Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০৭ সেপ্টেম্বর, ২০২৬
০৭ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০৭ সেপ্টেম্বর, ২০২৬
০৭ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

শ্রীলঙ্কা ৬ : বাংলাদেশ ০

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০০: ৫০
শ্রীলঙ্কা ৬ : বাংলাদেশ ০
সব ফরম্যাট মিলে শ্রীলঙ্কার কাছে টানা চার ৬ ম্যাচ হেরেছে বাংলাদেশ। ছবি : এশিয়ান ক্রিকেট কাউন্সিল

সাদা বলের ক্রিকেটে শ্রীলঙ্কার কাছে টানা হারের তালিকা আরেকটু লম্বাই হলো! বোলাররা ম্যাচটাকে শেষ পর্যন্ত টেনে নিয়ে গিয়েছিলেন বটে, টানটান উত্তেজনা জমেছিল...কিন্তু অতটুকুই।

Advertisement
Advertisement
Advertisement

মেয়েদের এশিয়া কাপের গ্রুপ পর্বের ম্যাচে আজ বাংলাদেশকে ৪ উইকেট আর ৪ বল হাতে রেখে হারিয়ে দিয়েছে শ্রীলঙ্কা। ওয়ানডে আর টি-টোয়েন্টি মিলিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে সর্বশেষ ছয় ম্যাচের সবগুলোতেই হারলেন বাংলাদেশের মেয়েরা।

তবে বাংলাদেশের মেয়েদের জন্য এখনো আশার খবর, এই হারের পরও এশিয়া কাপের সেমিফাইনালে ওঠার আশা টিকে আছে। সে জন্য গ্রুপের শেষ ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে হারাতে হবে!

দুবাইয়ে আজ টস হেরেও আগে ব্যাটিং পাওয়া বাংলাদেশ ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে তুলতে পেরেছে ১১৪ রান। জবাব দিতে নেমে শুরুতেই মারুফা আক্তারের (৪ ওভারে ২১ রানে ৩ উইকেট) ঝড়ে এলোমেলো শ্রীলঙ্কা এক পর্যায়ে ৫ উইকেট হারিয়ে ফেলে ৪৪ রানের মধ্যেই। কিন্তু পাঁচে নামা হার্শিতা সামারাবিক্রমা ৩৭ বলে ৪৮ রানের অপরাজিত ইনিংসে শ্রীলঙ্কাকে জিতিয়েই মাঠ ছাড়লেন। একই সঙ্গে গ্রুপ সেরা হিসেবে লঙ্কানদের সেমিফাইনালে ওঠাও নিশ্চিত করে দিয়েছেন হার্শিতা।

Advertisement
Advertisement
Advertisement

ব্যাটিংয়ে আজ বাংলাদেশের ইনিংসের চিত্রটা ছিল এশিয়া কাপে দলের প্রথম ম্যাচের মতোই। ইন্দোনেশিয়ার বিপক্ষে সেদিন টপ অর্ডার ভালো একটা ভিত এনে দিলেও শেষের দিকে ধুঁকতে হয়েছিল নিগার সুলতানার দলকে। আজও একই দশা।

দুই ওপেনার দিলারা আক্তার (২৬ বলে ২৬) ও জুয়াইরিয়া (১০ বলে ১৪) ফেরদৌস মিলে ৩০ রানের ভালো একটা সূচনা এনে দিয়েছিলেন। কিন্তু পঞ্চম ওভারে জুয়াইরিয়ার পর সপ্তম ওভারে দিলারা আউট, কিছুক্ষণ পর অধিনায়ক নিগারও (৪) ফিরলেন। দশম ওভার শেষ হওয়ার এক বল আগে নিগার ফিরতেই ড্রিংকস ব্রেক হলো, বাংলাদেশের রান তখন ৩ উইকেটে ৫২।

সেখান থেকে টানা দ্বিতীয় ম্যাচে দলের ব্যাটিংয়ে প্রাণ ফেরান সোবহানা মোস্তারি। স্বর্ণা আক্তারকে (১৪ বলে ৯) নিয়ে গড়েন ইনিংসের সর্বোচ্চ ৪১ রানের জুটি। তবে ৪১ বলে ৪ বাউন্ডারিতে ৩৪ রানের সোবহানার বিদায়ের পর ফের খেই হারায় বাংলাদেশ। মাত্র ২১ রান তুলতেই হারায় আরও চার উইকেট।

