চরচা প্রতিবেদক

হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন কুমিল্লা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল মালিক (৪৫)। কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার তার মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।
তৌহিদুল আনোয়ার জানান, আজ বৃহস্পতিবার ভোর ৬টা ২২ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাইফুল মালিক মারা যান।
সহকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, কয়েকদিন আগে সাইফুল মালিক হৃদরোগে আক্রান্ত হন। প্রথমে কুমিল্লার বেসরকারি মডার্ন হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর তাকে ঢাকার গ্রিন লাইফ হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে অস্ত্রোপচারের পর বৃহস্পতিবার ভোরে তিনি মারা যান।
চাঁদপুরের হাজীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা আবুল কালামের ছেলে সাইফুল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের ২৮তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। ২০১৬ সালে ৩৪তম বিসিএসের মাধ্যমে বাংলাদেশ পুলিশে যোগদান করেন।

মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে ভারতের রাজধানী নয়াদিল্লির জন্তর মন্তরে বিক্ষোভ আরও জোরালো হয়েছে। ককরোচ জনতা পার্টির (সিজেপি) ব্যানারে আয়োজিত এ আন্দোলনে অংশগ্রহণকারীরা শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি জানাচ্ছেন।