Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৫ অক্টোবর, ২০২৬
১৫ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৫ অক্টোবর, ২০২৬
১৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

‎সংঘাত হলেও পরিস্থিতি অনেক ভালো: স্বরাষ্ট্র উপদেষ্টা

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৪: ১৪
‎সংঘাত হলেও পরিস্থিতি অনেক ভালো: স্বরাষ্ট্র উপদেষ্টা

আসন্ন সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সংঘাত হলেও পরিস্থিতি অন্য যেকোন সময়ের চেয়ে অনেক ভালো বলে দাবি করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

Advertisement

আজ মঙ্গলবার রাজধানীর আগারগাঁও কোস্ট গার্ড সদর দপ্তরে আয়োজিত ‘বাংলাদেশ কোস্ট গার্ড পদক’ প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব বলেন।

পরিস্থিতি বর্ণনা করতে গিয়ে তিনি বলেন, “আপনাদের নিজেদের ভেতর মারামারি শুরু করে দিলেন, এটা আইনশৃঙ্খলা বাহিনীর অনেক সময় কন্ট্রোল করা ডিফিকাল্ট। আপনারা এখানে মারামারি শুরু করে দিলেন আমি যেতে যেতেই তো সময় শেষ হয়ে যায়। এরকম হচ্ছে। কিন্তু অন্যান্য যেকোনো সময়ের তুলনায় এবারের পরিস্থিতি অনেক ভালো। সবাই এখন নির্বাচনমুখী। আগের নির্বাচনের সঙ্গে যদি তুলনা করেন আমি বলবো আল্লাহ দিলে পরিস্থিতি অনেক ভালো।”

‎‎‎টিআইবির প্রতিবেদন অনুযায়ী, তফসিল ঘোষণার পরে ১৫ জন রাজনৈতিক নেতা–কর্মী হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। এই পরিস্থিতিকে তিনি ভোটের জন্য চ্যালেঞ্জ মনে করছেন কি না জানতে চাইলে সাংবাদিকদের স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন,“টিআইবির রিপোর্ট আমি ‘না’ করব না। টিআইবিকে জিজ্ঞেস করতে পারেন আগের নির্বাচনে কতজন করে মারা গেছে।”

Advertisement
Advertisement
Advertisement

এ সময় সহিংসতা বাড়ছে কি না সাংবাদিকদের এমন প্রশ্নে তিনি বলেন, “সহিংসতা বাড়ছে না, সহিংসতা হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনী অলরেডি মাঠে চলে গেছে। জনগণকে ধৈর্যধারণ করতে হবে। দেখবেন এক ভাই আরেক ভাইকে একটু কথা বললেই সহ্য করতে পারে না। সবাইকে ধৈর্য বাড়াতে হবে।”

‎৫ আগস্টের পরে সুন্দরবন জলদস্যুদের হাতে চলে গেছে। উপকূলীয় অঞ্চলে ভোটকেন্দ্র কোনোভাবে প্রভাবিত হবে কি না জানতে চাইলে তিনি বলেন, “সুন্দরবন জলদস্যুদের হাতে চলে গেছে বক্তব্য সঠিক না। সুন্দরবন জলদস্যুদের হাতে চলে গেলে এতো ট্যুরিস্ট যাইতে পারতো না। সুন্দরবন আমাদের পুরো নিয়ন্ত্রণে আছে।”

‎হত্যাকাণ্ডে ব্যবহৃত অবৈধ অস্ত্র উদ্ধারে ব্যাপারে প্রশ্ন করা হলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ”বহু অস্ত্র উদ্ধার হয়েছে।”

‎সহিংসতার ঘটনা নির্বাচনে চ্যালেঞ্জ হবে কিনা জানতে চাইলে তিনি জানান, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ এবং উৎসমুখরভাবে হবে। এজন্য সবার সহযোগিতা দরকার।

বিষয়: জাহাঙ্গীর আলম চৌধুরীনির্বাচনটিআইবিত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনউপদেষ্টা
Advertisement
সর্বশেষ
  • ১

    চীন কেন ইরান ও সৌদি আরবের সাথে ভাল সম্পর্ক চায়?

  • ২

    গোগোলের ওভারকোট বনাম রাজধানীর রাঙা দেয়াল: আকাকিদের গল্প কেন মিলে যায়?

  • ৩

    পাকিস্তানের পেশোয়ারে স্কুলের ছাদ ধসে নিহত অন্তত ২১

  • ৪

    ‘রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন কূটনৈতিক উদ্যোগ নিচ্ছে সরকার’

  • ৫

    প্রবৃদ্ধি কমছে, মূল্যস্ফীতি বাড়ছেকী অবস্থা বাংলাদেশের অর্থনীতির?

সম্পর্কিত
  • পাকিস্তানের পেশোয়ারে স্কুলের ছাদ ধসে নিহত অন্তত ২১

    পাকিস্তানের পেশোয়ারে স্কুলের ছাদ ধসে নিহত অন্তত ২১

    পাকিস্তানের পেশোয়ারে একটি স্কুলের ছাদ ধসে অন্তত ২১ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে ২০ জন শিক্ষার্থী ও একজন নারী শিক্ষক রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও ২১ জন। স্থানীয় সময় আজ বৃহস্পতিবার আফ্রিদি আবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

  • ‘রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন কূটনৈতিক উদ্যোগ নিচ্ছে সরকার’

    ‘রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন কূটনৈতিক উদ্যোগ নিচ্ছে সরকার’

    রোহিঙ্গা সংকট সমাধানে নতুন করে কূটনৈতিক উদ্যোগ নিচ্ছে সরকার। অতীতে বিএনপি সরকারের আমলে সফল প্রত্যাবাসনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে এ উদ্যোগ এগিয়ে নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

  • ইলহান ওমরের নাগরিকত্ব বাতিলের লক্ষ্যে তদন্ত করছে ট্রাম্প প্রশাসন

    ইলহান ওমরের নাগরিকত্ব বাতিলের লক্ষ্যে তদন্ত করছে ট্রাম্প প্রশাসন

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ডেমোক্র্যাটিক কংগ্রেসওম্যান ইলহান ওমরের নাগরিকত্ব বাতিল এবং শেষ পর্যন্ত তাকে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কারের লক্ষ্যে তদন্ত করছে। দ্য ওয়াল স্ট্রিট জার্নালের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

  • মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    সৌদি আরবে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে আটক দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে সৌদিভিত্তিক সংবাদমাধ্যম আজেল নিউজ এ খবর জানিয়েছে