
নামে হিটলার-মুসোলিনি, আদর্শে বামপন্থী, জিতে গেছেন নির্বাচনে
এই ভদ্রলোকের নির্বাচিত হওয়ার খবর আলোচনায় আসছে তার নামের কারণে। চার শব্দের নামের মধ্যে দুটি শব্দ যে ইউরোপের সবচেয়ে কুখ্যাত দুই স্বৈরশাসকের–হিটলার ও মুসোলিনি!
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত শতবর্ষী লালার দিঘির একটি বড় অংশ ভরাট করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। একই সঙ্গে পরিবেশ অধিদপ্তর বলেছে, প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা করা হবে।
গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন রুপাতলী হাউজিং এস্টেট কর্তৃপক্ষ দিঘিটির দক্ষিণ পাড়ের প্রায় ৫০ শতাংশ এলাকায় পাইলিং করে বালু ভরাট করেছে বলে অভিযোগ উঠেছে।
সরেজমিনে দেখা যায়, দিঘির দক্ষিণ পাশে কংক্রিটের পাইলিং দিয়ে সীমানা নির্ধারণ ভাগ করে বালু ফেলে ভরাট করা হচ্ছে। স্থানীয় বাসিন্দারা জানান, গত এক মাস ধরে এই কাজ চলছে। পাঁচ একরের বেশি আয়তনের এই দিঘিটি আগেই দখল ও অব্যবস্থাপনার কারণে সংকুচিত হয়ে পড়েছিল। নতুন করে ভরাটের ফলে জলাধারটি আরও ছোট হয়ে যাওয়ার আশঙ্কা করছে তারা।
রুপাতলী হাউজিং এস্টেট কর্তৃপক্ষ দাবি করেছে, ভরাট করা অংশটি তাদের অধিগ্রহণ করা জমি। সংস্থাটির উপবিভাগীয় প্রশাসনিক কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, ১৯৭৭-৭৮ সালে দিঘির দক্ষিণ পাড়ে ৫০ শতক জমি অধিগ্রহণ করা হয়েছিল। সময়ের ব্যবধানে সেটি দিঘির মধ্যে চলে গেছে। নিজেদের জমি পুনরুদ্ধারের জন্যই ভরাট করা হয়েছে এবং এটি জলাশয় নয়, দিঘির পাড় হওয়ায় পরিবেশ অধিদপ্তরের অনুমতি নেওয়া হয়নি বলেও জানান তিনি।
তবে পরিবেশ অধিদপ্তর বলছে, অনুমতি ছাড়া জলাশয় ভরাট সম্পূর্ণ বেআইনি। পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক কাজী সাইফুদ্দিন জানান, লালার দিঘির ক্ষেত্রে কোনো অনুমতি নেওয়া হয়নি। শ্রেণি পরিবর্তনের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা করা হবে।
জলাধার সংরক্ষণ আইন ২০০০ ও বাংলাদেশ ওয়াটার অ্যাক্ট ২০১৩ অনুযায়ী অনুমতি ছাড়া কোনো জলাশয় ভরাট করা বেআইনি।
স্থানীয় সূত্র জানায়, আশির দশকে রুপাতলী এলাকায় হাউজিং এস্টেট গড়ে ওঠে। এর দক্ষিণ পাশে জেলা প্রশাসনের মালিকানাধীন ছয় একরের জলাশয়টি লালার দিঘি নামে পরিচিত। দিঘিটির তিন পাশে আবাসিক এলাকা এবং পশ্চিম পাশে একটি সড়ক রয়েছে। পশ্চিমাংশে গৃহায়ণ কর্তৃপক্ষের কিছু জমি থাকলেও দিঘির মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে।
২৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আনিসুর রহমান দাবি করেন, উচ্চ আদালতের রায়ে দিঘিটির মালিক তিনি। তবে জেলা প্রশাসন সেই রায়ের বিরুদ্ধে আপিল করেছে। ভূমি কর্মকর্তা দীপক চ্যাটার্জি জানান, দিঘির একটি বড় অংশ জেলা প্রশাসনের খাসজমি হিসেবে নথিভুক্ত।
বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) বরিশাল সমন্বয়ক লিংকন বায়েন বলেন, মালিকানা যাই হোক না কেন, পরিবেশ অধিদপ্তরের অনুমতি ছাড়া জলাশয় ভরাট আইনত দণ্ডনীয় অপরাধ। এ ঘটনায় বেলা আইনি পদক্ষেপ নেবে বলেও জানান তিনি।
নামে হিটলার-মুসোলিনি, আদর্শে বামপন্থী, জিতে গেছেন নির্বাচনে
জনশক্তি রপ্তানির গণ্ডি ছাড়িয়ে ঢাকা-রিয়াদকে বৃহত্তর কৌশলগত অংশীদারত্ব গড়তে হবে
নতুন গঙ্গা চুক্তিতে ‘গ্যারান্টি ক্লজ’-এ গুরুত্ব ঢাকার, কেন?
‘অসমাপ্ত আত্মজীবনী নিয়ে করা প্রশ্নগুলোর ইন্টেনশন ঠিক নাই’
‘এনজিও সরকার ২ বছরের শাসনে দেশটাকে ধ্বংস করে দিয়ে গেল’

নামে হিটলার-মুসোলিনি, আদর্শে বামপন্থী, জিতে গেছেন নির্বাচনে
এই ভদ্রলোকের নির্বাচিত হওয়ার খবর আলোচনায় আসছে তার নামের কারণে। চার শব্দের নামের মধ্যে দুটি শব্দ যে ইউরোপের সবচেয়ে কুখ্যাত দুই স্বৈরশাসকের–হিটলার ও মুসোলিনি!

৫ হাজার চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, দেশের স্বাস্থ্য খাতে প্রায় ৪০ শতাংশ পদ শূন্য রয়েছে। জনবল সংকটের কারণে হাসপাতালে রোগীর চাপ সামলাতে সমস্যা হচ্ছে। তবে বর্তমানে ৮০ থেকে ৯০ শতাংশ চিকিৎসক কর্মস্থলে উপস্থিত থাকছেন।

খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচলে নিষেধাজ্ঞা
খুলনা নগরীতে দায়িত্বপালনকালে এক পুলিশ পরিদর্শকের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় তৎপর হয়ে উঠেছে খুলনা জেলা পুলিশ প্রশাসন। আইনশৃঙ্খলা রক্ষা ও সদস্যবর্গের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশকে রাতে একা চলাচল না করার নির্দেশ দেওয়া হয়েছে। একই সাথে হামলার ঘটনায় অজ্ঞাতনামা তিনজনকে আসামি করে মামলা দায়

সর্বশেষ চারজনসহ ডেঙ্গুতে মোট মৃত্যু ২৯৯
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সর্বশেষ এ মৃত্যুর পর চলতি বছর দেশে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯৯ জনে।