Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

হাদির মৃত্যুর পর বিক্ষোভ, যা বলছে বিদেশি সংবাদমাধ্যম

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৫, ১১: ১৩
হাদির মৃত্যুর পর বিক্ষোভ, যা বলছে বিদেশি সংবাদমাধ্যম

বাংলাদেশ সময় গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি। এর পরপরই রাজধানীর কারওয়ান বাজারে বাংলা দৈনিক প্রথম আলো ও ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারের কার্যালয়ে হামলা চালিয়েছে একদল জনতা।

Advertisement
Advertisement
Advertisement

ওসমান হাদির মৃত্যুর পর সারাদেশের বিক্ষোভ ও সহিংসতার ঘটনার খবর প্রকাশিত হয়েছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে।

বাংলাদেশ-পাকিস্তান অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে বৈঠক শুরুbd-pak

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি ‘বাংলাদেশে ছাত্রনেতার মৃত্যুর পর উত্তাল পরিস্থিতি, গণমাধ্যম কার্যালয়ে অগ্নিসংযোগ’শীর্ষক একটি সংবাদ প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়, ভারতবিরোধী বক্তব্যের জন্য পরিচিত ৩২ বছর বয়সী ছাত্রনেতা শরিফ ওসমান হাদির মৃত্যুর পর বাংলাদেশে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে। রাতভর রাজধানীসহ দেশের বিভিন্ন শহরে সহিংস বিক্ষোভ হয়েছে। চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনের বাইরেও সহিংসতার খবর পাওয়া গেছে।

ভারতের গণমাধ্যমটি আরও জানিয়েছে, বাংলাদেশের দুটি শীর্ষ পত্রিকা ডেইলি স্টার ও প্রথম আলোর কার্যালয়সহ একাধিক ভবনে অগ্নিসংযোগ করা হয়; এ সময় ভেতরে কর্মীরা আটকা পড়েছিলেন। এ সময় বিক্ষোভকারীরা ভারতবিরোধী নানা স্লোগান দেয়।

Advertisement
Advertisement
Advertisement
হাদির আততায়ীকে গ্রেপ্তারে তদন্ত কোন পথে?hadi

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের ‘ছাত্রনেতার মৃত্যুতে বাংলাদেশে অস্থিরতা’ শীর্ষক খবরে বলা হয়েছে, শরিফ ওসমান হাদির মৃত্যুর পর বৃহস্পতিবার গভীর রাতে বাংলাদেশের বিভিন্ন শহরে সহিংস বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এতে জাতীয় নির্বাচনের আগে দেশে নতুন করে অস্থিরতা বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে।

ঢাকায় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিক্ষুব্ধ জনতা দেশের সবচেয়ে বড় দৈনিক পত্রিকা প্রথম আলো এবং ডেইলি স্টারের কার্যালয়ে ভাঙচুর চালাচ্ছে।

ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানের ‘গণতন্ত্রপন্থী নেতার হাসপাতালে মৃত্যুর পর বাংলাদেশে সহিংস বিক্ষোভ’ শিরোনামের খবরে বলা হয়েছে, বাংলাদেশের গত বছরের গণতন্ত্রপন্থি আন্দোলনের এক তরুণ নেতা সিঙ্গাপুরের একটি হাসপাতালে গেছেন।

৩২ বছর বয়সী শরিফ ওসমান হাদির মৃত্যুর খবর ঘোষণার পর তার হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে হাজার হাজার বিক্ষোভকারী ঢাকার রাস্তায় নেমে আসে। কর্তৃপক্ষের বরাতে জানা গেছে, রাজধানীর একাধিক ভবনে অগ্নিসংযোগ করা হয়, যার মধ্যে দেশের শীর্ষ দুটি পত্রিকার কার্যালয়ও রয়েছে। এসব ভবনের ভেতরে কর্মীরা আটকা পড়েছিলেন।

আল জাজিরা ছায়ানটে হামলাকে সাংস্কৃতিক ঐতিহ্যের উপর আক্রমণ হিসেবে বর্ণনা করেছে। এ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) প্রতিবেদনে বলা হয়, বিক্ষোভকারীরা যখন ব্যারিকেড ভেঙে মিডিয়া হাউসে প্রবেশ করছিল, তখন সেখানে উপস্থিত নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাদের বাধা দিতে কার্যকর ভূমিকা নেয়নি।

বিষয়: বাংলাদেশরাজনীতিবিদরাজনৈতিক ব্যক্তিত্বরাজনৈতিক দলরাজনীতি
সর্বশেষ
  • ১

    সুইডেনের সাধারণ নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থীদের সরব উপস্থিতি

  • ২

    হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু ২৫ সেপ্টেম্বর: স্বাস্থ্যমন্ত্রী

  • ৩

    জেদ্দায় অনুষ্ঠিত হলো ‘বাংলাদেশ এসএমই শোকেস’ সেমিনার

  • ৪

    ধর্ষণ ও হত্যা মামলায় জামিনে বের হয়ে মনিরুজ্জামানের ট্রিপল মার্ডার

  • ৫

    ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্ট

সম্পর্কিত
  • হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু ২৫ সেপ্টেম্বর: স্বাস্থ্যমন্ত্রী

    হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু ২৫ সেপ্টেম্বর: স্বাস্থ্যমন্ত্রী

    আজ বৃহস্পতিবার ‘বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস’ উপলক্ষে ঢাকায় ইউনিভার্সিটি উইমেন্স ফেডারেশনে অ্যাসোসিয়েশন ফর ডিজএবলড পিপল (এডিপি) ও রোটারি ক্লাব আহসান মঞ্জিলের উদ্যোগে সেমিনার শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

  • ধর্ষণ ও হত্যা মামলায় জামিনে বের হয়ে মনিরুজ্জামানের ট্রিপল মার্ডার

    ধর্ষণ ও হত্যা মামলায় জামিনে বের হয়ে মনিরুজ্জামানের ট্রিপল মার্ডার

    সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা মামলায় জামিনে বের হয়ে আশুলিয়ায় এবার তিনটি হত্যাকাণ্ড ঘটিয়েছেন মনিরুজ্জামান হৃদয়। তিনি ২০২২ সালে আশুলিয়ায় এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যার অভিযোগে ২০২৩ সালে ৭ মাস জেল খাটেন। পরবর্তীতে উচ্চ আদালত থেকে জামিন পান। এরও আগে ২০১৪ সালে ফরিদপুরে একটি হত্যা মামলায় জেলে খেটেছিলে

  • ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্ট

    ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্ট

    অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট। আজ বৃহস্পতিবার বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এ বিষ

  • খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

    খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

    খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। গতকাল বুধবার রাত সাড়ে ৮টার দিকে নগরীর সোনাডাঙ্গা থানার তালুকদার কমিউনিটি সেন্টারের সামনে এ ঘটনা ঘটে। নিহত মোস্তাকিন (২৮) আলকাতরা মিল এলাকার শহিদুলের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানান, গতকাল রাতে তালুকদার কমিউনিটির সামনে দাঁড়িয়ে ছিলেন মোস্তাকিন।