
সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের এমডির নিয়োগ বাতিল
আজ সোমবার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
চরচা ডেস্ক

মক্কা প্যাক্টকে ইতিবাচকভাবেই দেখছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। তবে এ বিষয়ে দলের সংশ্লিষ্ট উপকমিটি বিশেষভাবে নজর রাখছে বলে জানিয়েছেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
আজ সোমবার সকালে ওমরা পালন শেষে দেশে ফিরে বিমানবন্দরে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
মক্কা প্যাক্ট নিয়ে এনসিপির অবস্থান তুলে ধরেন আসিফ মাহমুদ বলেন, মক্কা প্যাক্টকে ইতিবাচকভাবেই দেখছে তার দল। তবে এ বিষয়ে এনসিপির সংশ্লিষ্ট উপকমিটি বিষয়টি বিশেষভাবে পর্যবেক্ষণ করছে।
সংবাদ সম্মেলনে তিনি সৌদি আরবের বিমান টিকিটের দাম বৃদ্ধি, গ্যাস-বিদ্যুৎ সংকট ও বিভিন্ন খাতে মূল্যবৃদ্ধি নিয়েও কথা বলেন।
আসিফ মাহমুদ বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে সৌদি আরবের টিকিটের দাম কমে গিয়েছিল। বিএনপি আসার পর আবারও সিন্ডিকেট সক্রিয় হয়ে উঠেছে। এর ফলে টিকিটের দামও বেড়েছে।
এ সময় গ্যাস-বিদ্যুতের সংকটের কথা উল্লেখ করে তিনি বলেন, নির্বাচনের পর প্রতিটি সেক্টরে মূল্য বৃদ্ধি ও চাঁদাবাজির প্রবণতা বেড়েছে। এতে জনগণের নাভিশ্বাস অবস্থা। দ্রুত এ অবস্থা থেকে পরিত্রাণে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।

সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের এমডির নিয়োগ বাতিল
আজ সোমবার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

সাবেক স্ত্রীসহ তিনজনের বিরুদ্ধে হিরো আলমের মামলার আবেদন
সাবেক স্ত্রীসহ তিনজনের বিরুদ্ধে আদালতে মামলা করার আবেদন করেছেন কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম।

অর্থপাচার: অ্যাপল গ্লোবাল টেলের এমডি-চেয়ারম্যানের ২২ বছর করে কারাদণ্ড
জরিমানা অনাদায়ে তাদের আরও এক বছর বিনাশ্রম কারাভোগ করতে হবে। এছাড়া, অপরাধমূলক বিশ্বাসভঙ্গের দায়ে তাদের ১০ বছর করে সশ্রম কারাদণ্ড, ১০ লাখ টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

রিজার্ভ চুরির মামলায় ৯৯ বারের মতো পেছাল তদন্ত প্রতিবেদন দাখিল
২০১৬ সালের ৫ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংকে রক্ষিত বাংলাদেশ ব্যাংকের হিসাব থেকে হ্যাকাররা ৮ কোটি ১০ লাখ ডলার চুরি করে নেয়। ধারণা করা হয়, দেশের ভেতরে থাকা কোনো একটি চক্রের সহায়তায় ওই অর্থপাচার সংঘটিত হয়।