Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১২ অক্টোবর, ২০২৬
১২ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১২ অক্টোবর, ২০২৬
১২ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে
র‍্যাবের সংবাদ সম্মেলন

টেন্ডার দ্বন্দ্বে ক্যানসার হাসপাতালের উপ-পরিচালকের ওপর হামলা, গ্রেপ্তার ৭

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ২১ এপ্রিল ২০২৬, ১৫: ০৪
টেন্ডার দ্বন্দ্বে ক্যানসার হাসপাতালের উপ-পরিচালকের ওপর হামলা, গ্রেপ্তার ৭

জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের টেন্ডার সংক্রান্ত বিরোধের জেরে উপ-পরিচালক ডা. আহমেদ হোসেনের ওপর হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। সংস্থাটি জানায়, ইএম টেন্ডারস ও মোনায়েম গ্রুপ-এর মধ্যকার দ্বন্দ্বের জেরে ভাড়া করা সন্ত্রাসীদের দিয়ে এই হামলা চালানো হয়। এই ঘটনায় এখন পর্যন্ত র‍্যাব ও পুলিশ পৃথক অভিযানে মোট সাতজনকে গ্রেপ্তার করেছে।

Advertisement

আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী বিস্তারিত তথ্য জানান। তিনি বলেন, সোমবার বিকেল সাড়ে চারটার দিকে অফিস শেষে বাসায় ফেরার পথে মহাখালীর ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের পুরোনো ক্যাম্পাসের পেছনের গলিতে হামলার শিকার হন ডা. আহমেদ হোসেন। দুই থেকে তিনজন হামলাকারী তার হাত ও পিঠে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করে পালিয়ে যায়। আহত অবস্থায় প্রথমে তাকে ক্যানসার হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা বাদী হয়ে বনানী থানায় অজ্ঞাতনামা ৮–১০ জনকে আসামি করে মামলা করেন। ঘটনার পরপরই র‍্যাব-১ ও সদর দপ্তরের গোয়েন্দা শাখা যৌথ অভিযান শুরু করে। অভিযানে রাজধানীর দক্ষিণখান, বাড্ডা, বনানী ও গুলশান এলাকা থেকে শরিফুল আলম করিম, আমিনুল ইসলাম কালু, সাজ্জাদ বদি, সালাউদ্দিন ও আরিফুজ্জামানকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে জানায় র‍্যাব।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, টেন্ডার নিয়ে বিরোধের জেরে একটি পক্ষ ভাড়া করা সন্ত্রাসীদের দিয়ে এই হামলা চালায়। এতে কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই বলে দাবি করেন র‍্যাবের মুখপাত্র। তিনি জানান, বর্তমানে বিদেশে অবস্থানরত রুবেল নামের এক ব্যক্তির পক্ষে বাংলাদেশে শরিফুল আলম করিম ২০ হাজার টাকার বিনিময়ে হামলাটি সমন্বয় করে। ঘটনার পেছনে আরও ব্যক্তিগত আক্রোশ বা অভ্যন্তরীণ দ্বন্দ্ব রয়েছে কিনা, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।

Advertisement
Advertisement
Advertisement

উইং কমান্ডার ইন্তেখাব চৌধুরী হুঁশিয়ারি দিয়ে বলেন, “দেশের বাইরে অবস্থান করলেই কেউ আইনের ঊর্ধ্বে চলে যাবে—এমনটি নয়। প্রয়োজন হলে আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে সংশ্লিষ্টদের আইনের আওতায় আনা হবে।”

এদিকে র‍্যাবের পাশাপাশি এ ঘটনায় জড়িত সন্দেহে আরও দুজনকে গ্রেপ্তার করেছে বনানী থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন— ইউসূফ আলী ও নেছার আহমেদ। মঙ্গলবার ডিএমপির গুলশান জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) শাহ মোস্তফা তারিকুজ্জামান জানান, সোমবার রাতেই অভিযান চালিয়ে তাদের দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। উপ-পরিচালককে ছুরিকাঘাতের ঘটনায় বনানী থানায় দায়ের করা মামলায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বিষয়: হামলাক্যানসারসংবাদ সম্মেলনর‍্যাবঅপরাধ
Advertisement
সর্বশেষ
  • ১

    সাজেক ভ্যালিতে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা

  • ২

    রিয়াদ বিমানবন্দরে শনিবারের ক্ষেপণাস্ত্র হামলায় ২৪ বাংলাদেশি আহত

  • ৩

    সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে আবার হামলা, টার্মিনালে আগুন

  • ৪

    রাশিয়া-ইউক্রেনের জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের, বিস্মিত জেলেনস্কি

  • ৫

    ইউপি নির্বাচন: জানুয়ারি থেকে শুরু পাঁচ ধাপের ভোট

সম্পর্কিত
  • সাজেক ভ্যালিতে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা

    সাজেক ভ্যালিতে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা

    পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাজেক ভ্যালিতে ভ্রমণের পরিকল্পনা রয়েছে—এমন পর্যটকদের সেখানে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

  • রিয়াদ বিমানবন্দরে শনিবারের ক্ষেপণাস্ত্র হামলায় ২৪ বাংলাদেশি আহত

    রিয়াদ বিমানবন্দরে শনিবারের ক্ষেপণাস্ত্র হামলায় ২৪ বাংলাদেশি আহত

    দূতাবাস জানিয়েছে, আহত ২৪ বাংলাদেশির মধ্যে ১১ জন কর্মী এবং ১৩ জন ওমরাহ ভিসাধারী। তাদের রিয়াদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতদের বিস্তারিত তথ্য সংগ্রহ এবং সুচিকিৎসা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে দূতাবাস যোগাযোগ অব্যাহত রেখেছে।

  • সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে আবার হামলা, টার্মিনালে আগুন

    সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে আবার হামলা, টার্মিনালে আগুন

    সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, রোববার একটি ‘অজ্ঞাত প্রক্ষেপণাস্ত্র’ রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-৪ লক্ষ্য করে আঘাত হানে। এতে আগুন ধরে যায়। সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, অনির্দিষ্ট সংখ্যক মানুষ আহত হয়েছে এবং তারা এখনো ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করছে।

  • রাশিয়া-ইউক্রেনের জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের, বিস্মিত জেলেনস্কি

    রাশিয়া-ইউক্রেনের জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের, বিস্মিত জেলেনস্কি

    রোববার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে আকস্মিকভাবে ট্রাম্প জানান, ইউক্রেন ও রাশিয়া জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু বলেননি তিনি।