

এসময় সকলকে চোখ কান খোলা রেখে সজাগ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, “আগে আমাদের একটি শত্রু ছিল কিন্তু এখন বহুমুখী শত্রু। তাদেরকে প্রতিহত করতে হবে।”

মির্জা আব্বাস বলেন, “আসল ঘটনা বেরিয়ে আসুক। আসল দুর্বৃত্ত সাজা পাক। বিশেষ একটি রাজনৈতিক দলে মুখোশ উন্মোচন হোক। হাদিকে নির্বাচনের মাঠে দেখতে চাই। আল্লাহ জয়-পরাজয় নির্ধারণ করে রেখেছে।

বিষয়: ওসমান হাদিগুলিবিদ্ধবিএনপিমিছিল
সর্বশেষ
  • ১

    সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস

  • ২

    চট্টগ্রামে জন্মাষ্টমীতে ৪ দিনের কর্মসূচি ঘোষণা

  • ৩

    খুলনায় শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

  • ৪

    জরুরি ওষুধে নানা কৌশল: কোম্পানি বলে খরচের কথা, গ্রাহককে ভোগায় দাম

  • ৫

    বরিশালে ধর্ষণ মামলায় সাজাপ্রাপ্ত আসামি ১৪ বছর পর গ্রেপ্তার

সম্পর্কিত
  • সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস

    সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস

    সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দীর্ঘ সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। আজ বুধবার রাত পৌনে দশটায় মির্জা আব্বাসকে বহনকারী ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

  • চট্টগ্রামে জন্মাষ্টমীতে ৪ দিনের কর্মসূচি ঘোষণা

    চট্টগ্রামে জন্মাষ্টমীতে ৪ দিনের কর্মসূচি ঘোষণা

    জন্মাষ্টমী উপলক্ষে জে এম সেন হলে আগামী শনিবার থেকে অনুষ্ঠিত হবে ষোড়শপ্রহরব্যাপী মহানাম সংর্কীতন।

  • খুলনায় শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

    খুলনায় শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

    আদালত সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৭ জুলাই বিকেল পৌনে ৪টার দিকে মুরগী দেখানোর কথা বলে ভুক্তভোগী দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীকে আসামি সবুজ তার ঘরের ভেতর নিয়ে যায়। পরে তাকে ধর্ষণ করে। ঘটনাটি কাউকে না জানানোর জন্য তাকে ভয়ভীতি প্রদান করে।

  • বরিশালে ধর্ষণ মামলায় সাজাপ্রাপ্ত আসামি ১৪ বছর পর গ্রেপ্তার

    বরিশালে ধর্ষণ মামলায় সাজাপ্রাপ্ত আসামি ১৪ বছর পর গ্রেপ্তার

    শাহারিয়ার রিফাত আরও জানান, রায় ঘোষণার সময় আসামি পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। পরে র‍্যাব-৮ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল মঙ্গলবার চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী থানা এলাকায় অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার করা হয়।