Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

আবারও ব্র্যাক ব্যাংককে দেশসেরা রেটিং দিল এসঅ্যান্ডপি

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৫, ১৭: ৩৩
আবারও ব্র্যাক ব্যাংককে দেশসেরা রেটিং দিল এসঅ্যান্ডপি

ব্র্যাক ব্যাংককে আবারও দেশসেরা ক্রেডিট রেটিং দিয়েছে আন্তর্জাতিক ক্রেডিট রেটিং সংস্থা এসঅ্যান্ডপি গ্লোবাল রেটিংস। সংস্থাটি ব্র্যাক ব্যাংককে ‘স্থিতিশীল’ আউটলুকের সঙ্গে দীর্ঘমেয়াদে ‘বি+’ ক্রেডিট রেটিং দিয়েছে, যা বাংলাদেশের সার্বভৌম রেটিংয়ের সমান। নয় বছর ধরে এই ধারাবাহিক স্বীকৃতি ব্যাংকটির টেকসইয়ের প্রতিফলন।

Advertisement
Advertisement
Advertisement

আজ রোববার ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

ব্যাংকিং খাতে নানা চ্যালেঞ্জ সত্ত্বেও ব্র্যাক ব্যাংকের প্রতি আস্থা বজায় রেখেছে এসঅ্যান্ডপি। গত ২৬ নভেম্বর প্রকাশিত রিপোর্টে সংস্থাটি বলেছে, “চ্যালেঞ্জিং অপারেটিং পরিবেশের মধ্যেও ব্র্যাক ব্যাংক নিজেদের আর্থিক সক্ষমতা বজায় রাখবে। ব্যাংকের লক্ষণীয় মুনাফা, আয় ধরে রাখার ক্ষমতা এবং পরিমিত ঋণ প্রবৃদ্ধি আগামী দুই বছর রিস্ক অ্যাডজাস্টেড ক্যাপিটাল (আরএসি) রেশিও বজায় রাখতে সহায়তা করবে।”

এসঅ্যান্ডপি গ্লোবাল রেটিংস আরও উল্লেখ করেছে, “আমাদের দৃষ্টিতে ব্র্যাক ব্যাংকের ফাইন্যান্সিয়াল প্রোফাইল স্থিতিশীল থাকবে। ব্যাংকটির দক্ষ ও বিচক্ষণ ম্যানেজমেন্ট ব্যাংকের ধারাবাহিক সাফল্য বজায় রাখার পাশাপাশি ব্যাংকিং খাতের অস্থির সময় অতিক্রম করতে সহায়তা করবে। ব্যাংকের নন-পারফর্মিং লোনের অনুপাত আগামী ১২ থেকে ১৮ মাসে ৩ দশমিক ১ শতাংশ থেকে ৩ দশমিক ৫ শতাংশের মধ্যে থাকবে বলে আমরা আশা করছি। এই হার বাংলাদেশের ব্যাংকিং খাতে বিদ্যমান গড়ের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম। ব্যালেন্সড লোন পোর্টফোলিও এবং প্রোঅ্যাকটিভ রিস্ক ম্যানেজমেন্ট ব্যাংকের অ্যাসেট কোয়্যালিটি ঠিক রাখবে।”

Advertisement
Advertisement
Advertisement

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রতিষ্ঠান এসঅ্যান্ডপি গ্লোবাল রেটিংস থেকে প্রাপ্ত এই রেটিং সম্পর্কে ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও তারেক রেফাত উল্লাহ খান গণমাধ্যমে বলেন, “এই স্বীকৃতি আমাদের টেকসই মূলধন কাঠামো, সম্পদের গুণগত মান, সুশাসন ও শক্তিশালী তারল্য অবস্থানের প্রতিফলন। স্বনামধন্য আন্তর্জাতিক প্রতিষ্ঠান থেকে এমন মর্যাদাপূর্ণ স্বীকৃতি শুধু ব্র্যাক ব্যাংকের জন্যই বড় অর্জন নয়, বরং বৈশ্বিক অঙ্গনে বাংলাদেশের ব্যাংকিং খাতের জন্যও এক শক্তিশালী বার্তা।”

বিষয়: করপোরেটবাংলাদেশব্র্যাক ব্যাংকব্যাংক
সর্বশেষ
  • ১

    হানিট্র্যাপে ফেলে শিক্ষককে জিম্মি, গ্রেপ্তার ৪

  • ২

    ই-সিগারেটসহ নতুন তামাকপণ্য ব্যবহারকারী সাড়ে ৫% তরুণ: গবেষণার ফল

  • ৩

    খুলনা বিভাগে হাম-ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু

  • ৪

    নির্বাচনের আগে যুদ্ধ থামবে না, তেলের দামও কমবে না: ট্রাম্প

  • ৫

    মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ

সম্পর্কিত
  • হানিট্র্যাপে ফেলে শিক্ষককে জিম্মি, গ্রেপ্তার ৪

    হানিট্র্যাপে ফেলে শিক্ষককে জিম্মি, গ্রেপ্তার ৪

    অভিযানে চক্রটির চার সদস্যকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে শিক্ষকের জোরপূর্বক সই নেওয়া ফাঁকা স্ট্যাম্প ও ২ লাখ টাকার চেক উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

  • ই-সিগারেটসহ নতুন তামাকপণ্য ব্যবহারকারী সাড়ে ৫% তরুণ: গবেষণার ফল

    ই-সিগারেটসহ নতুন তামাকপণ্য ব্যবহারকারী সাড়ে ৫% তরুণ: গবেষণার ফল

    বর্তমানে প্রচলিত সিগারেট ব্যবহারকারী তরুণদের মধ্যে ১৫ দশমিক ৪ শতাংশ নতুন ধরনের তামাকপণ্য ব্যবহার করছেন। এই নতুন ধরেনর তামাকপণ্যের মধ্যে রয়েছে ই-সিগারেট, হিটেড টোব্যাকো প্রোডাক্ট (এইচটিপি) ও নিকোটিন পাউচ।

  • খুলনা বিভাগে হাম-ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু

    খুলনা বিভাগে হাম-ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু

    এদিকে, গত ২৪ ঘণ্টায় বিভাগে ৯০ জন নতুন সন্দেহজনক হামের রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে খুলনা জেলায় সর্বোচ্চ ২১ জন ভর্তি হন। একই সময়ে ঝিনাইদহে সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়।

  • নির্বাচনের আগে যুদ্ধ থামবে না, তেলের দামও কমবে না: ট্রাম্প

    নির্বাচনের আগে যুদ্ধ থামবে না, তেলের দামও কমবে না: ট্রাম্প

    ইরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে বিভিন্ন জনমত জরিপে যুক্তরাষ্ট্রে ট্রাম্পের জনপ্রিয়তা কমে যাওয়ার ইঙ্গিত পাওয়া গেছে। তাই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ করতে নিজ দল রিপাবলিকান পার্টির ভেতর থেকেও চাপের মুখে রয়েছেন ট্রাম্প।