Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০৩ সেপ্টেম্বর, ২০২৬
০৩ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০৩ সেপ্টেম্বর, ২০২৬
০৩ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

নিরাপত্তাবিধি লঙ্ঘনের অভিযোগে জরিমানা দিল বোয়িং

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৫: ১৭
নিরাপত্তাবিধি লঙ্ঘনের অভিযোগে জরিমানা দিল বোয়িং
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যে বোয়িংয়ের কারখানায় বোয়িং ৭৩৭ ম্যাক্স উড়োজাহাজ সংযোজন করা হচ্ছে। ফাইল ছবি: রয়টার্স

ব্যাপক নিরাপত্তাবিধি লঙ্ঘনের অভিযোগে যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং দেশটির ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনকে (এফএএ) চলতি বছর ৩১ লাখ ডলার জরিমানা দিয়েছে। এফএএ জানিয়েছে, প্রতিষ্ঠানটি একাধিক নিরাপত্তাবিধি লঙ্ঘন করেছিল। এর মধ্যে ২০২৪ সালে আলাস্কা এয়ারলাইনসের ম্যাক্স ৯ উড়োজাহাজে আকাশে জরুরি পরিস্থিতি সৃষ্টির সঙ্গে সংশ্লিষ্ট ঘটনাও রয়েছে।

Advertisement
Advertisement
Advertisement

বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

এফএএ বুধবার রয়টার্সকে জানায়, গত বছরের সেপ্টেম্বরে যে পুরো জরিমানার অর্থ চাওয়া হয়েছিল, বোয়িং তা জানুয়ারিতে পরিশোধ করেছে। বিষয়টি এর আগে প্রকাশ্যে জানানো হয়নি। বোয়িংও রয়টার্সকে নিশ্চিত করেছে যে তারা জরিমানার অর্থ পরিশোধ করেছে।

এফএএ আরও জানিয়েছে, গত বছর তারা বোয়িংকে জরিমানা করার ঘোষণা দিয়েছিল নিরাপত্তা কর্মকর্তাদের স্বাধীনতার কাজে হস্তক্ষেপের অভিযোগে। সংস্থাটি আরও বলেছিল, বোয়িং অনুমোদনের জন্য এমন দুটি উড়োজাহাজ উপস্থাপন করেছিল, যেগুলো উড্ডয়নযোগ্য ছিল না।

Advertisement
Advertisement
Advertisement

২০২৪ সালে এফএএ জানায়, ২০২৩ সালের সেপ্টেম্বর থেকে ২০২৪ সালের ফেব্রুয়ারি পর্যন্ত তারা বোয়িংয়ের ওয়াশিংটনের রেন্টন শহরের ৭৩৭ কারখানা এবং তৎকালীন বোয়িং ঠিকাদার স্পিরিট অ্যারোসিস্টেমসের কানসাসের উইচিটা শহরের ৭৩৭ উড়োজাহাজের ফিউজেলাজ বা মূল কাঠামো তৈরির কারখানায় শত শত মাননিয়ন্ত্রণ-সংক্রান্ত লঙ্ঘন শনাক্ত করেছে।

এফএএ দেখতে পায়, বোয়িংয়ের একজন কর্মী এফএএর হয়ে দায়িত্ব পালনকারী এক সহকর্মীকে একটি ৭৩৭ ম্যাক্স উড়োজাহাজের অনুমোদন দিতে চাপ দিয়েছিলেন, যাতে প্রতিষ্ঠানটি নির্ধারিত সময়ের মধ্যে উড়োজাহাজ সরবরাহ করতে পারে। অথচ ওই সহকর্মী আগেই নির্ধারণ করেছিলেন যে উড়োজাহাজটি নিয়ন্ত্রক সংস্থার নির্ধারিত মানদণ্ড পূরণ করছে না।

যুক্তরাষ্ট্র থেকে আরও বোয়িং উড়োজাহাজ কিনছে বাংলাদেশBoeing

ডেমোক্র্যাটিক পার্টির সিনেটর রিচার্ড ব্লুমেনথাল এর আগে এফএএর জরিমানাকে অপর্যাপ্ত বলে মন্তব্য করেছিলেন। তিনি বলেছিলেন, “বোয়িংয়ের মতো প্রতিষ্ঠানের জন্য এ ধরনের জরিমানা ব্যবসা পরিচালনার খরচ হিসেবে সহজেই বহন করা সম্ভব; বিপজ্জনক আচরণ ঠেকানোর জন্য এটি কোনো কার্যকর প্রতিবন্ধক নয়।”

