
খুলনায় যুবককে গুলি করে হত্যা
খুলনা নগরীতে তুষার (৩২) নামের এক যুবককে গুলি করে হত্যা করা হয়েছে। আজ বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে নগরীর সদর থানার পূর্ব বানিয়াখামার এলাকার আনসার আলী গলির সামনে এ ঘটনা ঘটে।
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর ওড়িশা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখনো হয়েছে।
আজ শনিবার আবহাওয়া অধিদপ্তরের এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।
আবহাওয়া অফিস জানিয়েছে, লঘুচাপের প্রভাবে সমুদ্র উত্তাল থাকতে পারে। উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় দমকা বা ঝড়ো হাওয়াসহ বৈরী আবহাওয়া বিরাজ করতে পারে।
তাই উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সতর্কতার সঙ্গে চলাচল করতে বলা হয়েছে।

খুলনায় যুবককে গুলি করে হত্যা
খুলনা নগরীতে তুষার (৩২) নামের এক যুবককে গুলি করে হত্যা করা হয়েছে। আজ বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে নগরীর সদর থানার পূর্ব বানিয়াখামার এলাকার আনসার আলী গলির সামনে এ ঘটনা ঘটে।

সৌদি আরবে বিমানবন্দরে হামলায় নিহত ১
সৌদি আরবের পূর্বাঞ্চলীয় শহর দাম্মামে পারস্য উপসাগরের তীরে অবস্থিত কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় দেশটির এক বাসিন্দা নিহত হয়েছেন। বাহরাইন ও কাতারের কাছাকাছি অবস্থিত এই বিমানবন্দরে স্থানীয় সময় গতকাল বুধবার রাতে হামলার ঘটনা ঘটে।

‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’ মন্তব্যকারী ডিবি হেফাজতে
প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফরকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’ মন্তব্য করা আবু বকর সিদ্দিককে হেফাজতে নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে শারদীয় দুর্গোৎসব
শত শত ট্রাকে প্রতিমা নিয়ে শোভাযাত্রাটি সদরঘাটের উদ্দেশে রওনা দেয়। ঢাকেশ্বরী থেকে শুরু হয়ে এই প্রতিমা যাত্রাটি শহীদ মিনার, হাইকোর্ট, শাহ মাজার ও কোর্ট এলাকা ঘুরে সদরঘাটে পৌঁছায়। ঢাকের বাদ্য আর বিদায়ের করুণ ছায়ায় সারিবদ্ধভাবে একে একে বুড়িগঙ্গা নদীতে প্রতিমা বিসর্জন দেওয়া হয়।