পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নতুন পর্যায় নিয়ে বাংলাদেশের সঙ্গে ‘আলোচনা করছে’ রাশিয়া
ঢাকার কাছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে উচ্চক্ষমতাসম্পন্ন আরও কয়েকটি ইউনিট নির্মাণের নতুন পর্যায় নিয়ে বাংলাদেশের সঙ্গে আলোচনা করছে রাশিয়া।
পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এবং তার স্ত্রী বুশরা বিবিকে আরেকটি দুর্নীতির মামলায় ১৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। শনিবার রাওয়ালপিণ্ডির বিশেষ আদালত এই রায় দিয়েছে।
বার্তা সংস্থা রয়টার্স বলছে, এ ছাড়া ১ কোটি ৬৪ লাখ রুপি করে জরিমানাও করা হয়েছে দুজনের। অনাদায়ে ভোগ করতে হবে আরও কারাদণ্ড। রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিলের কথা জানিয়েছেন ইমরান ও বুশরার আইনজীবী।
এটি তোষাখানা-২ মামলা নামেও পরিচিত। মূলত তোষাখানা দুর্নীতি সংক্রান্ত প্রথম মামলার পর, গত ডিসেম্বরে তোষাখানা-২ মামলা দায়ের করেছিল পাকিস্তানের দুর্নীতিবিরোধী সংস্থা এনএবি। রাষ্ট্রীয় উপহার নিয়ে জালিয়াতির অভিযোগ করা হয় পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খান ও তার স্ত্রীর বিরুদ্ধে।
ইমরান ও বুশরার বিরুদ্ধে অভিযোগ, ২০২১ সালে সৌদি ক্রাউন প্রিন্সের দেওয়া রাষ্ট্রীয় উপহার দামী গয়নার সেট নামমাত্র মূল্যের বিনিময়ে আত্মসাৎ করেছেন তারা। যদিও সব অভিযোগ অস্বীকার করেছেন ইমরান। তার দাবি, তাকে রাজনীতি থেকে সরিয়ে দিতেই উদ্দেশ্যপ্রণোদিত মামলা করা হয়েছে। উচ্চ আদালতে রায়ের বিরুদ্ধে আপিলের কথা জানিয়েছেন ইমরান ও বুশরার আইনজীবী।
২০২৩ সালের আগস্টে দুর্নীতি ও সন্ত্রাসবিরোধী আইনের আওতায় কারাবন্দি হন ইমরান। তখন থেকে রাওয়ালপিণ্ডির আদিয়ালা জেলে কারাভোগ করছেন তিনি।
এর আগে, তোষাখানার প্রথম মামলায় ১৪ বছর করে কারাদণ্ড হয়েছিল ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবির। পাশাপাশি রাজনীতি থেকে ১০ বছর নিষিদ্ধ করা হয় পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রীকে।
পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নতুন পর্যায় নিয়ে বাংলাদেশের সঙ্গে ‘আলোচনা করছে’ রাশিয়া
জেরুজালেমে দূতাবাস খুলল কলম্বিয়া, ইসরায়েলের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি পুনর্বহাল
বিশ্ব ডাক দিবসে নগদের ৬ প্রতিনিধিকে সম্মাননা
ফরিদপুরে স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে যুবকের মৃত্যুদণ্ড
ইরান-হুতিদের কারণে কতটা ঝুঁকিতে উপসাগরীয় ডেটা সেন্টারগুলো

পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নতুন পর্যায় নিয়ে বাংলাদেশের সঙ্গে ‘আলোচনা করছে’ রাশিয়া
ঢাকার কাছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে উচ্চক্ষমতাসম্পন্ন আরও কয়েকটি ইউনিট নির্মাণের নতুন পর্যায় নিয়ে বাংলাদেশের সঙ্গে আলোচনা করছে রাশিয়া।

জেরুজালেমে দূতাবাস খুলল কলম্বিয়া, ইসরায়েলের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি পুনর্বহাল
২০১৮ সালে যুক্তরাষ্ট্র জেরুজালেমে তাদের দূতাবাস স্থানান্তর করার পর থেকে বিভিন্ন দেশও সেখানে দূতাবাস সরিয়ে নিয়েছে। এসব দেশের মধ্যে রয়েছে গুয়াতেমালা, হন্ডুরাস, প্যারাগুয়ে ও সোমালিল্যান্ড।

ফরিদপুরে স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে যুবকের মৃত্যুদণ্ড
ফরিদপুরের আলফাডাঙ্গায় আট বছর বয়সী শিক্ষার্থীকে ধর্ষণের দায়ে এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।

চিকিৎসকদের বদলি-পদায়নে স্বচ্ছতা নিশ্চিতে অটোমেশন পদ্ধতি চালু
এ প্রক্রিয়ায় প্রথম ধাপে ৯৫ জন চিকিৎসককে বদলির ফলাফল দেখে ভবিষ্যতের জন্য প্রস্তুতি নেওয়া হবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী।