Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২০ অক্টোবর, ২০২৬
২০ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২০ অক্টোবর, ২০২৬
২০ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

পুলিশের অতিরিক্ত ডিআইজির বাড়িতে অভিযানে আটক ৮৫

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ২০ অক্টোবর ২০২৬, ২১: ৩১
পুলিশের অতিরিক্ত ডিআইজির বাড়িতে অভিযানে আটক ৮৫
ডিআইজি আবদুল্লাহ আল জহির। সংগৃহীত ছবি

পুলিশের অতিরিক্ত উপমহাপরিদর্শক (ডিআইজি) আবদুল্লাহ আল জহিরের বাড়িতে অভিযান চালিয়ে ডিজে পার্টি এবং মাদক সেবনের অভিযোগে ৮৫ জনকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

Advertisement

গতকাল সোমবার দিবাগত রাতে পুলিশ হাউজিং-১ এলাকায় ওই বাড়িতে ডিবি উত্তরা জোনের পক্ষ থেকে এই অভিযান চালানো হয়।

ডিবিপ্রধান অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

ওই ডিআইজি পুলিশ সদর দপ্তরে মেইনটেন্যান্স অ্যান্ড রিপেয়ার শাখায় কর্মরত ছিলেন।

Advertisement
Advertisement
Advertisement

এ ঘটনার পর় আজ মঙ্গলবার বিকেলে আল জহিরকে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকে পদ থেকে সরানো হয়েছে। তাকে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে।

ডিবি কর্মকর্তারা জানিয়েছে, ওই বাড়ি থেকে গাঁজা, ইয়াবা, মদ, কনডম ও ইয়াবা সেবনের সরঞ্জাম জব্দ করা হয়েছে। অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহির এয়ারবিএনবির মাধ্যমে বাড়িটি ভাড়া দিয়েছিলেন বলেও জানান ডিবি কর্মকর্তারা।

অভিযানের বিষয়ে শফিকুল ইসলাম চরচাকে বলেন, “বাড়ির মালিক অনলাইনের মাধ্যমে বাড়িটি ভাড়া দিয়েছিলেন। যারা ভাড়া নিয়েছিলেন, তারা বাড়িটি মাদক কারবারি এবং মাদকের ব্যবসা কাজে ব্যবহার করতেন। আটক ৮৫ জনের মধ্যে ২৬ জন নারী। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।”

শফিকুল ইসলাম আরও বলেন, “ডিবির সাথে থাকা ম্যাজিস্ট্রেট আটকদের বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন। এর মধ্যে পুরুষদের এক হাজার টাকা করে জরিমানা ও এক মাসের জেল এবং নারীদের ৫০০ টাকা করে জরিমানা ও ১৫ দিনের জেল দেওয়া হয়েছে।”

বিষয়: আটকপুলিশঅভিযানডিআইজি
Advertisement
সর্বশেষ
  • ১

    ‘পাপের লাশ’ কীভাবে আমাদের ‘শেখা’র উপকরণ হচ্ছে?

  • ২

    রাজশাহীতে আইপিডিসি ফাইন্যান্সের নতুন শাখার উদ্বোধন

  • ৩

    পুলিশের অতিরিক্ত ডিআইজির বাড়িতে অভিযানে আটক ৮৫

  • ৪

    ওসমান হাদীর প্রভাব এত দ্রুত ক্ষয়িষ্ণু হলো কি জামায়াতের কারণেই?

  • ৫

    ‘খোদা যেন দ্যাখে তোমায়, রাখে তোমারে হয় যেন সব ইচ্ছাপূরণ তোমার অন্তরে’

সম্পর্কিত
  • পরিষ্কার তথ্য আছে দুই পক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী

    পরিষ্কার তথ্য আছে দুই পক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী

    সীমান্তের ওপার থেকে অর্থ সরবরাহ করে দেশের ভেতরে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ মঙ্গলবার বিকেলে রাজশাহীর মাদরাসা মাঠে এক জনসভায় তিনি এমন অভিযোগ করেন।

  • আখচাষিদের জন্য ১২ কোটি টাকার প্রণোদনা কর্মসূচি উদ্বোধন প্রধানমন্ত্রীর

    আখচাষিদের জন্য ১২ কোটি টাকার প্রণোদনা কর্মসূচি উদ্বোধন প্রধানমন্ত্রীর

    রাজশাহীতে ৩৮ হাজার ৯৭০ জন আখচাষির জন্য ১২ কোটি টাকার প্রণোদনা কর্মসূচি উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ মঙ্গলবার রাজশাহীর ঐতিহাসিক মাদরাসা মাঠে এক জনসভায় ডিজিটাল বোতাম চেপে এ কর্মসূচির উদ্বোধন করেন তিনি।

  • ‘ইচ্ছাকৃত’ গাড়িচাপায় অস্ট্রেলীয় আইনপ্রণেতার এক পা বিচ্ছিন্ন, সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে

    ‘ইচ্ছাকৃত’ গাড়িচাপায় অস্ট্রেলীয় আইনপ্রণেতার এক পা বিচ্ছিন্ন, সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে

    স্বতন্ত্র আইনপ্রণেতা হেলেন হেইনস সোমবার মেলবোর্নের উত্তরে ছোট গ্রামীণ শহর ওয়াঙ্গারাটায় হামলার শিকার হন। রাতে তার অস্ত্রোপচার করা হয়েছে এবং তিনি এখনো সংকটাপন্ন অবস্থায় রয়েছেন।

  • বরিশাল বিভাগে গত ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, নতুন ভর্তি ১৯১

    বরিশাল বিভাগে গত ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, নতুন ভর্তি ১৯১

    বরিশাল বিভাগে ডেঙ্গুর প্রকোপ বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় বিভাগের বিভিন্ন হাসপাতালে নতুন করে ১৯১ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ১৭৯ জন। এ সময়ে ডেঙ্গুতে দুইজনের মৃত্যু হয়েছে।