
নির্ভয়ে ধর্মীয় অনুষ্ঠান পালন নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির
“সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।”
দীর্ঘ এক দশকের বেশি সময় পর নেতৃত্ব পরিবর্তনের ঘোষণা দিয়ে অ্যাপলের হার্ডওয়্যার প্রধান জন টারনাসকে প্রযুক্তি প্রতিষ্ঠানটির পরবর্তী সিইও বানানো হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানায়, স্থানীয় সময় সোমবার এক ঘোষণায় কোম্পানিটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
আগামী ১ সেপ্টেম্বর থেকে জন টারনাস আনুষ্ঠানিকভাবে সিইও হিসেবে দায়িত্ব পালন করবেন। একই দিনে তিনি অ্যাপলের পরিচালনা পর্ষদেও (বোর্ড অব ডাইরেক্টরস) অন্তর্ভুক্ত হবেন। বর্তমান সিইও টিম কুক ২০১১ সাল থেকে প্রতিষ্ঠানটি পরিচালনা করছেন। তবে তিনি পদত্যাগ করছেন না, বরং কোম্পানির এক্সিকিউটিভ চেয়ারম্যান হিসেবে দায়িত্ব চালিয়ে যাবেন।
টারনাসের বয়স ৫০ বছর। এর আগে এই বয়সেই স্টিভ জবসের কাছ থেকে টিম কুক দায়িত্ব গ্রহণ করেছিলেন।
জন টারনাস ২০০১ সালে অ্যাপলের প্রোডাক্ট ডিজাইন টিমে যোগ দেন। ২০১৩ সালে হার্ডওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের ভাইস প্রেসিডেন্ট এবং ২০২১ সালে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবে পদোন্নতি পান। পরবর্তীতে আইফোন, আইপ্যাড, অ্যাপল ওয়াচ ও এয়ারপডসের মতো পণ্যগুলোর নেপথ্যে ছিল তার মেধা। বিশেষ করে, অ্যাপলের নিজস্ব সিলিকন চিপ ব্যবহার করে ম্যাক কম্পিউটারগুলোর হার্ডওয়্যার পুনর্গঠন ও বাজার দখল পুনরুদ্ধারে প্রধান ভূমিকা পালন করেন তিনি।
এর আগে জন টারনাস আইফোন এয়ার উন্মোচন করেন, যা ২০১৭ সালের পর আইফোনের সবচেয়ে বড় ডিজাইন পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে।
ইউনিভার্সিটি অব পেনসিলভানিয়া থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন জন টারনাস। এর আগে, ভার্চুয়াল রিসার্স সিস্টেমস নামে একটি প্রতিষ্ঠানে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে দায়িত্ব পালন করেন।

নির্ভয়ে ধর্মীয় অনুষ্ঠান পালন নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির
“সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।”

উড়ন্ত গাড়ি উন্মোচন করল টেসলা
বিশেষজ্ঞদের মতে, একই যানবাহনকে সড়কে চলার পাশাপাশি আকাশে ওড়ার উপযোগী করে তৈরি করা বড় ধরনের প্রকৌশলগত চ্যালেঞ্জ। উড়ন্ত যানবাহনের ক্ষেত্রে ওজন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

নিশ্চিন্তে উৎসব করুন: হিন্দু সম্প্রদায়ের প্রতি প্রধানমন্ত্রী
‘শারদীয় দুর্গাপূজা’ উপলক্ষে আজ শুক্রবার দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী বলেন, “ধর্ম যার যার- রাষ্ট্র সবার। ধর্ম যার যার-নিরাপত্তা পাবার অধিকার সবার। হিন্দু সম্প্রদায়ের ভাই ও বোনেরা, আপনারা উৎসাহ উদ্দীপনা সহকারে, নিশ্চিন্তে, নিরাপদে সারা দেশে উৎসব আনন্দ উদযাপন করুন।”

আবারও আটক অভিজিৎ দীপকে ও নেহা বোরা
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, নিজের বসার ঘরে হলুদাভ রঙের সোফায় বসে আছেন দীপকে। তার কাঁধে ছোট একটি জাতীয় পতাকা জড়ানো। সামনে থাকা পুলিশ সদস্যকে তিনি প্রশ্ন করেন, ‘আপনি আমার বিরুদ্ধে কী ধরনের অভিযোগ এনেছেন?’