Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৫ অক্টোবর, ২০২৬
১৫ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৫ অক্টোবর, ২০২৬
১৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

ময়মনসিংহে দিপু হত্যা: ১২ আসামি তিনদিনের রিমান্ডে

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহ প্রতিনিধি

প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৫, ১৮: ৩৫
ময়মনসিংহে দিপু হত্যা: ১২ আসামি তিনদিনের রিমান্ডে

ময়মনসিংহের ভালুকায় পোশাক কারখানার শ্রমিক দিপু চন্দ্র দাস (২৭) হত্যায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার ১২ আসামিকে তিনদিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। আজ সোমবার দুপুরে ময়মনসিংহের ৮ নম্বর আমলি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাহাদাত হোসেন এই আদেশ দেন।

Advertisement

পুলিশ গ্রেপ্তারদের পাঁচদিন করে রিমান্ড চেয়ে আবেদন করলেও আদালত তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন। ময়মনসিংহ আদালত পুলিশের পরিদর্শক মোস্তাছিনুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, রিমান্ডে জিজ্ঞাসাবাদের মাধ্যমে হত্যাকাণ্ডের নেপথ্য পরিকল্পনা, বহিরাগতদের সংগঠিত করার উৎস, কারখানার ভেতরের ভূমিকা এবং উসকানিদাতাদের শনাক্ত করার চেষ্টা করা হবে।

রিমান্ডপ্রাপ্ত আসামিরা হলেন, পাইওনিয়ার নিটওয়্যারস (বিডি) লিমিটেড কারখানার ফ্লোর ইনচার্জ আলমগীর হোসেন (৩৮), কোয়ালিটি ইনচার্জ মিরাজ হোসেন (৪৬), শ্রমিক তারেক হোসেন (১৯), লিমন সরকার (২২), মানিক মিয়া (২০), এরশাদ আলী (৩৯) ও নিজুম উদ্দিন (২০), ভালুকা উপজেলার বাসিন্দা আজমল হাসান (২৬), আশিকুর রহমান (২৫), কাইয়ুম (২৫) ও শাহিন মিয়া (১৯) এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার বাসিন্দা মো. নাজমুল (২১)।

নিহত দিপু চন্দ্র দাস ছিলেন ভালুকার পাইওনিয়ার নিটওয়্যারস কারখানার শ্রমিক এবং পটুয়াখালীর তারাকান্দা উপজেলার বানিহালা ইউনিয়নের বাসিন্দা রবি চন্দ্র দাসের ছেলে।

Advertisement
Advertisement
Advertisement

পরিবারের অভিযোগ, শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ে সোচ্চার থাকার কারণেই তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। দিপু উৎপাদন বৃদ্ধি, ওভারটাইম, কাজের পরিবেশ ও সুযোগ-সুবিধা নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতেন, যা মালিকপক্ষের সঙ্গে তার বিরোধের কারণ হয়ে দাঁড়ায়।

পরিবার জানায়, ঘটনার আগের রাতে দিপুকে জোরপূর্বক চাকরি ছাড়তে বলা হয় এবং তিনি রাজি না হওয়ায় ধর্ম অবমাননার অভিযোগে ফাঁসানোর হুমকি দেওয়া হয়। পরদিন সেই হুমকিই বাস্তবে রূপ নেয়।

অভিযোগ রয়েছে, কারখানা কর্তৃপক্ষ পুলিশকে না জানিয়ে গেট খুলে দিয়ে দিপুকে তথাকথিত বিক্ষুব্ধ জনতার হাতে তুলে দেয়। পরে তাকে পিটিয়ে হত্যা করা হয় এবং মরদেহ গাছে বেঁধে আগুন দেওয়া হয়।

সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে দেখা গেছে, হামলাকারীদের কেউই স্থানীয় বাসিন্দা নন। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে অজ্ঞাতনামা অন্তত ১৫০ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেছেন।

বিষয়: হামলামামলাপোশাকশিল্পহত্যাপোশাক কর্মীপোশাক শ্রমিকহত্যাকাণ্ডময়মনসিংহআদালত
Advertisement
সর্বশেষ
  • ১

    সিজিএসের আন্তর্জাতিক উপদেষ্টা পরিষদে যারা রয়েছেন

  • ২

    উপাচার্য নিয়োগ নিয়ে উত্তাল চুয়েট, বন্ধ ক্লাস-পরীক্ষা

  • ৩

    মবের শিকার ৪৫০০ শিক্ষক কেমন আছেন?

  • ৪

    বিসিএসের সাফল্য ছাপিয়ে নায়লার স্বপ্ন শিশুদের গড়া

  • ৫

    নিজ দেশেই কেন নাগরিকত্বের প্রমাণ দিতে হচ্ছে ভারতীয়দের?

সম্পর্কিত
  • বিসিএসের সাফল্য ছাপিয়ে নায়লার স্বপ্ন শিশুদের গড়া

    বিসিএসের সাফল্য ছাপিয়ে নায়লার স্বপ্ন শিশুদের গড়া

    বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে শিক্ষার পাঠ চুকিয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে (এলজিইডি) সহকারী প্রকৌশলী হিসেবে যোগ দেন নায়লা শারাফ। পরে জনতা ব্যাংকেও কর্মকর্তা হিসেবে কাজ করেন। চাইলে কর্মজীবনের এই পর্যায়ে থিতু হতে পারতেন তিনি। কিন্তু ৩৪তম বিসিএসে উত্তীর্ণ হয়েও সরকারি চাকরিতে যোগ

  • সংখ্যালঘুদের উদ্বেগ নিরসনে সম্মিলিত উদ্যোগের আহ্বান হিন্দু নেতাদের

    সংখ্যালঘুদের উদ্বেগ নিরসনে সম্মিলিত উদ্যোগের আহ্বান হিন্দু নেতাদের

    বাসুদেব ধর বলেন, সংসদে হিন্দু ধর্মাবলম্বীদের কার্যত কোনো প্রতিনিধিত্ব নেই। এ ধর্মাবলম্বীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করার উপায় খুঁজে বের করতে সরকার ও বিরোধী দলের প্রতি আহ্বান জানান তিনি।

  • ফ্রান্সে ডানপন্থী ল্য পেন জিতলে যা হবে

    ফ্রান্সে ডানপন্থী ল্য পেন জিতলে যা হবে

    নতুন এক জনমত জরিপ অনুযায়ী, ফ্রান্সে ২০২৭ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডানপন্থী রাজনীতিবিদ মারিন ল্য পেন শীর্ষ অবস্থানে উঠে এসেছেন। বলা হচ্ছে, চূড়ান্ত প্রতিদ্বন্দ্বিতায় তিনি বামপন্থী ও মধ্যপন্থী উভয় প্রতিদ্বন্দ্বীদেরই পরাজিত করতে সক্ষম হবেন।

  • বাংলাদেশে ১৮টি যাত্রীবাহী রেল কোচ পাঠাল ভারত

    বাংলাদেশে ১৮টি যাত্রীবাহী রেল কোচ পাঠাল ভারত

    একই সঙ্গে এতে প্রয়োজনীয় কারিগরি পরিবর্তনও আনা হয়েছে। যাত্রীদের অতিরিক্ত ভিড়ের সময় ছাদে ওঠার কথা মাথায় রেখে কোচের ছাদ অতিরিক্ত ওজন সহ্য করার মতো শক্ত করে তৈরি করা হয়েছে।