
অস্ত্রোপচারের পর রোববার প্রকাশ্যে অনুষ্ঠানে অংশ নেবেন পোপ লিও
রোববার স্থানীয় সময় দুপুর ১২টায় (জিএমটি ১০টা) সেন্ট পিটার্স স্কয়ারে তীর্থযাত্রীদের সঙ্গে সাপ্তাহিক প্রার্থনায় নেতৃত্ব দেবেন তিনি।
চরচা ডেস্ক

বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট সূচকে এক ধাপ এগিয়েছে বাংলাদেশ। ২০২৬ সালের অক্টোবরে শক্তিশালী পাসপোর্টের তালিকায় বাংলাদেশের অবস্থান এখন ৯৯তম। তবে এবার ভিসামুক্ত সুবিধা নিয়ে যাওয়া যায়, এমন দেশের সংখ্যা কমেছে।
এবার বাংলাদেশের সঙ্গে একই অবস্থানে আছে উত্তর কোরিয়া। আর যথারীতি শীর্ষে আছে সিঙ্গাপুর। আর সবশেষে আফগানিস্তান।
যুক্তরাজ্যের লন্ডনভিত্তিক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্স প্রকাশিত সূচকে এসব তথ্য জানা গেছে।ওয়েবসাইটে বলা হয়েছে, কোনো দেশের পাসপোর্ট দিয়ে আগাম ভিসা ছাড়া কিংবা ভিসামুক্ত সুবিধা নিয়ে কতটি দেশে যাওয়া যায়, তার ওপর ভিত্তি করে শক্তিশালী পাসপোর্টের এই সূচক তৈরি করা হয়েছে। এ ক্ষেত্রে বিবেচনায় নেওয়া হয়েছে বিশ্বের ১৯৯টি দেশের পাসপোর্ট ও ২২৭টি ভ্রমণ গন্তব্য।
সূচকে প্রকাশিত তথ্য বলছে, এখন বাংলাদেশ ও উত্তর কোরিয়ার পাসপোর্টধারী ব্যক্তিরা আগাম ভিসা ছাড়া কিংবা ভিসামুক্ত সুবিধা নিয়ে বিশ্বের ৩৫টি দেশে ভ্রমণ করতে পারেন। যদিও বাংলাদেশের পাসপোর্টধারী ব্যক্তিরা গত বছর আগাম ভিসা ছাড়া বিশ্বের ৪০টি দেশে ভ্রমণ করতে পারতেন।
বাংলাদেশের ঠিক পরে ১০০তম অবস্থানে থাকা নেপালের পাসপোর্টধারীরা আগাম ভিসা ছাড়া ভ্রমণ করতে পারেন মোট ৩৪টি দেশে। পাকিস্তান রয়েছে ১০৩তম অবস্থানে। দেশটির পাসপোর্টধারীরা ২৯টি দেশে আগাম ভিসা ছাড়া ভ্রমণ করতে পারেন। অন্যদিকে ভারতের অবস্থান ৮৪তম স্থানে।
এ বছরের সূচকে শীর্ষ অবস্থানে আছে সিঙ্গাপুর। দেশটির পাসপোর্টধারীরা আগাম ভিসা ছাড়া ১৯৩টি দেশ ভ্রমণ করতে পারেন। দ্বিতীয় অবস্থানে আছে এশিয়ার আরও তিন দেশ—জাপান, দক্ষিণ কোরিয়া ও সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। ১৮৮টি দেশে আগাম ভিসা ছাড়া ভ্রমণ করতে পারেন এ তিন দেশের পাসপোর্টধারীরা।
সূচকে তৃতীয় অবস্থানে আছে ইউরোপের দেশ সুইডেন। দেশটির পাসপোর্টধারীরা ১৮৭টি দেশে আগাম ভিসা ছাড়া ভ্রমণ করতে পারেন।
গত বছর এই সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ১০০তম। তার আগের বছর, অর্থাৎ ২০২৪ সালে বাংলাদেশের অবস্থান ছিল ৯৭তম। তার আগে সর্বশেষ ২০২০ সালে এই সূচকে বাংলাদেশ ৯৮তম অবস্থানে ছিল।

অস্ত্রোপচারের পর রোববার প্রকাশ্যে অনুষ্ঠানে অংশ নেবেন পোপ লিও
রোববার স্থানীয় সময় দুপুর ১২টায় (জিএমটি ১০টা) সেন্ট পিটার্স স্কয়ারে তীর্থযাত্রীদের সঙ্গে সাপ্তাহিক প্রার্থনায় নেতৃত্ব দেবেন তিনি।

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৭২
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও সাত জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশে নতুন করে ১ হাজার ৮৭২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।

প্রধান তথ্য কমিশনার হলেন জাবি শিক্ষক নাহরিন ইসলাম
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের শিক্ষক অধ্যাপক ড. নাহরীন ইসলাম খানকে প্রধান তথ্য কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

আলবেনিয়ায় বিক্ষোভের মধ্যে নতুন ভবিষ্যতের দাবি তরুণ আইনপ্রণেতার
দুর্নীতি, কর্মসংস্থানের অভাব এবং সরকার তাদের জন্য কাজ করছে না, এমন ব্যাপক ধারণা মানুষের মধ্যে দীর্ঘদিনের ক্ষোভ তৈরি করেছে। এ সপ্তাহে সেই ক্ষোভের বিস্ফোরণ ঘটে।