
মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন
রাজধানীর মহাখালীর একটি পরিত্যক্ত ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন আগুনের তথ্য নিশ্চিত করেছেন।
যুক্তরাজ্যের এসেক্সের একটি সৈকতে পানিতে ডুবে একই ব্রিটিশ-বাংলাদেশি পরিবারের মা ও তাঁর কিশোরী মেয়েসহ তিন সদস্যের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার এ ঘটনা ঘটে।
মৃতরা হলেন যুক্তরাজ্য যুবদলের সহ-সভাপতি শেখ মনসুর রহমানের স্ত্রী সেলিনা রহমান (৪২), তাদের ১৫ বছর বয়সী মেয়ে সামিয়া রহমান এবং সেলিনার বোনের ছেলে মুসা আহমেদ (৯)।
শেখ মনসুর সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোল্লারগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম শেখ মকন মিয়ার ছেলে।
ঘটনার পরপরই স্থানীয় পুলিশ, লাইফবোট কর্মী, কোস্টগার্ডের একটি হেলিকপ্টার ও একটি এয়ার অ্যাম্বুলেন্স যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করে। তবে উদ্ধার অভিযান শেষে তাদের তিনজনকে মৃত ঘোষণা করা হয়।
মনসুরের ভাই শেখ মাহফুজুর রহমান মুন্না বার্তা সংস্থা ইউএনবিকে জানান, স্থানীয় সময় দুপুরে এসেক্সের কোলচেস্টারের কাছে ওয়েস্ট মার্সি বিচে বেড়ানোর সময় তারা এই ভয়াবহ দুর্ঘটনার শিকার হন।
মুন্না আরও জানান, মরদেহ দাফনের জন্য বাংলাদেশে ফিরিয়ে আনা হবে কি না সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।
যুক্তরাজ্যের সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, পরিবারটি গ্রীষ্মকালীন ছুটি কাটাতে সমুদ্রসৈকতে বেড়াতে যায় এবং সেখানে এই মর্মান্তিক দুর্ঘটনার স্বীকার হন।
ঘটনার প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ওয়েস্ট মার্সি সৈকতের উপকূলে জোয়ারের পানি তীব্র বেগে ঢুকে পড়ার পর দুর্ঘটনাটি ঘটে। পরিবারটি পানির খুব কাছাকাছি বসে ছিল, এমন সময় ছোট শিশুটি সাগরের তীব্র স্রোতের তোড়ে ভেসে যায়। শিশুটিকে বাঁচানোর আশায় সেলিনা ও তার মেয়ে সাগরে ঝাঁপ দেন, কিন্তু দুর্ভাগ্যবশত তারাও স্রোতের তোড়ে ভেসে গিয়ে পানিতে ডুবে যান।

মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন
রাজধানীর মহাখালীর একটি পরিত্যক্ত ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন আগুনের তথ্য নিশ্চিত করেছেন।

রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন
রাজধানীর ধানমন্ডিতে ২৭ নম্বরের একটি ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন চরচাকে বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে প্র

হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের
হংকংয়ের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী করতে দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিশেষ সুবিধার প্রস্তাব দিয়েছে সরকার। একই সঙ্গে তৈরি পোশাকের বাইরে উচ্চপ্রযুক্তি, গ্রিন প্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি, হালকা প্রকৌশল, জুতা ও তথ্যপ্রযুক্তি খাতে হংকংয়ের বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে

মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে (নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র) এখনো লাইফ সাপোর্টে রয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ও ন্যাশনাল পিপলস অ্যাকশনের (এনপিএ) কেন্দ্রীয় কাউন্সিলের সদস্য মেঘমল্লার বসু। চিকিৎসক জানিয়েছেন, মেঘের শারীরিক অবস্থা কিছুক্ষণ পরপরই পরিবর্তিত হচ্ছে। আজ বৃহস্প