Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৫ অক্টোবর, ২০২৬
১৫ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৫ অক্টোবর, ২০২৬
১৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

বর্জ্যমুক্ত মূল সড়ক, দুর্গন্ধ অলিগলিতে

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ২৯ মে ২০২৬, ১৬: ০৮
বর্জ্যমুক্ত মূল সড়ক, দুর্গন্ধ অলিগলিতে

ঈদুল আজহার পরদিন রাজধানীর প্রায় সব মূল সড়কগুলো থেকে কোরবানির বর্জ্য অপসারণ করেছে নগর কর্তৃপক্ষ। তবে কোরবানির পশুর হাটগুলো এবং অলিগলিতে পশুর বর্জ্য পড়ে থাকতে দেখা গেছে।

Advertisement

আজ শুক্রবার সকালে রাজধানীর শাহজাহানপুর, যাত্রাবাড়ী, মতিঝিল, ফার্মগেটসহ বিভিন্ন এলাকার মূল সড়কে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) পরিচ্ছন্নতা কর্মীদের বর্জ্য অপসারণে সক্রিয় থাকতে দেখা গেছে। বিকেল নাগাদ এসব এলাকার মূল সড়কে পশুর বর্জ্য সরতে দেখা যায়নি।

তবে সকালে যাত্রাবাড়ী এবং শান্তিনগর এলাকার বিভিন্ন অলিগলিতে রাস্তার পাশে বর্জ্য পরে থাকতে দেখা গেছে। যাত্রাবাড়ী বিবির বাগিচার বাসিন্দা অনিক মাহমুদ চরচাকে বলেন, ‘‘অলিগলিতে পরিচ্ছন্নতা কর্মীরা কম গেছে। দুর্গন্ধ ছড়িয়ে গেছে।’’

যদিও ঈদের দিন থেকেই ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম শুরু করে। দক্ষিণ সিটির প্রশাসক মো. আবদুস সালাম জানিয়েছিলেন, আট ঘণ্টার মধ্যে বর্জ্য সরিয়ে ফেলা হবে। অপরদিকে, উত্তর সিটির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান বলেছিলেন, সরকার নির্ধারিত ১২ ঘণ্টার আগেই কাজ শেষ করা হবে।

Advertisement
Advertisement
Advertisement

আজ শুক্রবার সকালে শাহজাহানপুর রেলওয়ে কলোনির অস্থায়ী পশুর হাটের পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন করতে এসে ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম জানান, দায়িত্বে অবহেলায় কিছু কর্মীকে শোকজ করা হয়েছে। ৭২ ঘন্টার মধ্যে ইজারাদার হাট পরিষ্কার না করায় ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন,‘‘তাদের জরিমানা করা হবে। পরবর্তীতে তারা আর ইজারা পাবে না।’’

ডিএসসিসির বরাতে জানা গেছে, ঈদের দিন বৃহস্পতিবার রাত ১২টা পর্যন্ত মোট ১৪ হাজার ৮১৪ টন কোরবানির বর্জ্য মাতুয়াইল ল্যান্ডফিলে ফেলা হয়েছে। ডিএসসিসি প্রশাসক বলেন, ‘‘ঈদের দ্বিতীয় দিনে বর্জ্য অপসারণের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১১ হাজার ৭৭৬ টন। সংশ্লিষ্ট বিভাগের সমন্বিত প্রচেষ্টায় নির্ধারিত সময়ের মধ্যেই এ লক্ষ্য পূরণ হবে বলে আশা করছি।’’

মো. আবদুস সালাম জানান, বৃহস্পতিবার দুপুর থেকে বর্জ্য সংগ্রহের কাজ শুরু হয়েছে। রাত ১টা পর্যন্ত অপসারণ করা হয়েছে। রাতে ট্রাক না থাকায় মূল সড়কে রাখা হয়েছিল বর্জ্য। সকালে সেখান থেকে অপসারণ করা হচ্ছে।

বিষয়: ঈদুল আজহাবর্জ্যবর্জ্য অপসারণঈদকোরবানি
Advertisement
সর্বশেষ
  • ১

    সিজিএসের আন্তর্জাতিক উপদেষ্টা পরিষদে যারা রয়েছেন

  • ২

    উপাচার্য নিয়োগ নিয়ে উত্তাল চুয়েট, বন্ধ ক্লাস-পরীক্ষা

  • ৩

    মবের শিকার ৪৫০০ শিক্ষক কেমন আছেন?

  • ৪

    বিসিএসের সাফল্য ছাপিয়ে নায়লার স্বপ্ন শিশুদের গড়া

  • ৫

    নিজ দেশেই কেন নাগরিকত্বের প্রমাণ দিতে হচ্ছে ভারতীয়দের?

সম্পর্কিত
  • বিসিএসের সাফল্য ছাপিয়ে নায়লার স্বপ্ন শিশুদের গড়া

    বিসিএসের সাফল্য ছাপিয়ে নায়লার স্বপ্ন শিশুদের গড়া

    বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে শিক্ষার পাঠ চুকিয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে (এলজিইডি) সহকারী প্রকৌশলী হিসেবে যোগ দেন নায়লা শারাফ। পরে জনতা ব্যাংকেও কর্মকর্তা হিসেবে কাজ করেন। চাইলে কর্মজীবনের এই পর্যায়ে থিতু হতে পারতেন তিনি। কিন্তু ৩৪তম বিসিএসে উত্তীর্ণ হয়েও সরকারি চাকরিতে যোগ

  • সংখ্যালঘুদের উদ্বেগ নিরসনে সম্মিলিত উদ্যোগের আহ্বান হিন্দু নেতাদের

    সংখ্যালঘুদের উদ্বেগ নিরসনে সম্মিলিত উদ্যোগের আহ্বান হিন্দু নেতাদের

    বাসুদেব ধর বলেন, সংসদে হিন্দু ধর্মাবলম্বীদের কার্যত কোনো প্রতিনিধিত্ব নেই। এ ধর্মাবলম্বীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করার উপায় খুঁজে বের করতে সরকার ও বিরোধী দলের প্রতি আহ্বান জানান তিনি।

  • ফ্রান্সে ডানপন্থী ল্য পেন জিতলে যা হবে

    ফ্রান্সে ডানপন্থী ল্য পেন জিতলে যা হবে

    নতুন এক জনমত জরিপ অনুযায়ী, ফ্রান্সে ২০২৭ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডানপন্থী রাজনীতিবিদ মারিন ল্য পেন শীর্ষ অবস্থানে উঠে এসেছেন। বলা হচ্ছে, চূড়ান্ত প্রতিদ্বন্দ্বিতায় তিনি বামপন্থী ও মধ্যপন্থী উভয় প্রতিদ্বন্দ্বীদেরই পরাজিত করতে সক্ষম হবেন।

  • বাংলাদেশে ১৮টি যাত্রীবাহী রেল কোচ পাঠাল ভারত

    বাংলাদেশে ১৮টি যাত্রীবাহী রেল কোচ পাঠাল ভারত

    একই সঙ্গে এতে প্রয়োজনীয় কারিগরি পরিবর্তনও আনা হয়েছে। যাত্রীদের অতিরিক্ত ভিড়ের সময় ছাদে ওঠার কথা মাথায় রেখে কোচের ছাদ অতিরিক্ত ওজন সহ্য করার মতো শক্ত করে তৈরি করা হয়েছে।