চরচা ডেস্ক

অস্ট্রেলিয়ার সিনেটে ডানপন্থী সিনেটর পলিন হ্যানসনকে সাত কার্যদিবসের জন্য বরখাস্ত করা হয়েছে। আজ মঙ্গলবার তাকে বরখাস্ত করা হয়।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, জনসমক্ষে বোরকা নিষিদ্ধের দাবির অংশ হিসেবে পলিন পার্লামেন্টে অসম্মানজনকভাবে বোরকা পরে প্রবেশ করেন, যা দেশজুড়ে ও সংসদে তীব্র সমালোচনার জন্ম দেয়।
এ ঘটনাকে মুসলিম আইনপ্রণেতারা বর্ণবাদী আচরণ বলে আখ্যা দেন।
আজ মঙ্গলবার সাধারণ অস্ট্রেলিয়ানরাও হ্যানসনের এই আচরণকে তীব্র সমালোচনা করেন। অনেকেই বলেন, মত প্রকাশের অধিকার থাকলেও তিনি যেভাবে তা করেছেন, তা অসম্মানজনক ।
কুইন্সল্যান্ডের সিনেটর হ্যানসন নব্বইয়ের দশকে এশিয়া থেকে অভিবাসন এবং আশ্রয়প্রার্থীদের বিরোধিতা করে রাজনৈতিকভাবে আলোচনায় আসেন। তিনি বারবার ইসলামি পোশাক নিষিদ্ধের দাবি তুলে বিতর্ক সৃষ্টি করেছেন।

পরিবার কল্যাণ পরিদর্শিকা (এফডব্লিউভি) পদের ৬ হাজার ৩৬১টির মধ্যে ৩ হাজার ১৬১টি পদ ও কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি পদের ১৪ হাজার ৪৬০টির মধ্যে ৫৪০টি পদ শূন্য রয়েছে। এছাড়া স্বাস্থ্য সহকারী (এইচএ) পদের ২০ হাজার ৯০৯টির মধ্যে শূন্য রয়েছে ৬ হাজার ৯৫৩টি বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।