বল হাতে অবশ্য স্বপ্নের সূচনাই এনে দেন মারুফা আক্তার। প্রথম ওভারেই শিকার বানান শ্রীলঙ্কা অধিনায়ক ও তারকা ব্যাটার চামারি আতাপাত্তুকে (১)। এরপর ইমেশা দুলানিকেও (১২) বোল্ড করেন মারুফা।

অন্যপ্রান্ত থেকে নিয়ন্ত্রিত বোলিংয়ে বাড়তে থাকে চাপ। তাতে মাত্র ৪৪ রানেই ৫ উইকেট হারিয়ে চরম বিপদে পড়ে যায় শ্রীলঙ্কা। তবে সেখান থেকেই প্রতিরোধ গড়ে তোলেন হার্শিতা সামারাবিক্রমা ও নিলালশিকা সিলভা। ষষ্ঠ উইকেটে দুজন যোগ করেন ৩৮ রান।

ম্যাচ থেকে বাংলাদেশ যখন ক্রমেই ছিটকে যাওয়ার পথে, তখনই আক্রমণে ফিরে আঘাত হানেন মারুফা। তাকে স্কুপ করে উড়িয়ে মারতে গিয়ে বোল্ড হন সিলভা (১৮)।

তবে ১৮তম ওভারে রিতু মনিকে চার ও ছক্কা মেরে ম্যাচের রোমাঞ্চ প্রায় শেষ করে দেন হার্শিতা। বাংলাদেশকে হতাশ করে শেষ পর্যন্ত চার বল হাতে রেখে মাঠ ছাড়েন দলকে জিতিয়েই।

বিষয়: এশিয়া কাপনারী ক্রিকেট বাংলাদেশ ক্রিকেটশ্রীলঙ্কা ক্রিকেট
সর্বশেষ
  • ১

    শ্রীলঙ্কা ৬ : বাংলাদেশ ০

  • ২

    আর্জেন্টাইনের পেছনে ছোটা বার্সার ‘মেসি’ হলেন এক ব্রাজিলিয়ান

  • ৩

    সম্পত্তি হস্তান্তর বিল নিয়ে বিরোধী দলের ওয়াকআউট, আপত্তি কোথায়?

  • ৪

    লং মার্চের পর বিরোধী দল কী করবে?

  • ৫

    সবুজবাগে ‘প্রেমের ঘটনায়’ ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

সম্পর্কিত
  • আর্জেন্টাইনের পেছনে ছোটা বার্সার ‘মেসি’ হলেন এক ব্রাজিলিয়ান

    আর্জেন্টাইনের পেছনে ছোটা বার্সার ‘মেসি’ হলেন এক ব্রাজিলিয়ান

    পুরো দলবদল মৌসুমটা বার্সেলোনা ছুটেছে আতলেতিকো মাদ্রিদের আর্জেন্টাইন স্ট্রাইকার হুলিয়ান আলভারেসের পেছনে। কিন্তু এক আর্জেন্টাইন স্ট্রাইকারের পেছনে ছোটা বার্সেলোনার ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনিয়াই বনে গেলেন 'লিওনেল মেসি।'

  • সবুজবাগে ‘প্রেমের ঘটনায়’ ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

    সবুজবাগে ‘প্রেমের ঘটনায়’ ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

    সিফাতকে হাসপাতালে নিয়ে আসা তার বন্ধু হাসান জানান, নেহা নামে এক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ককে কেন্দ্র করে জয় ও আরও ২-৩ জনের সঙ্গে সিফাতের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তারা সিফাতকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন।

  • খুলনা বিভাগে এক দিনে হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তির রেকর্ড

    খুলনা বিভাগে এক দিনে হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তির রেকর্ড

    গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত) খুলনা বিভাগে নতুন করে রেকর্ড ৩৩৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, যা চলতি বছরের মধ্যে একদিনে সর্বোচ্চ সংক্রমণের ঘটনা। এর মধ্যে কেবল খুলনা জেলা ও খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালেই ভর্তি হয়েছেন ২০৯ জন রোগী।

  • গণতন্ত্রের সবচেয়ে বড় বিষয় সহিষ্ণুতা: রাষ্ট্রপতি

    গণতন্ত্রের সবচেয়ে বড় বিষয় সহিষ্ণুতা: রাষ্ট্রপতি

    রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীদের শান্তিপূর্ণভাবে রাজনীতি করার আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “আলোচনার মাধ্যমে রাজনীতি করতে হবে। গণতন্ত্রের সবচেয়ে বড় বিষয় হলো সহিষ্ণুতা।” বার্তা সংস্থা ইউএনবি জানায়, আজ রোববার ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত নাগরিক