Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০৩ সেপ্টেম্বর, ২০২৬
০৩ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০৩ সেপ্টেম্বর, ২০২৬
০৩ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

স্পিকার হাফিজ উদ্দিন, ডেপুটি স্পিকার কায়সার কামাল

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ১২ মার্চ ২০২৬, ১১: ৫১
স্পিকার হাফিজ উদ্দিন, ডেপুটি স্পিকার কায়সার কামাল

ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হয়েছেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম। ডেপুটি স্পিকার নির্বাচিত হয়েছেন কায়সার কামাল।

Advertisement
Advertisement
Advertisement

আজ বৃহস্পতিবার বেলা ১১টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বৈঠক শুরু হয়। স্পিকার-ডেপুটি স্পিকার না থাকায় সংসদ কুমিল্লা-১ আসনের সংসদ সদস্য মোশাররফ হোসেনকে সভাপতি হিসেবে মনোনীত করে।

তার সভাপতিত্বে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হয়।

স্পিকার হিসেবে হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের নামের প্রস্তাব আসার কথা সংসদে জানান সভাপতি মোশাররফ হোসেন।

Advertisement
Advertisement
Advertisement

হাফিজ উদ্দিন আহমদের নাম প্রস্তাব করেন চিফ হুইপ নুরুল ইসলাম। সেই প্রস্তাব সমর্থন করেন খুলনা-৩ আসনের সংসদ সদস্য রকিবুল ইসলাম।

সভাপতি মোশাররফ হোসেন হাফিজ উদ্দিন আহমদের নাম স্পিকার হিসেবে সংসদের ভোটে দেন। কণ্ঠভোটে প্রস্তাব পাস হয়।

ডেপুটি স্পিকার হিসেবে কায়সার কামালের নাম প্রস্তাব করেন হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু। প্রস্তাবটি সমর্থন করেন হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান।

সভাপতি মোশাররফ হোসেন ডেপুটি স্পিকার হিসেবে কায়সার কামালের নাম ডেপুটি স্পিকার হিসেবে সংসদের ভোটে দেন। কণ্ঠভোটে প্রস্তাব পাস হয়।

নিয়ম অনুযায়ী কোনো সংসদের প্রথম অধিবেশনের শুরুতেই স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন করতে হয়। সেক্ষেত্রে আগের সংসদের স্পিকার কিংবা তার অনুপস্থিতিতে ডেপুটি স্পিকার সংসদদে সভাপতিত্ব করেন।

২০২৪ সালের গণঅভ্যুত্থানে আওয়ামী লীগের পতনের পর রাষ্ট্রপতি সংসদ ভেঙে দেন। স্পিকার শিরীন শারমিন চৌধুরী ওই বছরের সেপ্টেম্বরে পদত্যাগ করেন। ডেপুটি স্পিকার শামসুল হক টুকু কারাগারে আটক।

বৃহস্পতিবার সংসদের বৈঠকের শুরুতে সংসদ সচিব কানিজ মওলা সবাইকে স্বাগত জানান। এরপর সচিব স্পিকার এবং ডেপুটি স্পিকারের অনুপস্থিতির বিষয় সংসদকে জানান।

কার্যপ্রণালি বিধির ১২ অনুযায়ী বিষয়টি তিনি সংসদকে জানান।

সংসদ সচিব এসময় ১৯৭২ সালে গণপরিষদের প্রথম বৈঠকে মওলানা আব্দুর রশীদ তর্কবাগীশের সংসদের সভাপতিত্ব করার দৃষ্টান্ত তুলে ধরেন।

পরে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদে সভাপতিত্ব করার জন্য খন্দকার মোশাররফ হোসেনের নাম প্রস্তাব করেন। তার সেই প্রস্তাব সমর্থন করেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

নাম প্রস্তাবের আগে তারেক রহমান স্বাগত বক্তব্য দেন। বক্তব্যে তিনি, চব্বিশের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট তুলে ধরেন। তিনি এসময় সাবেক প্রধানমন্ত্রী বিএনপির প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়াকেও স্মরণ করেন।

বিষয়: অধিবেশনস্পিকারসংসদজাতীয় সংসদ
সর্বশেষ
  • ১

    সিএমএসএমই ঋণ: বিতরণ কমেছে, বেড়েছে খেলাপি

  • ২

    ইমরান খানের সঙ্গে যা হচ্ছে, তা অমানবিক, বর্বরতার শামিল: সৈয়দ আশরাফুল হক

  • ৩

    মক্কা সামরিক জোটে বাংলাদেশের শামিল হওয়ার অভিপ্রায় বিপজ্জনক: সিপিবি

  • ৪

    পাবনার সাবেক এমপি প্রিন্সের জমি-গাড়ি জব্দ, ১৪ ব্যাংক হিসাব অবরুদ্ধ

  • ৫

    ‘২০০ ক্রিকেটারের স্বার্থে’ পারিশ্রমিক বাড়াল বিসিবি

সম্পর্কিত
  • ইমরান খানের সঙ্গে যা হচ্ছে, তা অমানবিক, বর্বরতার শামিল: সৈয়দ আশরাফুল হক

    ইমরান খানের সঙ্গে যা হচ্ছে, তা অমানবিক, বর্বরতার শামিল: সৈয়দ আশরাফুল হক

    পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও ১৯৯২ সালের ক্রিকেট বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খানের ওপর রাজনৈতিক নিপীড়ন ও রাজনৈতিক বন্দী হিসেবে কারাগারে তার সঙ্গে অমানবিক আচরণের তীব্র নিন্দা জানিয়েছেন বাংলাদেশের সাবেক ক্রিকেটার ও বিসিবির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল হক।

  • মক্কা সামরিক জোটে বাংলাদেশের শামিল হওয়ার অভিপ্রায় বিপজ্জনক: সিপিবি

    মক্কা সামরিক জোটে বাংলাদেশের শামিল হওয়ার অভিপ্রায় বিপজ্জনক: সিপিবি

    বাংলাদেশকে ‘মক্কা জয়েন্ট ডিফেন্স এগ্রিমেন্ট (মক্কা প্যাক্ট)’ শীর্ষক সামরিক জোটে শামিল করতে সরকারের অভিপ্রায় অত্যন্ত বিপজ্জনক বলে মনে করে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি)। আজ বৃহস্পতিবার সিপিবির সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দন ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্বাফী রতন এক বিবৃতিতে এমন মন্তব্য করেন।

  • পাবনার সাবেক এমপি প্রিন্সের জমি-গাড়ি জব্দ, ১৪ ব্যাংক হিসাব অবরুদ্ধ

    পাবনার সাবেক এমপি প্রিন্সের জমি-গাড়ি জব্দ, ১৪ ব্যাংক হিসাব অবরুদ্ধ

    মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারি পরিচালক পাপন কুমার সাহা জমি ও গাড়ি জব্দ এবং ব্যাংক হিসাব অবরুদ্ধ চেয়ে আবেদন করেন।

  • ‘২০০ ক্রিকেটারের স্বার্থে’ পারিশ্রমিক বাড়াল বিসিবি

    ‘২০০ ক্রিকেটারের স্বার্থে’ পারিশ্রমিক বাড়াল বিসিবি

    শেষ পর্যন্ত ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) সঙ্গে কয়েক দফায় আলোচনার পর বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) বিকল্প টুর্নামেন্ট আয়োজন না করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।