Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১২ সেপ্টেম্বর, ২০২৬
১২ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১২ সেপ্টেম্বর, ২০২৬
১২ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

কুষ্টিয়ায় সেতুর পিলারে নৌকার ধাক্কা, ছাত্রদল নেতা নিখোঁজ

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১: ২০
কুষ্টিয়ায় সেতুর পিলারে নৌকার ধাক্কা, ছাত্রদল নেতা নিখোঁজ
পদ্মা নদীতে পড়ে নিখোঁজ ছাত্রদলের স্থানীয় নেতা রাকিবুজ্জামান রকি। ছবি: ইউএনবি

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় হার্ডিঞ্জ সেতুর একটি পিলারে নৌকার ধাক্কা লেগে পদ্মা নদীতে পড়ে নিখোঁজ হয়েছেন ছাত্রদল নেতা রাকিবুজ্জামান রকি।

Advertisement
Advertisement
Advertisement

গতকাল শুক্রবার রাত ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে। একই দুর্ঘটনায় নদীতে পড়া আরও দুজনকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করা হয়েছে।

Advertisement
Advertisement
Advertisement

নিখোঁজ রাকিবুজ্জামান রকি ঝিনাইদহের শৈলকুপা পৌর ছাত্রদলের সদস্যসচিব।

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহেদুর রহমান জানান, ঝিনাইদহের শৈলকুপার কাতলা ঘাট থেকে কয়েকজন ব্যক্তি ভেড়ামারার সোলায়মান শাহ মাজারে যাওয়ার জন্য নৌকা ভাড়া করেন।

পাবনায় জমে থাকা পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যুDeath-by-drowning

ফেরার পথে নৌকাটি পদ্মার প্রবল স্রোতে পড়ে। এতে হার্ডিঞ্জ সেতুর ৪ নম্বর পিলারে ধাক্কা লাগে নৌকাটির। এতে রকিসহ তিনজন নদীতে পড়ে যান। পরে লিটন ও ওয়াহাব নামে দুজনকে উদ্ধার করা সম্ভব হলেও রকি নিখোঁজ রয়েছেন।

ঘটনাস্থল পরিদর্শন করা ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আমিরুল আরাফাত বলেন, অন্ধকার ও নদীর প্রবল স্রোতের কারণে উদ্ধার অভিযান কঠিন হয়ে পড়ে। কয়েকটি সরকারি সংস্থা ঘটনাস্থলে কাজ করছে।

কুষ্টিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক ওয়াদুদ হোসেন বলেন, পদ্মায় স্রোত বেশি থাকায় রাতে নিখোঁজ ব্যক্তির সন্ধান চালানো কঠিন হয়ে পড়ে।

বিষয়: নিখোঁজছাত্রদলনৌকাসেতুকুষ্টিয়া
সর্বশেষ
  • ১

    ওয়ার্ডে নেওয়া হয়েছে মেঘমল্লার বসুকে

  • ২

    কুষ্টিয়ায় সেতুর পিলারে নৌকার ধাক্কা, ছাত্রদল নেতা নিখোঁজ

  • ৩

    দেশের পরিবর্তনের জন্য সবাইকে একসঙ্গে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর

  • ৪

    ১৮তম ব্রিকস সম্মেলন শুরু হচ্ছে আজ

  • ৫

    ইরাকি ড্রোন হামলায় সৌদির তেলের পাইপলাইন বন্ধ

সম্পর্কিত
  • ওয়ার্ডে নেওয়া হয়েছে মেঘমল্লার বসুকে

    ওয়ার্ডে নেওয়া হয়েছে মেঘমল্লার বসুকে

    শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউ (নিবিড় পরিচর্যা কেন্দ্র) থেকে ওয়ার্ডে স্থানান্তর করা হয়েছে মেঘমল্লার বসুকে। আজ শনিবার সকালে আইসিইউ থেকে মেঘকে ওয়ার্ডে নেওয়া হয় বলে জানিয়েছেন তার স্বজন ইমন বসু।

  • দেশের পরিবর্তনের জন্য সবাইকে একসঙ্গে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর

    দেশের পরিবর্তনের জন্য সবাইকে একসঙ্গে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর

    দেশের পরিবর্তন আনতে সকলকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, ডেঙ্গু সমস্যা মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা করবে।

  • ১৮তম ব্রিকস সম্মেলন শুরু হচ্ছে আজ

    ১৮তম ব্রিকস সম্মেলন শুরু হচ্ছে আজ

    উন্নয়নশীল অর্থনীতির দেশগুলোর জোট ব্রিকসের বহুল প্রত্যাশিত ১৮তম সম্মেলন আজ শনিবার ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হচ্ছে। সম্মেলনকে ঘিরে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা।

  • ইরাকি ড্রোন হামলায় সৌদির তেলের পাইপলাইন বন্ধ

    ইরাকি ড্রোন হামলায় সৌদির তেলের পাইপলাইন বন্ধ

    সৌদি আরবের গুরুত্বপূর্ণ পূর্ব-পশ্চিম তেলের পাইপলাইনে ড্রোন হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে রিয়াদ। ইরাক থেকে ছোড়া ড্রোন হামলায় পাইপলাইনটির কিছু অংশ ক্ষতিগ্রস্ত হওয়ার পাইপলাইনের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।