ব্লুমেনথাল এর আগে বোয়িংয়ের নিরাপত্তা-সংক্রান্ত বিষয়গুলো তদন্ত করেছিলেন এবং আলাস্কা এয়ারলাইনসের আকাশে কেবিনের একটি অংশ খুলে যাওয়ার ঘটনা নিয়ে তদন্ত করা একটি কমিটির চেয়ারম্যান ছিলেন। ওই কমিটি প্রকাশিত এক প্রতিবেদনে জানিয়েছিল, বোয়িংয়ের হুইসেলব্লোয়ার বা অনিয়মের তথ্য প্রকাশকারী কর্মীরা প্রতিষ্ঠানটির উৎপাদন প্রক্রিয়া নিয়ে গুরুতর উদ্বেগের কথা জানিয়েছিলেন।

আলাস্কা এয়ারলাইনসের ওই ঘটনায় একটি ৭৩৭ ম্যাক্স উড়োজাহাজে চারটি গুরুত্বপূর্ণ বোল্ট অনুপস্থিত পাওয়া যায়। ঘটনাটি বোয়িংয়ের সুনামকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে। এর পরিপ্রেক্ষিতে অল্প সময়ের জন্য ম্যাক্স ৯ উড়োজাহাজের উড্ডয়ন বন্ধ রাখা হয় এবং এফএএ বোয়িংয়ের মাসিক উৎপাদন সর্বোচ্চ ৩৮টি উড়োজাহাজে সীমিত করে। ২০২৫ সালের অক্টোবরে এই উৎপাদনসীমা তুলে নেওয়া হয়।

এফএএ গত জুলাইয়ে জানিয়েছিল, “কয়েক মাস ধরে ব্যাপক তথ্য ও নিরাপত্তা পর্যালোচনায় উৎপাদনের মান ধারাবাহিকভাবে বজায় থাকার প্রমাণ” পাওয়ার পর তারা বোয়িংকে সব ৭৩৭ ম্যাক্স ও ৭৮৭ উড়োজাহাজের উড্ডয়নযোগ্যতার সনদ ইস্যু করার অনুমতি দেবে।

বিষয়: যুক্তরাষ্ট্রনিরাপত্তাবিমানজরিমানা
সর্বশেষ
  • ১

    বিচারবহির্ভূত হত্যা ও মিথ্যা মামলা বন্ধে পুলিশকে রাষ্ট্রপতির নির্দেশ

  • ২

    দুই বছর ধরে বন্ধ ‘কল-রেডী’, কালো কালিতে ঢাকা সাইনবোর্ড

  • ৩

    নেপাল: বন্যায় নিহত বেড়ে ১২৫২, নিখোঁজ ৪ হাজারের বেশি

  • ৪

    সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ে ‘মঞ্চ উৎসব’ অনুষ্ঠিত

  • ৫

    নিরাপত্তাবিধি লঙ্ঘনের অভিযোগে জরিমানা দিল বোয়িং

সম্পর্কিত
  • বিচারবহির্ভূত হত্যা ও মিথ্যা মামলা বন্ধে পুলিশকে রাষ্ট্রপতির নির্দেশ

    বিচারবহির্ভূত হত্যা ও মিথ্যা মামলা বন্ধে পুলিশকে রাষ্ট্রপতির নির্দেশ

    আইনের শাসন প্রতিষ্ঠায় জরুরি ভিত্তিতে যথাযথ পদক্ষেপ নিতে পুলিশ বাহিনীর সদস্যদের নির্দেশনা দিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

  • নেপাল: বন্যায় নিহত বেড়ে ১২৫২, নিখোঁজ ৪ হাজারের বেশি

    নেপাল: বন্যায় নিহত বেড়ে ১২৫২, নিখোঁজ ৪ হাজারের বেশি

    নেপালে আকস্মিক বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ১ হাজার ২৫২ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে দেশটির সরকার। এখনো অন্তত ৪ হাজার ২১৬ জন মানুষ নিখোঁজ রয়েছেন। নেপালভিত্তিক সংবাদমাধ্যম দ্য কাঠমান্ডু পোস্ট এ খবর জানিয়েছে।

  • হাজারীবাগে দুর্বৃত্তের হামলায় বিএনপি নেতা আহত

    হাজারীবাগে দুর্বৃত্তের হামলায় বিএনপি নেতা আহত

    রাজধানীর হাজারীবাগে বিএনপি নেতা আলী জামানের (৫৫) উপর হামলা চালিয়ে গুরুতর আহত করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মহসীন নামে আরও একজন আহত হয়েছেন।

  • ২০২৭ সালের ইজতেমার তারিখ ঘোষণা

    ২০২৭ সালের ইজতেমার তারিখ ঘোষণা

    আগামী বছরের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা করেছে সরকার। এবারের ইজতেমাও দুই পর্বে অনুষ্ঠিত হবে। আজ বৃহস্পতিবার সচিবালয়ে সাদপন্থি নেতাদের সঙ্গে বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সাংবাদিকদের এ তথ্য জানান।